আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

যুদ্ধাপরাধীদের বিচারের জনমত তৈরি করতে একটি নতুন প্রস্তাব

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬

শেয়ারঃ
0 0 0

জামাল ভাস্করের একটি পোস্ট স্টিকি হয়ে আছে। সেই পোস্টের মন্তব্য হিসেবে এই পোস্টটি করা উচিত ছিল। কিন্তু আমার ধারণা তাতে করে এই প্রস্তাব অনেক মন্তব্যের ভীড়ে হারিয়ে যাবে। তাই আলাদা পোস্ট।
আমরা যারা ব্লগে লিখি, তারা মূলত সামান্য হলেও তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখি। অনেক ব্লগার আছেন যারা আইটি বিশেষজ্ঞ। আমি মনে করি, আমাদের দাবি তুলে ধরতে সবচেয়ে ভাল মাধ্যম হতে পারে মাল্টিমিডিয়া সিডি।
টেক্সট, অডিও, ভিডিও, অনলাইন লিংক, অফলাইন লিংক ইত্যাদি মিলে একটি ইন্টারএকটিভ মাল্টিমিডিয়া সিডি প্রকাশ করা যেতে পারে যাতে যুদ্ধাপরাধীদের প্রোফাইল থেকে তালিকা, তাদের অপরাধের সপক্ষে সকল তথ্য - যেমন, পত্রিকার কাটিং, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি এমনভাবে সাজানো থাকবে যেন যে কেউ বুঝতে পারে তারা কত ভয়ানক কুকর্ম করেছে।
আমি অনেক অনেক শিক্ষামূলক মাল্টিমিডিয়া সিডি দেখেছি, কোন একটা কঠিন বিষয় বুঝিয়ে বলতে মাল্টি মিডিয়ার চেয়ে বড় জিনিস হতে পারে না। সেই তুলনায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তো অত্যন্ত সহজ একটি বিষয়। তবু ইতিহাস, আইন, ষড়যন্ত্র, রাজনীতি, কুটনীতি, পররাষ্ট্রনীতি ইত্যাদির জটিল প্যাচ আছে এই বিষয়টার সাথে। সুতরাং অনেকেরই এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানা নাই। তাদের জানানো ও বোঝানোর জন্য মাল্টিমিডিয়া হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।
তারপর এই সিডিগুলো আমরা প্রত্যেকে কপি করে বিলাতে শুরু করব। একটা সিডি কপি করতে বড় জোর ১২ টাকা খরচ হবে। হাজার হাজার সিডি বিলি করলে যারা দেখবে তারা সবাই যুদ্ধাপরাধীদের বিচারের দাবীর যৌক্তিকতা বুঝতে পারবে এবং খুব দ্রুত এই দাবির প্রতি জনসমর্থন বেড়ে যাবে।
আমাদের ব্লগারদের মধ্যে যারা আইটি বিশেষজ্ঞ আছেন তারা যদি শ্রম দেন একটি মাল্টি মিডিয়া সিডি তৈরি করা কোন ব্যাপারই না।

আরেকটি বিষয় করা যেতে পারে। যুদ্ধাপরাধীদের কুকর্মের ইতিহাস নিয়ে কম্পিউটার গেম তৈরি করা যেতে পারে। তার নাম হতে পারে ‌কিল রাজাকার'। এই ভিডিও গেম খেলে খেলে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে রাজাকার ও যুদ্ধাপরাধীদের কুকর্মের ইতিহাস। তারাও এই দাবির প্রতি সমর্থন জানাবে।

এই ডিজিটাল যুগে জনমত গঠনে ডিজিটাল প্রযুক্তির কোন বিকল্প নেই। আমি আইটি বিশেষজ্ঞ নই বলে হয়তো আরও অনেক কৌশল জানি না। যারা জানেন, তারা শেয়ার করুন। আমার ধারণা আমরা ব্যাপক জনমত গঠন করতে পারব।

 

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬
সামী মিয়াদাদ বলেছেন: সিডির আইডিয়াটা ভাল...তবে গেম তৈরী কতটা ফলপ্রসু হবে তাতে বেশ সন্দেহ আছে।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: আপাতত মাল্টিমিডিয়া সিডিই হোক।

২. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮
থার্ড নয়ন বলেছেন: আপনার এই কিল রাজাকার গেইমের আইডিয়ার সাথে একমত হতে পারলাম না। কারন এই গেইম খেলতে খেলতে পোলাপাইনের মাথা গরম হয়ে যাবে। তারপর তারা যাবে রাজাকার মারতে। রাজাকার তো পাবেনা। পাবে শিবিরের পোলাপাইন কে। শিবির ও পালটা মাইর দেবার চেস্টা করবে। এইভাবে দেশে একটা সিভিল ওয়ার লেগে যেতে পারে।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: ভয়ংকর ব্যাপার হবে তা তো বুঝতে পারি নাই। আমার উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মকে এই বিষয়টা জানানো।

৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮
ফিউশন ফাইভ বলেছেন: বাংলাদেশে মাল্টিমিডিয়া সিডির গুরু হাইটেক প্রফেশনালসের মুজিবুরকে জিজ্ঞেস করুন- কেমন চলে তার সিডিগুলো। জানাশোনা থাকলে হতাশাজনক উত্তরটি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। আপনি হাজার হাজার ফ্রি সিডি বিলাতে চান। কিন্তু হাজার হাজার কম্পিউটার আছে কি সেই সিডি চালানোর জন্য? ডিজিটাল প্রচারণার জন্য এখনো উপযুক্ত হয়ে ওঠেনি বাংলাদেশ। তার জন্য আরো সময় লাগবে।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: আমি তো ব্যবসা করার কথা বলিনি। ফ্রি বিলানোর কথা বলেছি। যাকে দেব সে বিনোদনধর্মী একটা ব্যাপার মনে করে কম্পিউটারে চালিয়ে দেখবে। আগ্রহ নিয়েই দেখবে। ভালো জিনিস বানাতে পারলে লিফলেট, স্টিকার, টি শার্ট কিংবা খবরের কাগজের চেয়ে সেটা অবশ্যই আকর্ষণীয় হবে।

