নির্বাচনে হারলে হাসিনা খালেদা সবাই এক, জিতলেও তাই ..
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নির্বাচনে হারলে হাসিনা যা বলেন, খালেদাও তাই বলেন। বাংলাদেশে হারু পার্টি সব সময় নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। হাসিনার বলা সেই বিখ্যাত সুক্ষ্ম কারচুপি ও স্থুল কারচুপি ইত্যাদি নিয়ে ব্যাপক রসিকতা করছি আমরা বছরের পর বছর। নির্বাচনে হেরে খালেদা এর আগেও নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। হাসিনাও নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন। মূলত নির্বাচনে হারলে তাদের দুজনের প্রতিক্রিয়া একই হয়।
সেই ধারাবাহিকতায় খালেদা জিয়া বর্তমান নির্বাচনকে নীলনক্সার নির্বাচন বলবেন এটা জানা কথা। বাংলাদেশে এই নির্বাচনী সংস্কৃতি যে বদলাবে না, তার প্রথম নমুনাটা আমরা দেখলাম মাত্র।
কিন্তু আশংকাটা অন্য জায়গায়। হাসিনা খালেদা যেই ক্ষমতায় গেছে, তার দল ও আত্মীয় স্বজন চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি করেছে। হাসিনা এবার জিতেছেন , আগের সেই দৃষ্টান্ত অনুসারে তার দল আগের মতো সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না তো ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন