somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলিশ মাছ বনাম গরম খুন্তির ছ্যাঁকা / অবশেষে চাকুরি হারানো

২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক টুকরো ইলিশ মাছ খাওয়ায় কাজের মেয়েকে খুন্তির ছ্যাকা
অবশেষে চাকুরীচ্যুত হলো এনজিও কর্মী লিপি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
এক টুকরো ইলিশ মাছ চুরির অপবাদে সাত বছরের কাজের মেয়ের শরীর খুন্তি দিয়ে ঝলসানোর ফল পাচেছন প্রতি পদে পদে এনজিও কর্মী আমেনা আক্তার লিপি। তার সব দুয়ার বন্ধ হয়ে যাচেছ। চাকুরী থেকে বরখাস্ত, বাড়ীওয়ার বাড়ী ছাড়ার নোটিশ সেই সাথে ছেলে সীমান্তকে নিয়ে স্কুলেও যেতে পারছেন না তিনি। উলেখ্য, সিদ্ধিরগঞ্জস্থ ব্র্যাকের দাবি শাখার পিও আমেনা তার কাজের মেয়েকে এক টুকরো ইলিশ চুরির অপবাদে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। গত শনিবার রাতে পাইনাদী এলাকার জনৈক ফোরম্যানের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, এ খবর গত সোমবার বিভিন্ন জাতীয় সংবাদপত্রে ছাপা হলে ব্র্যাক কর্তৃপক্ষ আমেনা আক্তার লিপিকে চাকুরী থেকে বরখাস্ত করে। লিপির বাড়ীওয়ালা তাকে এ মাস শেষে বাড়ী ছাড়ার নির্দেশ দেন। লিপির ছেলে সীমান্ত এলাকার সানফাওয়ার কেজি স্কুলের প্লে গ্রুপের ছাত্র। উক্ত ঘটনার পর থেকে লিপি তার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের বৃদ্ধা আয়া জানান, ঐ মহিলা স্কুলে আসলে সবার সাথে তুচছ ঘটনায় খারাপ ব্যবহার করতো। বৃদ্ধা আয়া ক্ষুব্ধ হয়ে বলেন, তুচছ ঘটনায় একটি শিশুকে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেয়ায় লিপির বিচার হওয়া উচিৎ। এদিকে উক্ত ঘটনা জানাজানি হওয়ার পর প্রতিবেশীরা লিপির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসা দেয়ার পর কাজের মেয়ে মৌসুমী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

ফলাফল হাতেনাতে পেলেন গৃহকর্ত্রী লিপি। চাকুরি থেকে বরখাস্ত করে ব্রাক কর্তৃপক্ষ একটি উদাহরণ সৃষ্টি করলেন। কিন্তু তার বিচার কি হয়েছে ?শিশু নির্যাতনের দায় কি এড়াতে পারেন লিপি ? তাকে কি বিচারের সম্মুখীন করা উচিত নয় ? তার অপরাধ কি ফৌজদারি আইনে বিচার্য নয় ?
আমাদের সবাইকে গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৯
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×