৫. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
সততার আলো বলেছেন: আপনার পরিকল্পনার সাথে আমি সম্পুর্ন একমত। এবং এ কাজে অংশ নিতে আমিও আগ্রহী।

তবে গত কিছুদিন থেকে যে ভাবে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনমত তৈরী করা হচ্ছে, তার মধ্যে একটা ব্যাপার লক্ষ্যনীয়। প্রত্যেকটা প্রেসেন্টেশনে প্রথমে যুদ্ধ ও যুদ্ধে সরাসরি মাঠে থেকে সাহায্য কারীদের ধ্বংশযজ্ঞ দেখানো হয়েছে এবং পরে যুদ্ধাপরাধীদের সম্ভাব্য তালিকা দেয়া হয়েছে। কারো বিরুদ্ধে প্রমান বিহীন ভাবে হত্যাকারী ও ধর্ষনকারী খেতাব দানকে শালীন মনে হয়নি। তাই যুদ্ধের সময়কার প্রমানসহ অপরাধসমূহকে অপরাধীসহ তুলে ধরা হলৈ কারো ব্যাপারটা আরো শক্তিশালী হতে পারে। কেননা সত্য সব সময়ই শক্তিশালী। আশা করি যুদ্ধাপরাধীদের বিচারকার্য তাড়াতাড়ি সম্পাদিত হয়ে যাক।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: প্রমাণ ছাড়া শাস্তি দেয়া কী আর সম্ভব ? যারা যুদ্ধাপরাধী তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ যোগাড় করার দায়িত্ব আমাদের সবার।

৬. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৪
জামাল ভাস্কর বলেছেন: আমার ডিজিটাল আর্কাইভ বানানের বিষয়টাও অপ্রয়োজনীয় মনে হয় না।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: আমি সেই কথাটাই বলেছি।

৭. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৫
একরামুল হক শামীম বলেছেন: তারচেয়ে মনে হয় বুকলেট প্রকাশ করে তা ছড়িয়ে দিতে পারলে অধিক কার্য্যকর কিছু হবে।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: বুকলেটের সাথে এই জিনিসের কোন বিরোধিতা নাই। একটা আরেকটার পরিপূরক। তাছাড়া বুকলেটের চেয়ে কিন্তু সিডির খরচ কম হবে। যার সিডি রাইটার আছে, সে একটা কপি করে অন্যকে দিতে পারবে। ফলে ছড়িয়ে দেয়া যাবে খুব সহজে।

৮. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
নাঈম বলেছেন: ভালো প্রস্তাব।
৯. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৩
রায়হান(তন্ময়) বলেছেন: ভালো প্রস্তাব। আমারও মনে হয় ভালোই হবে।
১০. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
সামী মিয়াদাদ বলেছেন: টারগেট গ্রুপ করে বিতরন করতে হবে.....কাউকে সিডি...কাউকে বুকলেট....সাথে পোষ্টার...লিফলেট তো আছেই

আমি সবকিছুতেই আশার আলো দেখি
১১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৮
একরামুল হক শামীম বলেছেন: সামী মিয়াদাদ বলেছেন: টারগেট গ্রুপ করে বিতরন করতে হবে.....কাউকে সিডি...কাউকে বুকলেট....সাথে পোষ্টার...লিফলেট তো আছেই

আমি সবকিছুতেই আশার আলো দেখি


এইটা অবশ্য ঠিক।
১২. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:২৭
চাণক্য বলেছেন: এইসকল সিডি লিফলেট বিতরণ করিয়া বিশ্বের কোন কোনায় কোন কালে কোন সফল বিচারের উদাহরণ নাই। যদি থাকেও তবে তাহার পিছনে, কোন না কোন শক্তির ছায়া আছে।

নির্বোধ, তুমি কি ভাবিয়াছ কোন প্রকার অশুভ শক্তির সংকেত ব্যতিত মুজিব উহাদের ক্ষমা করিয়াছিল বা জিয়া তাহাদের রাজনীতি সচল করিয়াছিল? মুজিব জিয়া হারাইয়া গিয়াছে ঠিকই, কিন্তু সেই অশুভ শক্তি আছে এবং নিকট ভবিষ্যতেও থাকিবে। শুধুমাত্র দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্তই পারে, যুদ্ধাপরাধীদের বিচারের পথ সুগম করিতে। আপাতত, তোমাদের রাষ্ট্রে তেমন দৃঢ় শাসকের টিকিটিও দেখিতে পারিতেছি না।

বিধায় নির্বোধের ন্যায় প্রলাপ বলা বাদ দিয়া, বাস্তব মুখি চিন্তা কর এবং বিচারের জন্য নতুন পথের সন্ধান কর।

০৩ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: আপনে একটা পথের সন্ধান দেন।

১৩. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪
লুকার বলেছেন:
প্রস্তাব ভাল।
সিডিগুলো পুর্ণাঙ্গ ও তথ্যবহুল হওয়া প্রয়োজন।

মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে সিডি প্রকাশ করার প্রস্তাব আমি একসময় দিয়েছিলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: আবারও প্রস্তাব দেন।

 

মোট সময় লেগেছে ০.৯৫৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