উৎসর্গ : ব্লগার রাজামশাই।
রাজা মুকুট পরে বসে আছ সিংহাসনে
রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষণ মানে
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দী সেটা ক'জন জানে।
চতুর্দিকে চলছে কত যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
তোমার বিচার করছে কি কেউ অন্যখানে।
পোশাকে আর জাকজমকে নিজেকে আড়াল করে
পেতে চাও সান্ত্বনা কি ঘরের মাঝে ঘর গড়ে ?
যুদ্ধ জিতে আনছ ভুমি পদতলে
আবার কখন পরাজয়ের তিলক জ্বলে
একদিনও যে শান্তি তোমার নেই তো প্রাণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


