আমার প্রিয় পোস্ট
- মগবাজারে ৮ তলা বাড়িতে থাকে গোলাম আযম: একদল সত লোকের জীবন যাপনের নমুনা - আমি সাগর
- সাংবাদিকতার গায়ে 'হলুদ' - ফয়সল
- একাত্তরে মীর কাশেম আলী : উতসর্গ আমি সাগর - অমি রহমান পিয়াল
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- উদাসীর খন্ডেক খন্ডেক রোজনামচা থুক্কি নেটনামচা! আবার আসিবো ফিরে লুঙ্গির দুকানে, হয়তো চান্দাবাজ নাইলে হবু জামাইয়ের বেশে! তখন দেখুম মাগনা লুঙ্গি কেমনে না দেও! - উদাসী স্বপ্ন
ঈদে সবাই মিলে আনন্দ করতে আসুন আমরা আবারো কার্টুনিষ্ট আরিফের মুক্তি চাই
০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫১
ছবির এই ছেলেটার নাম মো. আরিফুর রহমান। বয়স মাত্র ২৩, বাবা-মায়ের একমাত্র ছেলে, বাড়ি সিরাজগঞ্জে। কদিন পরেই ঈদ। সবাই যখন আনন্দ করবে, বাবা-মা দূরে আছে যারা তারা বাড়িতে যাবে, ঈদের নামাজ পড়বে, সকালে সেমাই খাবে, নতুন জামা পড়ে বড়দের সালাম করবে-এই আরিফ তখন অন্ধকার এক প্রকোষ্ঠে অনিশ্চিত এক জীবন কাটাবে।
না, আরিফ ঈদে বাড়ি যেতে পারবে না। সে এখন জেলে। একটা কার্টুন একে, কার্টুন-রাজনীতির চক্রে পরে আরিফ জেলে পচছে।
আমার হাতে ছবি আঁকা হয় না, মানুষের মুখ আকঁলে নীচে তা শিরোনাম দিয়ে দিতে হয়। আরিফেরও কোনো প্রথাগত শিক্ষা ছিল না। কিন্তু কার্টুন আকাঁকে সে পেশা হিসাবে নিতে চেয়েছিল। একেকটা কার্টুন মানেই কিছু আয়। সেই কার্টুন আরিফকে জেলে নিয়ে গেলো।
ছোট বেলা থেকে দেখে আসছি ঈদের আগে বিশেষ বিবেচনায় সাজাপ্রাপ্তদের সরকার শাস্তি মওকুফ করে দেয়। আরিফ কি সেটাও পেতে পারে না?
২৩ বছরের যারা আছেন তারা কি ভাবতে পারেন আপনি যখন ঈদের প্রস্তুতি নিচ্ছেন আরিফের জীবন তখন অনিশ্চয়তায় ভরা। এই জীবন কি তার প্রাপ্য ছিল?
ছবিতে দেখুন আরিফ দুর্নীতি বিরোধী কার্টুন একে সেরা পুরস্কার নিচ্ছে টোকাই স্রষ্ঠা রনবীর কাছ থেকে। পাশের লোকটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মসউদ চৌধুরী। তিনি দেশের অর্থনৈতিক দুর্নীতি বন্ধ করবেন কিন্তু ধর্ম ব্যবসায়ীদের মনের দুর্নীতি, আমাদের সংকীর্ণতা কে দূর করবে।
আর সত্যিকার অর্থেই যারা মনে করেন যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, তারাও না হয় মাফ করে দিন। নবীজি (সা
এর ক্ষমা করার দৃষ্টান্তগুলো মনে করুণ।
আমি আরিফের মুক্তি চাই, আপনারা কি আছেন আমার সঙ্গে?
আসুন এক সুরে দাবী জানাই, আরিফের মুক্তি চাই।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নবীজি (সা
মাহমুদ রহমান বলেছেন:
পোস্ট টা যৌক্তিক। ছেলেটা স্বেচ্ছায় ভুল না করে থাকলে ক্ষমা পেতে পারে।
রিমেল বলেছেন:
একজন মুসলিম এর জন্য নবীজীর (সঃ) এর প্রতি আদব রক্ষা করা উচিত। মুসলমান হিসাবে এমন লেখা কারো কাছে কাম্য নয়।আল্লাহ্ ওকে রহমত ও সঠিক ঙ্জান দান করুন।
ইকারুস বলেছেন:
সহমত @মাহমুদ রহমান
সােদকুর রহমান সুমন বলেছেন:
Arif should be freed. There is limit to hipocracy. Jodi biral-er mukhe darhi lagale-i amar NOBIJEE-r (SM) opmaan hoe taile dari wala molla ra joto opokormo korcche... tate ki hoe!!!! Amader NOBIZEE (SM)-er bhabmurti etto kom nah...aita oee kath mollah der bojha uchit....
