somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রুথ কমিশন মানে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া

০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি দমন তাদের সবচেয়ে প্রশংসিত কাজ। রাঘব বোয়াল দুর্নীতিবাজদের জেলে পুরে সরকার ইতিমধ্যেই প্রমাণ করেছে কেউই আইনের উর্ধ্বে নয়। কিন্তু অধুনা ট্রুথ কমিশন নামে একটি নতুন ধারণা সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।
দুর্নীতি একটি ভয়াবহ অপরাধ। পৃথিবীর সব সভ্য দেশে দুর্নীতিবাজদের শাস্তি দেয়া হয়। শাস্তির বিধান আছে বলেই দুর্নীতিবাজরা লাগামহীন দুর্নীতি করতে পারে না।
আমরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি টানা ৫ বছর। আমাদের দেশের লোক দুর্নীতিতে সেরা। আমরা সবাই দুর্নীতি করতে অভ্যস্ত। দুর্নীতি যে খারাপ এ বোধটুকুও অনেকের নেই।
দুর্নীতিবাজ ট্রুথ কমিশনের কাছে দুর্নীতি স্বীকার করলে এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ ফেরত দিলে মাফ পেতে পারেন। তবে কে মাফ পাবেন, কে মাফ পাবেন না তা কমিশনের এখতিয়ার।
এই ধারণাটি আমাদের বিচার ব্যবস্থার পরিপন্থী। একমাত্র আদালতই একজন নাগরিককে মুক্ত করতে বা শাস্তি দিতে পারে - কোন কমিশন নয়। ট্রুথ কমিশন যদি দুর্নীতিবাজকে শাস্তি দেয়া বা মুক্ত করে দেয়ার ক্ষমতা পায়, তবে তা হবে আদালতের বিকল্প। এ ব্যবস্থা দুর্নীতির দায়ে অভিযুক্তদের শাস্তিকে ও আদালতের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করবে।
একই অপরাধে দু ব্যক্তি দু রকম শাস্তি পেতে পারে না। কোন কমিশন কখনও কোন অপরাধীকে ছেড়ে দিতে পারে না।
ট্রুথ কমিশন ব্যবস্থাতে ব্যাপক দুর্নীতি হওয়ার সুযোগ হবে। ট্রুথ কমিশনে যারা থাকবেন, তারা নিজেরা দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়তে পারেন। তারা দুর্নীতি করলে তাদের দুর্নীতির বিচার করবে কে ? তারা যেই চরম ক্ষমতা পাবেন তার অপপ্রয়োগ ঘটবে না তার নিশ্চয়তা কোথায় ?
তাছাড়া পরবর্তী সরকার ট্রুথ কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। ফলে ট্রুথ কমিশন নিজেই হয়ে উঠতে পারে সকল দুর্নীতির উৎস।
চরম ক্ষমতা পেলে কে না দুর্নীতিবাজ হতে চায় ?
আমাদের অতীত অভিজ্ঞতা বলে, বাংলাদেশে যাকেই ক্ষমা করা হয়েছে, সে পরবর্তীতে ক্ষমাকারীকেই আগে টার্গেট করেছে। বঙ্গবন্ধু রাজাকার আল বদরদের ক্ষমা করেছিলেন, তার খেসারত তাকে দিতে হয়েছে জীবন দিয়ে। আজও এ জাতি রাজাকার আল বদর ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লড়ছে। তেমনি দুর্নীতিবাজদের ছেড়ে দিলে তারা আমাদের আরও কত বছর ভোগাবে তা বলে শেষ করা যাবে না। তাই দুর্নীতিবাজদের কোনক্রমেই ছাড় দেয়া যাবে না।
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×