আমার প্রিয় পোস্ট

হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালীঃ ইতিহাস লুকানো যায় না

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৯

শেয়ারঃ
0 0 0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী। সম্প্রতি তার হত্যাকান্ডরের বিচারের রায় কার্যকর হয়েছে। ৫ খুনীর ফাসি হয়েছে। এনিয়ে সবগুলো টিভি চ্যানেল ফাসি সম্পর্কিত সংবাদ ও বঙ্গবন্ধুর উপর বিভিন্ন প্রমান্যচিত্র প্রচার করেছে।

এবার একটু পিছনের কথায় আসি, বর্তমান সরকারের বয়স ১ বছরের কিছু বেশী, এই সময় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক কাজ হয়েছে। রাস্তায় হাটলে এখনো বিভিন্ন জায়গায় ১০০ দিন সফলভাবে দেশ পরিচালনার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানানো ব্যানার দেখা যায়। আর এক বছরে শেখ হাসিনার সাফল্যতো অনেক, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটিঃ

১। বঙ্গবন্ধু খুনির রায় কার্যকর করা।
২। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা।
৩। বিডিআর বিদ্রোহের শান্তিপূর্ন সমাধান।
৪। ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন ও চুক্তি।
ইত্যাদি।

আবার আগের কথায় আসি, বিভিন্ন চ্যানেলে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন প্রমান্যচিত্র দেখতে দেখতে ভাবছি সবগুলোতেই বঙ্গবন্ধুর ৬৫,৬৯-এর আন্দোলন ৭১ এর যুদ্ধ ইত্যাদি বিভিন্ন কিছু দেখানো হয়। কিন্তু ৭২-এ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর ৭৫-এ বঙ্গবন্ধুর মৃত্যু দেখানো হয়। আমার প্রশ্ন ৭২ থেকে ৭৫ এর ইতিহাস কেন দেখানো হয় না।
আমাদের বর্তমান নেত্রী শেখ হাসিনা যদি ১ বছরের শাসন আমলে এত এত ভালো কাজ করতে পারেন তাহলে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানতো পুরো ৩ বছরেরও বেশি সময় পেয়েছিলেন। আমাদের জাতির সৌভাগ্য যে আমরা ৩ বছর আমাদের নেতৃত্বে এরকম এক মহান মানুষকে পেয়েছিলাম। কিন্তু এখন কারা যেন এই মহান নেতার ৩ বছরের ইতিহাস মুছে দিতে চাইছে। যেহেতু তখনো আমার জন্ম হয়নি সেহেতু সেই সময়টি আমি দেখিনি। কিন্তু যতই চেষ্টা করা হোক সত্য কখোনো মুছে যায় না। এই মহান নেতার ৩ বছর দেশ পরিচালনার সফল্যের কাহিনী এক দিন ঠিকই ইতিহাসে স্থান পাবে।

 

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬
লুকোচুরি বলেছেন: বিডিআর বিদ্রোহের শান্তিপূর্ন সমাধান???????????-বি ডি আর/ সেনা অফিসারদের নির্মম ভাবে হত্যা করিয়ে শান্তি পুর্ণ সমাধান?আপনার দ্বারা হবে!

ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন ও চুক্তি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!-ফিনারে জাহান্নামে খলেদুন।
২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪
বি এক্সপ্রেস বলেছেন: এই ৩ বছর কে লুকানর পিছনে নিশ্চয় কোন ষড়যন্ত্র আছ।এই রহস্য উৎঘাটনের জন্য বানিজ্য মন্ত্রি ফারুক খান কে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা দরকার
৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫০
মিথুন-১ বলেছেন: ভাড়ায় খাটা মাইক!
৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০২
রাজীব বলেছেন: পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ১০ জনের ভাল লাগেনি