রতনবিডি২০০৪ বলেছেন:
আমি ঐ কাটুনটা দেখিনাই, কেউ কি আমাকে দেখাতে পারেন??
সাঈফ শেরিফ বলেছেন:
সাগর সাহবে আরিফ সাহেবের নামের আগে কোন মো. ছিলনা আলপিন, আশা করি একজন ভদ্রলোকের নাম শুদ্ধ করে লিখবেন।
আমি সাগর বলেছেন:
@সাঈফ শেরিফ-ডেইলি স্টারের আয়োজনে যে প্রতিযোগিতায় সে প্রথম পুরস্কার পায় সেখানে মো. রয়েছে। স্টার ইনসাইটের ১৪ জুলাই সংখ্যাটি দেখুন
অমি রহমান পিয়াল বলেছেন:
আরিফুর রহমানের মুক্তি চাই
প্রশ্ন কত বলেছেন:
সবাই যখন আনন্দ করবে, বাবা-মা দূরে আছে যারা তারা বাড়িতে যাবে, ঈদের নামাজ পড়বে, সকালে সেমাই খাবে, নতুন জামা পড়ে বড়দের সালাম করবে-রাজনীতিবিদরা জেলে থাকবে ।ওদের মা বাবা ছেলে মেয়ে কষ্ট পাবে । তাদেরও মুক্তি চাওয়া উচিত,জেলখানার সকল কয়েদীর মুক্তি চাওয়া উচিত । কি বলেন,যদি ঈদ উপলক্ষে চান ??
প্রশ্ন কত বলেছেন:
আচ্ছা আরিফের কি মা বাবা নাই ??উনারা আদালতে যায় না কেন ?? মা বাবার চেয়ে সাগর ভাই এর দরদ বেশী কেন মা বাবা
আমি সাগর বলেছেন:
আমাদের মনের সংকীর্ণতা কে দূর করবে?
বাবুই বলেছেন:
আমি আরিফের মুক্তি চাই না।আমি বাংলাদেশের মুক্তি চাই।
আমি ধর্মান্ধদের গোড়ামি থেকে মুক্তি চাই।
আমি সমাজ ব্যবস্থার অশ্লীল সিদ্ধান্ত থেকে মুক্তি চাই।
আমি নিজের মরণ চাই।
আরিফ যতদিন জেলে থাকবে..
আমি প্রতিদিন একবার করে মারা যাব।
বাংলাদেশের আইন ব্যবস্থা মারা যাবে।
আমাদের মনুষ্যত্ব মারা যাবে।
আমি সাগর বলেছেন:
Bangladesh: Bloggers demand release of detained cartoonist Tuesday, October 2nd, 2007 @ 06:03 UTC
by Rezwan World Regions› Americas› Central Asia & Caucasus› East Asia› Eastern & Central Europe› Middle East & North Africa› Oceania› South Asia› Sub-Saharan Africa› Western Europe Topics› Agriculture› Arts & Culture› Breaking News› Business› Children› Cyber-Activism› Development› Diaspora› Disaster› Economics› Education› Elections› Energy› Entertainment› Environment› Ethnicity› Film› Finance› Food› Freedom of Speech› Gender› Governance› Health› History› Human Rights› Humanitarian› Humor› Ideas› Indigenous› Industry› International Relations› Internet & Telecoms› Labor› Language› Law› LGBT› Literature› Media› Music› Photography› Politics› Protest› Racism› Refugees› Relief & Rescue› Religion› Science› Software & Tools› Sport› Technology› Travel› War & Conflict› Youth
Countries:Bangladesh
Topics: Freedom of Speech, Governance, Human Rights, Law, Media, Protest, Religion
Languages: Bangla
Zafa Noor writes in E-Bangladesh:
“It has been two weeks since Arifur Rahman’s cartoon “Naam” was published which prompted the Bangladesh police to take him to jail and lock him up without pressing any formal charges or allowing him any legal representation in his defense. Arif was picked up from his Uttara residence under Section 54 of Code of Criminal Procedure for drawing the very harmless cartoon that portrayed a widely used naming convention for Bangali Muslim men. The cartoon did not insult the prophet in any way, nor was it Arif’s intention, because his own first name is Mohammed (newspaper reports addressed him as Md. Arifur Rahman).”
