গোলাম আযমের ৮ তলা বাড়ি নিয়ে একটি পোস্ট দিছিলাম। রাজাকার সমাজ সেই পোস্টে লাফ দিয়া পড়ছে। পড়–ক তাতে আপত্তি নাই। তবে একজন গোলাম আযমের ৫ নম্বর পোলা নুমান আযমির একখান মেইলবার্তা মন্তব্যের ঘরে দিয়া দিছেন। পইড়া আমি বড়ই মজা পাইছি। তাই ভাবলাম আপনাগো একটা জানাই।
সেইখানে উনি লিখছেন, গোলাম আযমই নাকি প্রথম আনুষ্ঠানিকভাবে ১৯৭১ সালে নিরাপরাধ বাঙ্গালি হত্যার সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন। এমনকি আইয়ুব সরকারের চাপ থাকলেও তিনি তার অবস্থান থেইক্কা নড়েন নাই।
৫ নম্বর পোলা আরও কইছে ছোট বেলায় তিনি নাকি দেখছেন তার পিতা গো আযম তারই অফিসে বইসা সামরিক নেতাগো সমালোচনা করতেন। এমনকি নিরাপরাধ বাঙ্গালিগো হয়রানি ও অত্যাচর না করতে কইতেন।
গো আযম নাকি পাকিস্তানিগো হাতে অযৌক্তিকভাবে আটক অনেক বাঙ্গালিগো নাকি মুক্তির ব্যবস্থাও কইরা দিছিলেন।
তার পোলার মতে দেশের প্রতি ভালবাসা এবং দেশের প্রতি দায়িত্ব থাকার কারণেই নাকি তিনি নাগরিকত্ব বাতিল থাকলেও দেশে ফিরা আইছিলেন।
তিনি আরো কইছেন গোলাম আযম বাংলাদেশের নাগরিক এটা নাকি যে কোনো বাংলাদেশীর অতি গর্বের বিষয়।
খাড়ান, আর পারতাছি না, পেট ফাইট্যা যাইতাছে। একটু হাইস্যা লই। হা হা হা হা.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


