লেখা আছে তিনি ৭০ এর দশকে খন্দকার মোশারফ হোসেন ডিগ্রী কলেজে অধ্যাপনা করেছেন এবং এরপরে এক যুগেরও বেশি সময় ধরে সৌদী দূতাবাসে কর্মরত ছিলেন।
আমার সংগ্রহে আছে একাত্তরের ঘাতক দালাল কে কোথায় বইটি। সেখানে পাওয়া গেলো ৭১-এর তার পরিচয় বিবরণী।
এই লোকটি একজন কুখ্যাত রাজাকার-আলবদর। ৭১ সে ছিল আল বদর হাইকমান্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে ছিল চট্টগ্রাম জেলা প্রধান।
তার আরেকটা পরিচয় জানা গেলো সম্প্রতি। বাংলা ভাই ও শায়ক আবদুর রহমানের অন্যমত পৃষ্ঠপোষক ছিলো সে। তারই সুপারিশে সৌদি আরব যায় বাংলা ভাই।
তাহলে আসুন দেখি ইসলামি ব্যাংক কারা চালায়। এই ব্যাংকের আরেক পরিচালক ছিলেন মোহাম্মদ ইউনুস। এখন মৃত। সেও ছিল আল বদর হাইকমান্ড-এর একজন সদস্য। সে আবার জামাতের মজলিসে সূরার সদস্য ছিল
আরেক পরিচালক ছিল মীর কাশেম আলী। মীর কাশেম আলী প্রথমে চট্টগ্রাম জেলা প্রধান। পরে আল বদর হাই কমান্ডের তিন নম্বর সদস্য হিসাবে স্থান লাভ করে। এই মীর কাশেম আলী নয়া দিগন্ত পত্রিকা ও টেলিভিশনের চেয়ারম্যান। সেও একসময় মহানগর জামায়াতের আমীর ছিল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