(photo credit: the Daily Star)
Arifur Rahman is just twenty three years old, who just a month before his arrest, received an award from the government for his cartoon against corruption. The editor of the Daily Prothom Alo apologized for publishing the cartoon but It is interesting to see that the political Islam has been keeping this issue alive and demanding ban of the progressive newspaper Prothom Alo. They have also targeted another popular magazine of Prothom Alo group called Saptahik2000, which had to take their Eid issue from the shelves as the Government banned it for publishing some words of a memoir of an exiled writer Daud Haider. The third world view and E-Bangladesh have more backgrounds on this.
The Bangladeshi bloggers are calling for an international campaign to free Arifur Rahman who was detained for his harmless statirical cartoon published in Alpin, the satirical supplement of the Bangla Daily Prothom Alo. It must be noted that Bangladeshi media are surprisingly silent about Arifur Rahman's release.
* Shourav created the splendid banner above and called for support. (Anybody can use it under creative commons)
Other bloggers chimed in:
* Mash at “Or how I learned to stop worrying” calls him the Bangladesh cartoonist hero.
* Keep me honest
* Addafication
* Dhaka Shohor
* Voice of Bangladeshi Bloggers
- In the Middle of Nowhere who also asks to free Nurul Islam, the Bangladeshi aid worker (BRAC) kidnapped in Afghanistan by the Talibans.
- Serious Golmal
- Unheard Voices
- Tacit
- And some more bloggers in Bangla blogging platforms “Bandh Bhanger Awaaj” and “Sachalayatan“
Many international organizations demanded the release of Arifur Rahman:
- Reporters without border (RSF) - Cartoonist arrested over harmless play on name Mohammed. Excerpts:
“The play on words had no intention of attacking the Prophet,” Reporters Without Borders said “It was a joke about a cultural custom. The government should not yield to pressure from extremist leaders who are trying to politicize the case. Rahman should not be made a scapegoat. He must be freed.”
- International Press Institute (IPI) protests jailing of Cartoonist in Bangladesh and suspension of publication of satirical weekly. Excerpts:
IPI would like to remind Your Excellency that the state of emergency imposed in January after the cancellation of the general election is not an excuse to restrict press freedom. With a general election planned for the end of 2008, it is vital that the country’s citizens have access to information and that the media is free to report facts and express opinions.
Please show your support for Arifur Rahman by putting the badge on your blog.
আমি কে বলেছেন:
আরিফের মুক্তি চাই।
এ এক অন্য আই বলেছেন:
আরিফকে মুক্ত করে দেয়া উচিত। সরকারের উচিত অবিলম্বে আরিফেকে মুক্তি দেয়া। কান চিলে নিয়ে গেল ভেবে চিলের পিচু না নেয়া। বলেন তো এই চিল টা কে বা কারা?
৫৫৫৫৫
বহুরুপি বলেছেন:
একমত
চে বলেছেন:
সমস্ত ব্লগারদের অনুরোধ করছি, আসুন আরিফের মুক্তির ব্যপারে একমত হয়ে জনমত তৈরী করি।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
একমত, ৫। কিন্তু আপনার রেটিং কমাইলো কে?ফাজালামির সীমা আছে, আরিফরে ধরে রাখবে, যারা ইসলামের নামে ভুল ফতোয়া দিয়ে আসছে, যারা কুকর্ম করে আসছে সেই মুক্তিযুদ্ধের সময় থেকে, তারা ঘুরে বেড়াবে,এটা তো হবে না।
আমি সাগর বলেছেন:
মনের সংকীর্ণতা যারা দূর করতে পারে না তারাই রেটিং কমায়
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
কৃতজ্ঞতা "সাগর"।বুঝতে পারছি না আমরা কোথায় যাচ্ছি?
