somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ লাখ মসজিদ বনাম ৩ লাখ পথশিশু

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানি না তথ্যটা সঠিক কি না। কিন্তু ভাবার মতো।
সেদিন এক এনজিও কর্মকর্তার সাথে আলাপ হল। ভদ্রলোক পথশিশুদের পুনর্বাসন নিয়ে কাজ করে থাকেন। তিনি জানালেন চমকে ওঠার মতো একটি তথ্য।
তিনি জানালেন, আমাদের দেশে মোট মসজিদের সংখ্যা ৫ লাখ। আর পথশিশুর সংখ্যা সর্বমোট ৩ লাখ। যদি একটি মসজিদ একজন পথশিশুর দায়িত্ব নেয়, তবে এ দেশে কোন পথশিশু থাকে না।
তার ধারণাটি শুনে আমার মনে ভেসে উঠল গির্জার দৃশ্য কিংবা মিশনের দৃশ্য। প্রায় গির্জার সাথেই স্কুল বা হাসপাতাল থাকে। সেই গির্জার দান থেকে মিশনারী এসব স্কুল বা হাসপাতাল পরিচালনা করা হয়। মানবসেবায় তারা শিক্ষা ও চিকিৎসাকে ব্যবহার করে।
বিপরীত দিকে আমাদের দেশের মসজিদের সাথে থাকে মার্কেট বা দোকান। প্রায় মসজিদের নিচতলা মার্কেট এবং উপর তলা মসজিদ হতে দেখা যায়। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারম কি আসলে মসজিদ নাকি মার্কেট ? এই মার্কেটের যে বিপুল আয় সেটা আসলে কোন কাজে ব্যয় হয় ? আল্লার ঘরের এত টাকা আয়ের দরকার কী যদি সেটা জনকল্যাণে না লাগে ?
পক্ষান্তরে আমি কোন সময় কোন গির্জা বা মন্দিরের সাথে মার্কেট দেখিনি। সেদিন এ বিষয়ে আমাদের মসজিদের ইমামকে জিজ্ঞেস করাতে তিনি সোজাসাপটা জবাব দিলেন, মসজিদের সাথে মার্কেট থাকে মসজিদের খরচ নির্বাহ করার জন্য। আমি পাল্টা প্রশ্ন করি, তাহলে মসজিদের জন্য দান হিসেবে যা পাওয়া যায়, সেগুলো কী হয় ? ইমাম বলে, দান দিয়ে কি আর মসজিদ চলে ?
যাই হোক, আমাদের মসজিদগুলো কি জনকল্যাণে ব্যাপক অবদান রাখতে পারে না ? হতে পারে না সেগুলো মানব কল্যাণের একটি প্রতীক ? দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব নিয়ে মসজিদগুলো কি এগিয়ে আসতে পারে না ? দারিদ্র দুরীকরণে রাখতে পারে না কি যথেষ্ঠ অবদান ?
আশা করি, পবিত্র রমজান মাসে আমরা এ বিষয়গুলো ভেবে দেখলে সওয়াবের ভাগ বাড়বে বৈ কমবে না।
২২টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×