১. বিডিআর আর্মির ভেতরে একটি বাহিনী, তাদের অভাব অভিযোগ মেটাতে কেন ব্যর্থ হল আর্মি অফিসাররা ? তাদের সাথে কেন দিনের পর দিন বিমাতাসুলভ আচরণ করা হল ?
২. আর্মির ইন্টেলিজেন্টস কেন সরকারকে বা আর্মি অফিসারদের আগেই সতর্ক করতে পারল না ?
৩.আর্মি অফিসারদের ভেতরে দুর্নীতি দিনের পর দিন চলে এলেও তা দেখার কেউ নাই কেন ?
৪.কারো অধীনস্ত কোন কর্মচারী যদি কোন অপকর্ম করে তার দায়ভাগ কার উপর বর্তায় ? উর্ধ্বতন কর্মকর্তাদের উপর নয় কি ?
৫. এই ঘটনাটি আর্মির কমাণ্ড ফেইলিওর নয় কি ? তারা যদি নিজেদের সেকিউরিটি ধরে না রাখতে পারে, তবে দেশের সেকিউরিটি কিভাবে ধরে রাখবে ?
৬. এখনি কি আর্মির ভেতর থেকে গোটা উপনিবেশিক সাংস্কৃতি, আচার আচরণ, নিয়মকানুন, আইন বা রেওয়াজ ঝেড়ে ফেলার সময় হয়নি ?
৭. জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নিয়ে আর্মি অফিসাররা কেন জনগণকে কথায় কথায় ব্লাডি সিভিলিয়ান বলে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