অনেক নোংরা সংকীর্ণমনার কমেন্টেই বের হয়ে আসছে কাদের তথাকথিত ধর্মের অনুভূতিতে টানাটানি পড়ে।
"স্বেচ্ছায় কোন অপরাধ না করলে তাকে ছেড়ে দেওয়া হোক"
এরকম কমেন্টও নিশ্চয়ই দেখছেন।
হায়, মানুষের মন এতোই অন্ধকার হয়?
সেই লেখাটা পড়ে দেখার পর কেউ যদি এই কমেন্ট করেন, তার মুখমণ্ডলে আমি থুথ দিতেও ঘৃণাবোধ করি।
-----------
আরিফুর রহমান কোন অপরাধ করেননি, আমি বলছি, আমার বিশ্বাসের কসম। নবী মুহম্মদ সেইসব ভণ্ড ধর্মব্যবসায়ীদের জন্যে লজ্জাবোধ করবেন, যারা স্রেফ তাদের নোংরা জিঘাংসা চরিতার্থ করবার জন্যে ধর্মকে ইউটিলাইজ করতে চায়। ধিক এইসব নোংরা পশুরূপী ধর্মব্যবসায়ীদের।
আরিফুর রহমানকে মুক্তি দিতেই হবে।
এস্কিমো বলেছেন:
কথা পরিষ্কার - আরিফুর রহমানের মুক্তি চাই।
মনিটর বলেছেন:
আরিফের মুক্তি চাই।
লাল দরজা বলেছেন:
আরিফ মোটেও নবীজিকে কটাক্ষ করেনি ও কটাক্ষ করেছিল আমাদের জাতীয় মূর্খ্যতাকে; আর সেটাই আজ মতি থেকে খতি(ব) বাংলাদেশের লেজগুটিয়ে থাকা সুশীল থেকে পায়জামা গুটানো ধর্মশীল সবাই খুব ভালো করে প্রমান করেছে।অনুভুতিকে কচুপাতায় রাখলেই কেবল এক টোকাতে পড়ে যাবার ভয় থাকে, অনুভুতিকে হৃদয়ে রাখলে সেটা আমৃত্যু হৃদয়েই থাকে।
আল্লাহ আমাদের শুভজ্ঞ্যান দান করুন।
এই নিরীহ ছেলেটির মুক্তির জন্য আসুন কিছু করি।
ডক্টর১২৩ বলেছেন:
বলেছেন :২০০৭-১০-০৩ ০১:০৪:৫৭
আরিফ মোটেও নবীজিকে কটাক্ষ করেনি ও কটাক্ষ করেছিল আমাদের জাতীয় মূর্খ্যতাকে; আর সেটাই আজ মতি থেকে খতি(ব) বাংলাদেশের লেজগুটিয়ে থাকা সুশীল থেকে পায়জামা গুটানো ধর্মশীল সবাই খুব ভালো করে প্রমান করেছে।
অনুভুতিকে কচুপাতায় রাখলেই কেবল এক টোকাতে পড়ে যাবার ভয় থাকে, অনুভুতিকে হৃদয়ে রাখলে সেটা আমৃত্যু হৃদয়েই থাকে।
আল্লাহ আমাদের শুভজ্ঞ্যান দান করুন।
এই নিরীহ ছেলেটির মুক্তির জন্য আসুন কিছু করি।
রাশেদ বলেছেন:
আরিফের মুক্তি চাই।
আমি সাগর বলেছেন:
নাদান একদম ঠিক কথা
মতিউর রহমানের ভূমিকায় আমাদের সংবাদপত্র, মিডিয়া অনেক পিছিয়ে গেল।
আরিফকে অতিসত্বর মুক্তি দিয়ে জাতি হিসেবে আমাদের কলংক আর বাড়তে না দেওয়া হবে
সরকারের জন্যে বুদ্ধিমানের কাজ।
আমি সাগর বলেছেন:
সরকার বুদ্ধিমান হোক
আগুন পাখি বলেছেন:
আমি ও একমত। আরিফ মুক্ত হোক। খুব ই অল্প বয়স। ক্ষমা মহৎ গুন।
পর্যবেক্ষক বলেছেন:
আরিফ অন্যায় করে নাই। তাকে আটক রাখাটাই অন্যায়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















আরিফের মুক্তি চাই।