সবাই সমানে - দিয়ে যাচ্ছে কেন বুঝলাম না।

বিনীত অনুরোধঃ একটু বুঝিয়ে পরে মাইনাস দেন।
৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০২
তোমোদাচি বলেছেন: ওই তিন বছরে তিনি তাঁর সারা জীবনের অর্জন শেষ করেছেন; ওই তিন বছর তাই আপনার না জানায় ভাল। আপনি তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী বলেছেন-এই শ্রদ্ধা টুকূ নষ্ট করার কি দরকার!
৭. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪
সুচিন্তিত মতবাদ বলেছেন: বংগবন্ধু "হাজার বছরের শ্রেষ্ঠ" একটু কম হয়ে যায়-তাই সময়টা "কোটি বছরের" করার জোড় দাবী জানাই। সেই সংগে আওয়ামী ইতিহাস ফ্যাক্টরীর ফরমায়সী ইতিহাসবিদদের কাছে জন নেত্রীর জন্য কয়েক কোটি বছর বরাদ্ধ রাখার দাবী জানাচ্ছি।
৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪
আমি ছাড়া সবাই ভাল বলেছেন:

এত কম মাইনাস !!!মাইনাস কম দেইখা একটা না দিয়া পারলাম না ।
৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১১
বান_দর বলেছেন: আমি মনে করছিলাম-আমিই ব্লগের সব চাইতে বড় বান্দর। এখন দেখতাসি আমার স্বজাতি বড় ভাই আরো আছে! রাজীব ভাইজান, আন্নে আওয়ামী ইতিহাস ফ্যাক্টরীর মেকানিক নাকি?
১০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
সুমন_ফকির বলেছেন: তুলনা করতে হলে প্রাসংগিক বিষয় দুটি মৌলিক ও অপরিহার্য হতে হয়। কিন্তু সেটা তো খুজে পেলাম না। তবে তুলনা কেন ?
১১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯
জুল ভার্ন বলেছেন: রাজীব, তোমার লেখায় নয়-পার্সোনালী তোমাকে একটা প্লাস দিয়ে গেলাম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: খুব অবাক হয়েছিলাম একটি প্লাস কে দিল?

একটি ব্যাপার লক্ষ করেছেন, বিএনপি বা আওয়ামী বিরোধীরা মাইনাস দিচ্ছে দিক কিন্তু আওয়ামী সমর্থকরা কোথায় গেল? তারা কেন কিছু বলছে না এমনকি একটি প্লাসও দিচ্ছে না?

কারন এটি এমন একটি বিষয় নিয়ে লেখা যে সময়ের ইতিহাসটি আওয়ামী লীগও মুছে ফেলতে চায়, কেন?

আমরা যারা সে সময় ছিলাম না তারা অনেক কিছু শুনেছি কিন্তু সত্যটি হয়ত জানিনা।
এই ব্লগে অনেকে আছেন যারা সময়টি খুব কাছে থেকে দেখেছেন, তারা কেউ কেউ সত্যটি জানাবেন ভেবেই এই পোস্টটি দেয়া।

১২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪
প্রতিবিপ্লবী বলেছেন: ফিনারে জাহান্নামে খলেদুন। =p~
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: একটু বাংলায় বলবেন কি? মনে হয় গোয়া'র কাছ থেকে ভাষা শিখেছেন।

১৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪
আবদুল্লাহ্-আল-মামুন (সোহাগ) বলেছেন: কায়দা করে ফায়দা লোটার চেষ্টা। দূর হয়ে যা শয়তান।
১৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩
প্রতিবিপ্লবী বলেছেন: ছাগুয়া আর বাবুয়া, দুজনে দুজনার =p~
১৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
জুল ভার্ন বলেছেন: রাজীব, বংগবন্ধুর কথা একেবারেই আলাদা। তিনি আমাদের জাতীয় সম্পদ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখোনই মোটেই বিতর্কের উর্দ্ধে নন। বিতর্কের উর্দ্ধে নন-বি ডি আর হত্যা কান্ড( আঃ ক্কাহার আকন্দীয় তদন্তে যাই বলুকনাকেন-বেশীর ভাগ মানুষেরই বদ্ধমুল ধারনা হত্যাকান্ডে আওয়ামীলীগের নেতারা জড়িত), ভারতের সাথে বিতর্কিত চুক্তি, বর্তমানে আওয়ামী সন্ত্রাস,দখল বানিজ্য এবং লুটপাট, দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধগতি-এসব বিষয়ে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে তিনি দায়-দ্বায়িত্ব এড়িয়ে যেতে পারেননা। বংগবন্ধুর সাথে কোনোভাবেই শেখ হাসিনাকে মিলিয়ে ফেলা যায়না। য়ামার ধারনা তোমার পোস্টে দুজনকে একই কাতারে আনাটাই ভুল হয়েছে-যা অনেক দলীয় লোকেরাও পছন্দ করছেননা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১১

