Click This Link
আরো জানতে হলে
http://en.wikipedia.org/wiki/Israel
তারপর যারা সেই দেশের নাগরিক তাদের উপর ইতিহাসের দীর্ঘতম গণহ্ত্যা চালিয়ে আসছে। নির্যাতনের কোন পদ্ধতিই তারা বাদ দেয়নি।
তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ হতে পারে তাদের বর্জন করা। সকল দিক থেকে। একা হয়তো আমরা পারব না। কিন্তু সম্মিলিত সিদ্ধান্তে অনেক বড় কিছু করা সম্ভব। সরাসরি ইসরাইল বা তার দোসরদের অনেক পণ্য আমরা ব্যবহার করি। এসব পণ্যের মধ্যে এমন কিছু পণ্য আছে যা হয়তো এখনই ত্যাগ করা সম্ভব না। বিকল্প পণ্যও নাই। কিন্তু যদি আমরা সিদ্ধান্ত নেই বিকল্প পণ্য তৈরি করা খুব অসম্ভব নয়। সময় লাগবে, কিন্তু সিদ্ধান্ত নিয়ে রাখলে একদিন তাদের পণ্য ছাড়া আমরা চলতে পারব।
আমাদের দেশে এখন অনেক দেশীয় পণ্য তৈরি হয়, যা আগে বিদেশ থেকে আমদানি করতে হত। তাদের পণ্য বর্জন করার সবচেয়ে সহজ উপায় হল বিদেশী পণ্যের বদলে দেশী পণ্য বা বিকল্প পণ্য কেনা। আমরা একটা তালিকা বানাতে পারি, কোন পণ্যের বিকল্প কোন পণ্য। তারপর বিকল্প পণ্য ব্যবহার করি, বাদ দেই ইসরাইল যেসব দেশ থেকে মুনাফা লুটছে, তাদের পণ্য। এটা একটি চর্চার ব্যাপার, তর্কের নয়। তর্ক যদি করতে চাই, সেটা করতে পারি, কিন্তু তর্ক করে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারব না। ধর্মীয় কারণ বাদ দিলেও মানবিক কারণেও নির্যাতিতদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের উচিত। নইলে আমরা কেন মানুষ হয়ে জন্ম নিলাম এবং নিজেকে সভ্য বলে দাবি করলাম ?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


