আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

হায় হেলিকপ্টার ! আমরা কত অসহায় !

১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৪

শেয়ারঃ
0 0 0

এনটিভি আর টিভি আগুনে পোড়ার সময় বলা হয়েছিল কথাটা। উচুতল ভবনে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর বিশেষ ধরনের হেলিকপ্টার দরকার। সেই হেলিকপ্টার আজও যে আসেনি তার প্রমাণ বসুন্ধরা সিটিতে আগুন লাগার পর বোঝা গেল।
এখনও আগুনের কাছাকাছি পৌঁছতে পারল না দমকল বাহিনীর লোকজন। বসুন্ধরা সিটি পুড়ছে।
হয়তো অনেক পুড়বে। হেলিকপ্টার নিয়ে কথা উঠবে। সবাই বলবে হেলিকপ্টার দরকার। পত্রিকায়, টিভিতে , ওয়েবে ও ব্লগে আওয়াজ উঠবে হেলিকপ্টার আনা হোক। টক শোতে জ্ঞানীগুণী লোকজন ভালোচনা করবেন। এবং অবশেষে বিষয়টি ধামাচাপা পড়ে যাবে মাসখানেকের মধ্যে। কোন কারণ ছাড়াই বিষয়টি আমরা বিষয়টি ভুলে যাব।
আবারও ভবিষ্যতে কোন ভবনে আগুন লাগলে আবারও আলোচনার বিষয় হবে হেলিকপ্টার। কেবল আলোচনা। কেবল কথার তুবড়ি। কাজের কাজ কিছুই হবে না।
খোদা না করুক কোনদিন যদি এই সব কুম্ভকর্ণ দায়িত্বপ্রাপ্তদের ভবনেই আগুন লাগে ! তখনও কি আমরা কেবল এই আলোচনাই করতে থাকব ?

 

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৯
আইরিন সুলতানা বলেছেন: কিন্তু গতবার এনটিভিতে আগুন লাগার পর হেলিকপ্টার তো এসেছিল মনে হয়...এবং অনেকে বলেছিল...হেলিকপ্টারের বাতাসের কারণে আগুন বেশী ছড়িয়ে গিয়েছিল...
১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ওটা বিমান বাহিনীর হেলিকপ্টার, আগুন নেভানোর নয়। আমার জানা মতে,আমাদের দমকল বাহিনীর হেলিকপ্টার নাই। আগুন নেভানোর জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার আছে।

২. ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৩
খন্দকার সোহেল বলেছেন: হেলিকপ্টার পাইবো কোথায়? সব হেলিকপ্টার তো সেনাবাহিনীর কাছে... তারা তো ২ ঘণ্টা ছাড়া নড়তে পারে না... আরো কথা আছে... ইদানিং আমাদের সেনাদের যা অবস্থা দেখা যাইবো কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে না নিজেরাই... কী আর করা... গোডোর প্রতীক্ষায়...
১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: ওয়েটিং ফর গোডো

৩. ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৫
ফ্রুডো বলেছেন: লেখকের সাথে সহমত। মনে হচ্ছে, আমরা জাতি হিসাবে ব্যর্থ জাতি, রাষ্ট্রহিসাবে ব্যর্থ রাষ্ট্র।
১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: তবে দমকল বাহিনী যে ব্যর্থ এই কথা এ মুহূর্তে প্রমাণিত। তারা ঠুঁটো জগন্নাথ অথবা ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সর্দার।

৪. ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৩
অলস ছেলে বলেছেন: +
আগুন নিভানোর কি দরকার বাংলাদেশে? রাজনৈতিক ভাবে আলোচনা শুরু করা যাক এই সমস্যার সমাধান কিভাবে হয় ভেবে দেখার জন্য।
১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: এই সাজেশন আপনাকে দিতে হবে না। উনারা নিজ দায়িত্বে এই কাজ করবেন।

১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: আমাদের সিদ্ধান্তহীনতা, দীর্ঘসূত্রিতা ও দুর্নীতির জন্য আমরা সত্যিই অসহায়।

৬. ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৯
সচেতন বলেছেন: দোষটা কি আমাদের দমকল বাহিনীর? এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর নিজস্ব কোন কামাই নাই বলে আমি জানি। সম্ভবত সরকারকে এখানে টাকা দিতে হবে। তো সরকারি টাকা পয়সা কারা চুরি করে কি কি বানায় সেটাতো আমরা বিগত বছরগুলিতে অনেক দেখেছি। তাই দমকল বাহিনীর এখানে দোষ আছে বলে খুব একটা মনে হচ্ছেনা আমার।

প্রতিটি বহুতল ভবনের নিজস্ব ব্যবস্থা থাকে আগুন নির্বাপনের। বসুন্ধরারও আছে বলে মনে হয়। তারা যদি নির্মান কোড মেনে থাকে কবে বসুন্ধরার নিজেরই ক্ষমতা থাকা উচিত এই আগুন নেভাবার টিম ও ব্যবস্থা থাকা। (আমার জানায় কিছু ভুল থাকলে বলবেন প্লীজ)
১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আপনার সাথে একমত। প্রতিটি ভবনে নিজস্ব আগুন নেভানোর ও ফায়ার ফাইটিং সিস্টেম থাকে। সেই সিস্টেম না রাখা অপরাধ। সেটা করেছে কিনা তার চেয়েও এখন দরকার হল আগুন নেভানো। পরে তাদের বিচার করা যাবে।
অন্য দিকে এ রকম উচু তল ভবনের আগুন নেভানোর জন্য হেলিকপ্টার ছাড়া অন্য কোন ব্যবস্থা আপাতত আমার জানা নাই। সেই ব্যবস্থা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি কেবলমাত্র সিদ্ধান্তহীনতা ও অবহেলায়। সেটি দমকল বাহিনীর ব্যর্থতা নয়। ব্যর্থতা কর্তা ব্যক্তিদের।

৭. ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২৪
আইরিন সুলতানা বলেছেন: এনটিভি থেকে জানলাম, দমকল বাহিনী থেকে জানানো হয়েছে এমন একটি ভবনের জন্য যেরকম ফায়ার ফাইটিং সিস্টেম থাকা দরকার তা সম্ববত নেই...না হলে ভবনের নিজস্ব লোকবল দিয়েই আগুন শুরু থেকেই অনেকটা নিয়ন্ত্রণে আনা যেত ।
৮. ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২৯
সচেতন বলেছেন: ঠিক বলেছেন শামীম ভাই, পৃথিবীর আর কোথাও নিয়ম থাকুক আর না থাকুক, আমাদের দেশে এই নিয়ম থাকতে পারে যে, সকল বহুতল ভবনের নিজস্ব দমকল বাহিনী থাকতেই হবে। হোক সেটা সর্ব নিম্ন পাঁচ জনের একটি দল (সরকারি দমকলতো আছেই)। প্রতিটি গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান যদি নিজস্ব জেনারেটর, সিকিউরিটি, ক্লীনার রাখতে পারে তবে নিজস্ব দমকল বাহিনীও রাখা অসম্ভব নয়।
৯. ১৩ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২৯
alam বলেছেন: আমি সরকার প্রধান হলে এই সমস্যা সমাধান করবো ।

 

মোট সময় লেগেছে ১.০৪৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