somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একই চেয়ারে বসতে পারলে এক টেবিলে বসতে আপত্তি কেন ?

১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারা একই চেয়ারে বসেছেন। পাল্টাপাল্টি করে। কখনও উনি, কখনও তিনি। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল থেকে একজন। আবার ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আরেকজন। আবার ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আরেকজন। এভাবে একই চেয়ার তারা পাল্টাপাল্টি করে ব্যবহার করেছেন।
কিন্তু তারা কখনও এক টেবিলে বসেননি। কেন বসেননি তা আমরা কেউ জানি না। বসলে কি কোন ক্ষতি হত ? কী ক্ষতি হত ? আমরা সবাই জানি, ক্ষতি তো হতই না বরং বিভিন্ন সময়ে রাজপথে যে রক্তের বন্যা বয়ে গেছে তা ঠেকানো যেত। হরতাল মিটিং মিছিলের নামে যে জ্বালাও পোড়াও হয়েছে তা ঠেকানো যেত। মানুষের জান মালের ক্ষতি ঠেকনো যেত। লগি বৈঠার দাপট ঠেকানো যেত। বাস ট্রাক ভাঙ্গার প্রতিযোগিতা থামানো যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কখনও এক টেবিলে বসেননি। এটার নাম নাকি রাজনীতি। ওনারা এক টেবিলে বসলেই নাকি রাজনীতির সকল রহস্য শেষ হয়ে যাবে।
আজিব ব্যাপার। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না তা কিন্তু নয়। জাতীয় সংসদে একই সাথে দুজনে বহুবার উপস্থিত হয়েছেন। মুখোমুখি বসেছেন। সেনাকুঞ্জে দুজনে একসাথে উপস্থিত হয়েছেন। কিন্তু কথা বলেননি। ভাণ করেছেন কেউ কাউকে চেনেন না। কেন চেনেন না ? চিনলেই রাজনীতি থাকবে না। রাজনীতি না থাকলে তারা কোথায় থাকবেন ?
তাদের এক টেবিলে না বসার কারণে কত লোকের ভাগ্য ফিরে গেল। মিছিলে লোক সাপ্লাই দিয়ে কত লোক টেন্ডার বাগিয়ে নিল। দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ করে রাস্তা থেকে প্রাসাদে উঠে গেল। কিন্তু তাদের বোধোদয় হল না। তারা আপসহীন নেত্রী হয়েই থাকলেন।
তারা যদি এক চেয়ারে বসতে পারেন, তবে এক টেবিলে বসতে আপত্তি থাকা উচিত নয়। তারা এক টেবিলে বসলে দেশ থেকে দাঙ্গা হাঙ্গামা বিদায় নেবে। তারা এক টেবিলে বসলে দেশ থেকে দুঃখ কষ্ট চলে যাবে। তারা এক টেবিলে বসলে কোটি কোটি মানুষের ভাগ্যের দুয়ার খুলে যাবে।
হে দয়াময়, এই রমজান মাসে দোয়া করছি, তারা যেন এক টেবিলে বসে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×