গতকাল সাভার গিয়েছিলাম একটি কাজে। হেমায়েতপুর বাস স্টান্ডে দেখলাম, ৪ লেইনের রাস্তার দুই পাশের লেইন রিক্সা, টেক্সসি, বাস ইত্যাদি থেমে বন্ধ করে রেখেছে, আর বাকী ২ লেইন দুই দিকে যাবার ২টি বাস থেমে ডেকে ডেকে লোক তুলছে। অর্থাৎ পুরো রাস্তা বন্ধ। আর তাদের পিছনে উভয়মুখী প্রায় ৬০-৭০ গাড়ি আটকা পড়ে নিয়োমিত হর্ন দিয়ে যাচ্ছে, তাও সাধারন হর্ন না হাইড্রোলিক হর্ন।
মনে মনে ভাবলাম, এভাবেই দেশে যানজট হয়। কিন্তু দোষটি কার?
১। বাসের ড্রাইভারের?
২। ট্রাফিক পুলিশের?
৩। বাসের মালিকের?
৪। যারা রাস্তার মাঝখানে দাড়ানো বাসে উঠছে সেই সব যাত্রীদর?
৫। ডিসি ট্রাফিকের?
৬। জেলার ডিসি-র?
৭। আই জি-র?
৮। সরাস্ট্র মন্ত্রনালয়ের?
৯। যোগাযোগ মন্ত্রনালয়ের?
১০। প্রধান মন্ত্রীর
নাকি দিন বদলের আশায় থাকা জনগনের?
আপনারাই বলুন আসলে দোষটি কার?
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



