somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি = দুর্নীতি = নোংরামি = ইতরামি

১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ব্লগার আরিফ জেবতিকের পোস্ট থেকে উৎসাহিত হয়ে)

১/১১ আসার আগে আমরা সবাই জানতাম, আমাদের দেশে দুর্নীতি আছে। কিন্তু কেউ জানতাম না এবং কল্পনাও করিনি, দুর্নীতি এত ব্যাপকভাবে আছে। আমরা দেখলাম, দুর্নীতি ও রাজনীতি সমার্থক হয়ে গেল। দুর্নীতি দূর করতে গেলে রাজনীতি দূর হয়ে যায়। দেশের সকল রাজনীতিবিদদের ধরে জেলে ঢোকাতে হয়।
অন্যদিকে দুর্নীতি দূর করতে গিয়ে দেশের বড় বড় শিল্পপতিদের ধরতে হয়। দেশের অর্থনীতি যাদের হাতে তাদের ধরে জেলে ঢোকানো ছাড়া কোন গতি থাকে না।
এই অবস্থায় চারদিক থেকে আওয়াজ উঠল, দুর্নীতি নির্মূলের নামে রাজনীতি নির্মূল করা হচ্ছে। সত্যি কথা। যে দেশে দুর্নীতি ও রাজনীতি একই হয়ে যায়, সে দেশে দুর্নীতি নির্মূল করতে গেলে রাজনীতি নির্মূল হয়ে যাওয়া স্বাভাবিক।
অন্যদিকে দুর্নীতি নির্মূল করতে গেলে দেশের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়। কারণ বড় বড় সব ব্যবসায়ী দুর্নীতিবাজ।
এ তো গেল, রাজনীতি ও অর্থনীতির সাথে দুর্নীতির যোগাযোগ। আমরা যা কিছু বড় অর্জন করেছি, তার প্রায় সবটাই দুর্নীতির মাধ্যমে পাওয়া। ফলে দুর্নীতি নির্মূল করতে গেলে আমাদের সকল অর্জনই শূন্য হয়ে যায়।
অন্য দিকে ১/১১ এর পর বিএনপির বর্তমান মহাসচিব খন্দকার দেলোয়ার এক সময় আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়ে বলেছিলেন, আল্লাহর দোহাই ঐক্যবদ্ধ হোন। সেই খন্দকার দেলোয়ার কাল রাত বারোটায় একটি ভুয়া জন্মদিনে বিশাল কেক কেটে আনন্দ ফুর্তি করেছেন। তারা যে চরম সুবিধাবাদী, তার প্রমাণ বার বার তারা রেখে যান।
আর সবচেয়ে দুঃখজনক হল, বর্তমান সরকার ব্যর্থ হউক এটা এখন প্রায় সবাই চায়। কেননা আমরা প্রায় প্রত্যেকে দুর্নীতিবাজ। কেউ দুর্নীতি করি, কেউ দুর্নীতি করার সুযোগ না পেয়ে আফসোস করি। সুবিধা পেলে খারাপ লোককে ভালো বলি, আর সুবিধা না পেলে ভালো লোকের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করি।
সাম্প্রতিক সময়ের স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখলাম, জনগণ কিভাবে সেই পুরোনো চোরদের নির্বাচিত করেছে। এরকম একটি দুর্নীতিবাজ ও সুবিধাবাদী ভোটারদের দেশে রাজনীতিবিদরা ভালো লোক হবে এটা আশা করা উচিত নয়। বরং ভালো লোকেরা রাজনীতির মাঠে এসে বার বার ভোট বঞ্চিত হতে হতে খারাপ লোকে পরিণত হবে।
খালেদা জিয়া তার জন্মদিন পালন করে ১৫ আগস্ট। আমরা সবাই জানি, এটা একটা ভুয়া জন্মদিন। কিন্তু এই ভুয়া জন্মদিন পালন করে তিনি যে নোংরামি করেন, তার জন্য তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমে না। যারা এই জন্মদিনে কেক কাটে, তারা প্রত্যেকে জানে এটা একটা ধান্দাবাদি ও নোংরামি। শেখ মুজিবের হত্যাদিবসকে ব্যঙ্গ করার জন্যই এটা করা হয়। তবু তারা এই নোংরামিতে অংশ নেন। কেননা আমাদের দেশে নোংরা, ইতর ও দুর্নীতিবাজ লোকের সংখ্যাই বেশি। নেতারা তাদের পক্ষ না নিলে ভোটে কখনও পাশ করতে পারবেন না।
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×