লেখক বলেছেন: আসলে আমি ২জনকে এক কাতারে আনতে চাই নি। বলতে চেয়েছি যে হাসিনা যদি এত এত ভালো কাজ করতে পারেন তাহলে বংগবন্ধুতো আরও অনেকগুন বেশী ভালো কাজ করেছেন। সেগুলোর বর্ননা কোথায়?

আমি আওয়ামী সমর্থকদের কাছ থেকে মন্তব্য আশা করেছিলাম তাই তাদের ভাষা অনুযায়ী হাসিনার কর্মকান্ডকে বর্ননা করেছি। কিন্তু দেখেন তাদের কিন্তু কোন উত্তর নেই।
(আমি এরশাদ, খালেদা, হাসিনার আমল দেখেছি। ব্যাক্তিগত ভাবে তাদের বেশীরভাগ কাজকেই আমি সমর্থন করতে পারি না। আর সবার বিপক্ষ বলি বলে আমি সবার কাছেই খারাপ হই। যেমনঃ হয়ত হাসিনার কিছু দোষ বললাম, ব্যাস আওয়ামী সোনার ছেলেদের কাছে আমি স্বাধীনতা বিরোধী রাজাকার, আবার হয়ত নিজামী-সাইদীর বিপক্ষে কিছু বললাম তখন আমি ধর্মদ্রোহী ভারতের দালাল।)

১৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১০
অলস ছেলে বলেছেন: ইতিহাস খাইতে ভালোই লাগে, যদিও রাজহাসের মতো টেস না, তবু্ বাঙ্গালীর জন্য যথেষ্ট উপাদেয়।
১৭. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩০
তামজীদ বলেছেন: প্লাস......... আপনি যে ভাবে রূপক অর্থে এই পোষ্ট দিয়েছেন..... সেইটা বুঝার শক্তি আল্লাহ্‌ সব বাংলাদেশী-দের দেননি........ এদের মষ্তিকর এক দিক কাজ করে আরেক দিক অকার্যকর....... বাংলাদেশী এখন তিন শ্রেনীর.... বি.এন.পি শ্রেনী, আওয়ামী লিগ শ্রেনী আর জামায়াত শ্রেনী.. উপশ্রেনী সমূহ হলো.. জাতীয় পার্টি ও ওয়াকার্স পার্টি.........
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ, প্লাস-মাইনাস যে যাই দিক কেন ভালো লাগলো বা খারাপ লাগলো সেটি বললে খুশি হতাম। কবে সে সবার মাথার ২টি দিকই কাজ করবে!!

১৮. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭
তামজীদ বলেছেন: ভাই আমার লিখাটা একটু পড়ে দেখুন .... কোন মন্তব্য থাকলে শুনতে চাই...

দুঃখিত, আমি বাংলাদেশী হিসাবে গর্ব বোধ করতে পারছি না...
Click This Link
১৯. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
নীলপদ্দ বলেছেন: আপনার পোষ্টটি সবার বুঝার ক্ষমতা নেই। সবাই যদি বুঝতোই তাহলে আমরা আজকে অনেক ভালো অবস্থানে থাকতাম। লেখার জন্য ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: ঠিক, অনেক ভালো অবস্থানে থাকতাম

২০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৫
সত্য কথা তাই তিতা লাগে বলেছেন: ৭২-এ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর ৭৫-এ বঙ্গবন্ধুর মৃত্যু দেখানো হয়। আমার প্রশ্ন ৭২ থেকে ৭৫ এর ইতিহাস কেন দেখানো হয় না।

কেন কেন কেন ????

