বলিয়া রাখা ভালো যে পত্রিকায় সম্পাদকের চাইতে শক্তিশালী প্রকাশক। প্রকাশক ইচ্ছা করিলে সম্পাদক বদলাইতে পারেন। এতদিন ইত্তেফাকের প্রকাশক ও সম্পাদক ছিলেন আনোয়ার হোসেন। এখন দেখিতেছি ইত্তেফাকের প্রকাশক হিসাবে সাজু হোসেনের নাম ছাপা হইতাছে। সাজু হোসেন ব্যারিষ্টার মইনুল হোসেনের একমাত্র স্ত্রী।
অপেক্ষা করিতেছি কবে সম্পাদক হইয়া বসিবেন বড় ছেলে আরশাদ হোসেন কিংবা জাবেদ হোসেন। রক্তপাতহীন ক্যু ঘটিয়া গেলো ইত্তেফাকে।
অবশেষে আমাগো ব্যারিষ্টারের মনোকামনা পূরণ হ্ইতাছে। এখন অপেক্ষা করি আসেন কবে ইত্তেফাক নিউ নেশনের মতো ৫ হাজারি পত্রিকায় পরিণত হইবে। নিউ নেশন বেতন দেয় ৫ হাজার টাকা, চলে ৫০ কপি। ইত্তেফাকে এখন বেশি বেতনের এবং মঞ্জুপন্থীদের সরানোর প্রক্রিয়া শুরু হইছে।
একখানা ফাউ জোক: ব্যারিষ্টার মাইনুল ফেইলড টু ম্যানেজ দি নিউ নেশন, বাট নাউ ম্যানেজিং দ্য হোল ন্যাশন
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


