somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই নেত্রীর থেকে নতুন কিছু পাওয়ার নাই

২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নব্বইয়ের গণঅভু্যত্থানের পর আমরা অনেক বড় আশা করে বুক বেঁধেছিলাম। গত ১৮ বছরে আমাদের বড় আশা সব তো গেছেই, ছোট কোন আশা করতেও ভয় পাই।
সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ, টেন্ডারবাজি, দখল কোনটা করেনি এ দেশের বড় দু দলের নেতাকর্মীরা। সারা দেশ তাদের হাতে জিম্মি ছিল। যে যখন ক্ষমতায় গেছে রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পরই সব কিছু রাতারাতি পেশীশক্তির হাতে চলে গেছে। দখল হয়েছে সব কিছু।
অশিক্ষিত ভাদাইমা মাদকাসক্ত কতগুলো লোক রাতারাতি কোটিপতি হয়ে গেছে। তারা অনেকে কোন রাজনৈতিক দলের সাধারণ সদস্যও নয়। তাদের পরিচয়, তারা স্থানীয় সাংসদের আস্থাভাজন, সাংসদের আত্মীয় বা বন্ধু। সাংসদের আশীর্বাদে তারা দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে দু হাতে টাকা কামিয়েছে। বিনিময়ে সাংসদ সাহেব মোটা অঙ্কের ভাগ পেয়েছেন।
দলের ভেতর কোন গণতন্ত্র নাই। কাউন্সিলরদের কোন মতামত নেয়া ছাড়াই সাংসদ যাকে খুশি তাকে নেতা বানিয়েছে। তার পছন্দের লোক ছাড়া কোন লোক নেতা হতে পারেনি। সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক পন্হায় স্থানীয় সাংসদরা দলকে নিয়ন্ত্রণ করেছে। দলের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা চিরকাল বঞ্চিত থেকেছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দলের গঠনতন্ত্র কিন্তু সাংসদদের এই চরম ক্ষমতা সমর্থন করে না। গঠনতন্ত্রে যা লেখা আছে তা শুধু কেতাবে আছে, গোয়ালে নাই।
গণতন্ত্রে নেতা নির্বাচিত হওয়ার পর নির্দিষ্ট সময় শেষে বিদায় নিতে হয় । কিন্তু রাজনৈতিক দলের নেতা একনায়কের মতো মৃতু্যর আগ পর্যন্ত নেতা। তারা তাদের পদ কখনই ছাড়েন না, যতক্ষণ পর্যন্ত না তাদের মৃতু্য হয়। যারা গণতন্ত্র উদ্ধারের জন্য হাউকাউ করছেন, তারা নিজেদের দলে একজন একনায়ক। আবার রাজতন্ত্রের মতো আছে উত্তরাধিকার রাজনীতি। প্রত্যেক নেতাই চান, তার পুত্রধন তার মতো নেতা হোন। অর্থাৎ আমাদের গণতন্ত্রের লেবাসধারীরা একই সাথে তিনটি চরিত্রে অভিনয় করেন, তিনি গলাবাজিতে গণতান্ত্রিক, দলের নেতা হিসেবে একনায়কতান্ত্রিক এবং পরবর্তী নেতৃত্ব নির্বাচনে রাজতান্ত্রিক। এসব রাজনীতিবিদরা যখন গণতন্ত্রের গান গায়, তখন বোকা হওয়া ছাড়া আর কি উপায় ?
আমাদের দু নেত্রী ক্ষমতার মসনদে বসে বসে দেখেছেন তাদের দলের সাংসদদের নেতৃত্বে কিভাবে সারা দেশে লুটপাট হয়েছে, দখল হয়েছে, দুর্নীতি হয়েছে। আজ তারা দুর্নীতি মামলার আসামী।
আর এসব দুর্নীতিবাজ দখলবাজ নেতারা আজ তাদের মুক্তির দাবিতে সোচ্চার। কারণ দুনেত্রী না থাকলে তাদের দুর্নীতি, দখল, লুটপাট বন্ধ হয়ে যাবে। তাই আবারও তাদের লুটপাট চালু করার জন্য ক্ষমতার মসনদে দুনেত্রীকে চাই।
অতীতে দু নেত্রী যে শাসন ব্যবস্থা আমাদের দিয়েছেন, ভবিষ্যতে তা-ই দেবেন। সেই দুর্নীতি, দখল, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি। এর বাইরে তাদের কাছ থেকে নতুন কিছু পাওয়ার নেই।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৩
২০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×