নেত্রী শেখ হাসিনা যদি ১ বছরের শাসন আমলে এত এত ভালো কাজ করতে পারেন তাহলে অযুত কোটি বছরের শ্রেষ্ঠ বাংগালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানতো পুরো ৩ বছরেরও বেশি সময় পেয়েছিলেন।

তবে খাবেদ খান, শাখরিখার খান রা কেন ইতিহাসের এই সোনালী পর্বের ডকুমেন্টারি করস না..............বেইমান, বংগবন্ধুর উপরের টাও খালি আবার নিচের টাও কুরালি, তার পরেও এত বড় বেইমানি........

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: সত্য কথা তিতাই লাগে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: রং হেডেড কে ?
বঙ্গবন্ধু, শেখ হাসিনা না আমি?
নাকি ইতিহাস গোপনকারীগন?

২২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৩
লুথা বলেছেন:
তুমি হইলা হাজারো বছরের শ্রেষ্ঠ চামচিকা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ পুরুস্কারটি কোথায় পাবো?

২৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৪
মৌ-মাছি বলেছেন: আপনার পোষ্টে চামচিকা চেনা যাচ্ছে সবাইকে। আপনার লেখায় সেটা কিছুটা তো আছেই। সেই কারনে যারা বলছে, তারা অংশত ঠিক। আবার যারা বলছে, তারা প্রত্যেকে কিন্তু এক এক জন চামচিকাই, তবে অন্য কারো।
মজার।

আমরা চামচিকারা সবাই একজন আরেকজনকে বলি "তুমি হচ্ছ একটা চামচিকা!" হা হা হা হা।

২৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২০
ত্রিভুজ বলেছেন: ইতিহাস তো অনেক বড় জিনিষ... বঙ্গবন্ধুর নামের বানানই দুইরকম হয়ে গিয়েছে.. ৭১ এবং সমসাময়িক লেখকদের লেখায় বঙ্গবন্ধুর নামের বানান আর বর্তমানের নামের বানানের এই অবস্থা কেন জানতে চেয়ে একটা পোস্ট দিয়েছিলাম। আওয়ামী সমর্থকরা সেটার জন্য মডারেটরদের কাছে হাজার খানেক রিপোর্ট পাঠিয়েছিলো। ব্যক্তিগত ব্লগে এক কপি আছে দেখতে পারেন। http://trivuz.com/blog/?p=196

এই দেশে সুবিধাবাদীরা এখন সকল সুযোগ সুবিধা পাচ্ছে এবং ফোকাসে আছে.. সুতরাং কিছু বলে লাভ নেই। তারচেয়ে নিজের কাজে মন দিন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৪১

লেখক বলেছেন: আওয়ামী সমর্থকরা সেটার জন্য মডারেটরদের কাছে হাজার খানেক রিপোর্ট পাঠিয়েছিল

আমি বুঝতে পারছি না আমার লিখায় লোকজন কেন মাইনাস দিচ্ছে? তারা কি বঙ্গবন্ধুকে স্বীকার করে না, নাকি তার শাসন আমলের ইতিহাসকে স্বীকার করে না ?


(আমার ব্লগে আপনার মতো লেখকের মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে, ধন্যবাদ)

২৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৯
মৌ-মাছি বলেছেন: ত্রিভুজ, আপনি আপনার প্রকল্পটিতে এখনও আছেন, দেখে ভালো লাগছে। লেগে থাকলে একসময় প্রকল্পটি সুত্রতে পরিনত হতে পারে। তবে আপনার প্রকল্পের সাথে আমি একটি বিষয় মিলাতে পারি না। এখানে কার নাম সেটি আমার কাছে মুখ্য নয়, মুখ্য হল সুত্রের বিষয়বস্তু। নবীর নামের বানান এক একজনে একেক ভাবে লিখে থাকে। দলিল দস্তাবেজ সবজায়গায় এই রকম ভিন্নতা দৃশ্যমান। এটিকে আপনার বিকৃতির সুত্র দিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন।
২৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৪
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
+++++++++++++++

