আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

জছনে জুলুছ কি বৈধ নাকি অবৈধ ?

১০ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৪১

শেয়ারঃ
0 0 0

আমার ছেলেবেলায় কখনও বিষয়টি দেখিনি। এখন এটি একটি জনপ্রিয় রেওয়াজ।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন এলাকায় জছনে জুলুছ নামে একটি রেলি বের করা হয়। বিভিন্ন জনকে প্রশ্ন করেছি এ সম্পর্কে । অনেকে বলেছেন, জছনে জুলুছ অবৈধ, বেদয়াত। আবার অনেকে আপত্তি করেননি। অনেকে আবার ঈদে মিলাদুন্নবী বা জন্মদিন পালনও খ্রিস্টান রেওয়াজ বলে পুরো ব্যাপারটির কোন ধর্মীয় ভিত্তি নেই বলে বলেছেন।
সাধারণত জছনে জুলুছের সাথে পীর ও তাদের মুরিদদের আগ্রহ বেশি দেখা যায়। সাধারণ মুসলমানদের মধ্যে এ বিষয়ে আগ্রহ কম। আবার শিয়া মুসলিমরাও জছনে জুলুছ সম্পর্কে প্রচুর আগ্রহী।
আসলে বিষয়টি কী ? কেউ কি জানেন ?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৫০
শেরজা তপন বলেছেন: এমন হয় শুনেছি-কিন্তু জানিনা কেমনে করে?আমারও জানার আগ্রহ আছে
২. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:১৩
ডিজিটালভূত বলেছেন: আমি এ বিষয়ে বেশ পড়াশুনা করেছি। যতদুর জানতে পেরেছি ইসলাম ধর্মে এটার কোন বৈধতা নেই। কিছু পীর ফকীর মার্কা মানুষ নিজেদের ব্যবসা ও টাকা পয়সা কামাই করার জন্য এর প্রচলন করেছে। আমি আরো জানতে ভিজিট করতে পারেন
http://www.islamhouse.com
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: দারুণ একটা লিংক দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।

৩. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৭
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: ইসলাম ধর্মে এটার কোন বৈধতা নেই। এটা এক ধরনের ব্যবসা।
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: সত্যি কথা। আমি যতটুকু দেখেছি, কিছু পীর জছনে জুলুছের নামে তার মুরিদদের কাছে থেকে মোটা অংকের চাঁদা হাতিয়ে নেয়।

৪. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০৮
alam বলেছেন: বিভীন্ন দিবসে RALLYকেরতে পারলে জছনে জুলুছ বৈধ হবে না কেন
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: প্রশ্নটা হল ইসলাম বৈধতা দেয় কি না সেটাই। ইসলাম কী বলে এ সম্পর্কে ? আপনি বা আমি বৈধতা দিলে তো হবে না।

৫. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৭
অকাটমুর্খ বলেছেন: জছনে জুলুছ কি? খায় না মাতাত দেয়?
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: খায়ও মাতাতও দেয়।

৬. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:২৪
চা বলেছেন: প্রথমত রাসুল (সা:) এর জন্মদিন ১২ রবিউল আউয়াল কিনা এ নিয়ে মতভেদ আছে। সমকালিন গবেষনায় দেখা গেছে ৯ তারিখ হওয়ার সন্ভাবনা বেশি।
২য়ত: ঈদ এ মিলাদুন্নবি আমরা কি হিসেবে পালন করি?
যদি ইবাদত হিসেবে পালন করা হয়, তাহলে তা হবে ইসলাম বহির্ভূত কাজ, যার মাধ্যমে সওয়াব তো দুরের কথা বরং গুনাহ হবে। কারণ এটা ইবাদত হওয়ার কোন দলিল কোরআন হাদিসে নাই, কোন সাহাবি বা তাবেঈ বা ঈমাম তা করেন নাই , করতে বলেন ও নাই।
আর কওন কাজ ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য এর দলিল থাকা আবশ্যক। আর ইসলামের দলিল হল কোরআন ও হাদিস। উর্দু ফার্সির মোটা মোটা যা কোন বই না।

*আর যদি মিলাদুন্নবি আমরা সাধারণ দিবস হিসেবে পালন করি, ইবাদতের উদ্দেশে না করি, তাহলেও তা বৈধ হবে না কারণ ১-ইসলামে রাসুল বা কারো জন্মদিন পালণের বৈধতা নেই। ২- এটা বিধর্মিদের সাথে সাদ্র্রস্য হয়, যা থেকে রাসুল (সা:) নিষেদ করেছেন।
১০ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: তাইলে আমরা এই জিনিসটা পালন করি কেন ?

৭. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১২
ডিজিটালভূত বলেছেন: চা ওয়ালা ভাল বলেছেন। ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৫৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