somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সফল প্রপাগান্ডা

২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোয়েবলস বিশ্বাস করতেন একটি মিথ্যাকে দশবার বললে তা সত্যে পরিণত হয়ে যায়। হিটলারের সহযোগী এই লোকটি পৃথিবী থেকে বিদায় নিলেও তার এই তত্ত্ব টিকে আছে আজও। আজও পৃথিবীর দিকে দিকে মানুষকে বোকা বানানোর জন্য এই তত্ত্ব প্রয়োগ করা হয়।
একটি ডাহা মিথ্যা কথাকে প্রচার করতে করতে মানুষের অন্তরে গেঁথে দেয়া হয়। মানুষ সেই মিথ্যা কথাকেই সত্য বলে ধরে নেয়, সত্য বলে বিশ্বাস করতে থাকে।
একটা উদাহরণ দেয়া যাক। আমার এক মামার কাছে থেকে শোনা। সময়টা ১৯৭৬ সাল। জিয়াউর রহমান ক্ষমতায়। দেশে সামরিক শাসন চলছে। সেনাবাহিনীর ভয়ে সবাই থরহরি কম্পমান।
সেই বছর শীত আসার আগেই গ্রামে গ্রামে যাত্রাপালা চলছিল। আমার মামার বাড়ির পাশেও একটি যাত্রাপালা চলছিল। মামা ও তার ১০/১২ জন বন্ধু মিলে যাত্রাপালা দেখতে মনস্থির করলেন। যথাসময়ে সবাই রওয়ানা হল। শীত থাকার কারণে সবার পরণে ভারি পোশাক।
কিন্তু যাত্রাপালার মাঠে গিয়ে চক্ষু চড়কগাছ। হাজার হাজার মানুষ দর্শক হিসেবে হাজির। টিকেট ঘরের সামনে বিশাল লাইন। মামা ও তার বন্ধুরা চিন্তিত হয়ে পড়লেন। এত মানুষকে ডিঙ্গিয়ে টিকেট পাওয়ার আশা দূরাশা। সুতরাং তারা একটা কুবুদ্ধি করলেন।
তাদের দলটি দুভাগ হয়ে গেল। একভাগ মিশে গেল জনসমুদ্রে। আরেক ভাগ পাশের ক্ষেতে গিয়ে ওৎ পেতে রইল। যারা জনসমুদ্রে মিশে গেল, তারা যাকেই পায় তাকেই বলতে লাগল, আর্মি এল বলে, যাকে পাবে তাকেই পেটাবে। এখানে রঙ্গ তামাশা যা করার করে নেও, আর্মি এলে কারও পিঠের চামড়া থাকবে না।
প্রথমে কেউ বিশ্বাস না করলেও ধীরে ধীরে গুজবটি ছড়িয়ে গেল। সবাই বলাবলি করতে লাগল, আর্মি এল বলে। গুজবটি ডালপালা মেলার পর প্রথম দলটি টর্চ জ্বেলে দ্বিতীয় দলটিকে সংকেত দিল। সংকেত পেয়ে ক্ষেতে আগে থেকে ওৎ পেতে থাকা দলটি হাতে বেত নিয়ে ধীরে ধীরে হেঁটে যাত্রামন্ডপের দিকে এগুতে লাগল। শীতকাল। এ দলটির সবার পায়ে ছিল জুতা। প্রথম দলের লোকেরা তাদের দিকে টর্চ মেরে চিৎকার করে বলতে লাগল, আর্মি আসছে। অন্ধকারে তারা ইচ্ছা করে কেবল বেত আর জুতার দিকে টর্চ মারল। লোকেরা তাদের কথা বিশ্বাস করল। আর্মির মারের ভয়ে যে যেদিক পারল ছুটে পালাল। মুহূর্তে ফাকা হয়ে গেল যাত্রাপালা।
তাদের সাথে মামা ও তার বন্ধুরাও পালাল। তারা বাড়ি গিয়ে পোশাক পাল্টে এল। ফিরে আসার পথে অনেকে তাদের যাত্রা প্যান্ডেলের দিকে যেতে নিষেধ করল। তাদের হাত পা দেখিয়ে বলল, আর্মি মেরে ফাটিয়ে দিয়েছে।
বলাই বাহুল্য, মামা ও তার বন্ধুরা সে দিন মজা মেরে টিকেট কেটে যাত্রাপালা উপভোগ করেছিল।
এত বড় গল্পের কারণ হচ্ছে, বর্তমান সময়ের একটি গুজব। যাকেই সৎ লোককে ভোট দেয়ার কথা বলি, সেই বলে সৎ লোক ক্ষমতায় গিয়ে কিছু করতে পারবে না। কেন ? এটার কোন জবাব নাই। এটা তাদের অন্ধ বিশ্বাস।
আমি ভালোভাবেই বুঝতে পারি, এসব সহজ সরল ভোটারদের মাথা গুলানোর জন্য অসৎ রাজনীতিবিদরা দীর্ঘকাল ধরে এই গুজবটি প্রচার করে তাদের ব্রেন ওয়াশ করে ফেলেছে। অসৎ রাজনীতিবিদ ও ভোট প্রার্থীরা প্রপাগান্ডা চালিয়ে শতভাগ সফল। আমার মামা ও তার বন্ধুদের মতো রাজনীতিবিদরা মানুষকে বিশ্বাস করিয়ে ছেড়েছে, নেতা হিসেবে অসৎ লোকরা যোগ্য। তাদের এই দুষ্ট প্রপাগান্ডার মোহে পড়েছে ভোটাররা। অসৎ রাজনীতিবিদদের এই ভয়াবহ প্রপাগান্ডার ফলে বাংলাদেশে আর কখনও সৎ লোক ভোটে পাশ করবে না। এই দুষ্টচক্র থেকে বেরুতে না পারলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×