সমুন্ধীর পোলা কথাটা কি খুব খারাপ? আমার তা মনে হয় না। তাই আমার সমুন্ধীর পোলাকে সমুন্ধীর পোলা বলি। আর আমার স্ত্রীর ভীষণ রাগ। কেন আমি বাচ্চাটাকে সমুন্ধীর পোলা বললাম ?
আমার সাদামাটা প্রশ্ন - সমুন্ধীর পোলাকে সমুন্ধীর পোলা বলব না ?
আমার স্ত্রী এ প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন মনে করল না। তার সোজা কথা, আমি মুরব্বীদের সম্মান করি না। তার বড় ভাইকে (আমার একমাত্র সম্বন্ধী) শ্রদ্ধা করি না। নইলে তাকে নিয়ে এ রকম রসিকতা করতে পারতাম না।
আমি আবারও জানতে চাইলাম , সমুন্ধীকে কি সমুন্ধী বলব না ?
আমার স্ত্রী আমার বংশের ভদ্রতা জ্ঞান নিয়ে কথা বলতে শুরু করল। বুঝলাম, আমার জন্য আমার বংশের লোকদের অপমানিত করা ঠিক হচ্ছে না। তাই আপাতত ইস্তফা দিলাম।
কিন্তু গত বৃহস্পতিবার আমার সমুন্ধীর আরেকটি পোলা হয়েছে। রাতে বাড়ি ফিরে স্ত্রীকে বললাম, আরেকটা সমুন্ধীর পোলা বাড়ল।
আর যায় কোথায় ? আমার স্ত্রী জ্বলে উঠল। আমি কেন সমুন্ধীর পোলাকে সমুন্ধীর পোলা বললাম ?
এখন সবার কাছে আমার বিনীত প্রশ্ন, সমুন্ধীর পোলাকে সমুন্ধীর পোলা বলা কি অপরাধ ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