ভালো পয়েন্ট তুলে ধরেছেন। কেন সেই সাড়ে তিন বছরের আওয়ামী কীর্তিগাঁথা থেকে আমাদের বঞ্চিত করছে আওয়ামীলীগ? কিসে তাদের এতো ভয়? আমরা জানতে চাই। আমরা জানতে চাই কেন বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন "আমার কম্বলটা গেলো কৈ?" কেন তিনি কম্বল খিজে বেড়াচ্ছিলেন। কেন হাজার কোটি টাকার বৈদেশীক সাহায্যের পরও দেশীব্যাপী সর্বনাশা দুঃর্ভিক্ষের সূচনা হয়। কারা সেই ট্যাকা হজম করলো। কিভাবে সেই দুঃর্ভিক্ষের মাঝে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালীর সোনার ছেলেরা সোনার মুকুট মাথায় দিয়ে বিয়া করতে যায়।


সাড়ে তিন বছরের সেই আওয়ামী কীর্তিগাঁথা আমরা সোনার হরফে লেখা দেখতে চাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: আপনি একটু বেশী খোলাখুলি বলে ফেলেছেন, আমি এত খোলার সাহস পাইনি। তবে কেন যেন সবাই এটি লুকিয়ে রাখতে চায়।

(আমার ব্লগে আপনার মতো লেখকের মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে, ধন্যবাদ)

২৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৫
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: আপনাকে ++++ দিয়ে শুরু করি|

শুনেন মহিলারা শাড়ী পড়ে ১১ হাত লম্বা, কিন্তু খুবই গুরুত্বপূর্ন হলো বুক ও শরীরের নিন্মা;গের অ;শটুকু| শরীরের ঐ অ;শটুকু ঢাকা না থাকলে ১১ হাত কাপড়ের লাভ টা কী.......???

৭২-৭৫ এর ইতিহাস হলো আওয়ামীলীগের বুকের ও পাছার কাপড়ের সমতুল্য, ওদের ১১ হাত কাপড় আছে ঠিকই কিন্তু আসল যায়গাটাই উল;গ|


সেই তিন বছরের ইতিহাস ফাঁস হয়ে গেলে আওয়ামীলীগ একেবারেই নে;টা| আর আওয়ামীলীগ নে;টা হলে দেখা যাবে দগদগে ঘা, দুর্গন্ধ........!!!

ওয়াক...

ওয়াক.....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩১

লেখক বলেছেন: ভাই আপনের মন্তব্য পড়ে হাসতে হাসতে খুন হয়ে গেলাম।

২৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২১
ত্রিশোনকু বলেছেন: একটি ব্যাপার লক্ষ করেছেন, বিএনপি বা আওয়ামী বিরোধীরা মাইনাস দিচ্ছে দিক কিন্তু আওয়ামী সমর্থকরা কোথায় গেল? তারা কেন কিছু বলছে না এমনকি একটি প্লাসও দিচ্ছে না?

-বলেছে। আবার পড়ুন।

যে পোস্টের লিংক ধরে আসলাম, সেটার আজকের পর্ব পর্যন্ত পড়ুন। শুধুই স্মৃতি কথা। ওখান থেকেও আপনি আপনার প্রশ্নের আংশিক উত্তর পেয়ে যাবেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।
আমি লক্ষ করেছি আপনার পোস্টে অনেকেই বলেছে যে ৭৫ থেকে ৮০ পর্যন্ত সময়ের একটি সিরিজ লিখতে। কেন বলেছে সেটি সবাই বুঝি। কিন্তু তারাই আবার বলে যে বংগবন্ধুর সাথে জিয়ারতো কোন তুলনাই চলে না।

১২ ই জুলাই, ২০১০ সকাল ১০:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ, বড় পোস্ট একটু সময় নিয় পড়ে মন্তব্য করবো।

৩০. ১২ ই জুলাই, ২০১০ সকাল ১০:৪৮
সাজিদ বলেছেন: লক্ষ কোটি + লিখে রাখেন।
১২ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.১০৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