somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অফিসিয়াল শালার ভারত বিরোধিতা ও ফেনসিডিল

১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বসের একজন শালা আমাদের অফিসে এসে মাঝে মাঝে মাতব্বরি করেন। সূর্যের চেয়ে বালি গরম, আমাদের অফিসে বসের চেয়ে শালা গরম। সেই শালাকে আমরা আদর করে নাম দিয়েছি অফিশিয়াল শালা।
অফিশিয়াল শালা আবার ভারত বিরোধী। টিপাইমুখ বাঁধ নিয়া তার বিরাট লম্ফঝম্প। পারলে এক্ষুণি বোমা মেরে টিপাইমুখ বাঁধ উড়িয়ে দেয় আর কি।
তিনি দীর্ঘদিন থেকে বেকার। পড়াশোনা করে ক্লাশ সেভেন থেকে এইটে উঠতে উঠতে বয়স গড়িয়ে গেছে। পরে সেই চেষ্টা ত্যাগ করেছেন। তার বক্তব্য, সবাইকে দিয়ে সব কাজ হয় না।
তার একটি গুণ আছে। বাপের পয়সা খরচ করে ফেনসিডিল সেবন করেন। সে জন্য বাপের ব্যবসা থেকে বিতাড়িত হয়েছেন। তার ছোট ভাই সেই ব্যবসা দেখাশোনা করে। তিনি যেই কয় দিন বাপের ব্যবসা দেখার সুযোগ পেয়েছিলেন, সেই কয় দিন ফেনসিডিল সেবনের জন্য কারো কাছে হাত পাততে হয় নি। ব্যবসার পয়সায় ভালো ফুর্তি করে আসছিলেন। কিন্তু ব্যবসায় লাল বাতি জ্বলার আগেই বাপের ও ভাইয়ের হাতে ধোলাই খেয়ে ফুল টাইম বেকার।
কিন্তু ফেনসিডিল তাকে ছাড়ে নি। বরং নানা কায়দায় তিনি এই ঐতিহ্যবাহী গুণটি ধরে রেখেছেন।
অবশেষে তার যখন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তখন তার দুলাভাই ত্রাণকর্তা হিসেবে আবির্ভুত হলেন। স্ত্রী ও শাশুড়ির দ্বিমুখী আক্রমণে অস্থির হয়ে বস তাকে আমাদের অফিসে আশ্রয় দিলেন।
বলছিলাম, তার ভারত বিরোধিতার কথা। তিনি কথায় কথায় ভারতকে তুলোধুনো করেন। দিনের পর দিন শুনতে শুনতে কান ঝালাপালা। অবশেষে গত সপ্তাহে আমার মাথা গরম হয়ে গেল।
বলেই ফেললাম, অতই যখন ভারতরে দেখতে পারেন না, তো ভারতীয় ফেনসিডিল খান ক্যান ? ভারতীয় মাল খায়া ভারতের বিরুদ্ধে বলা কি ঠিক ?
তিনি নির্বাক হয়ে গেলেন। এমন জায়গায় আঘাত পড়তে পারে তিনি বোধ হয় স্বপ্নেও ভাবেননি। ভেবেছিলাম, ভদ্রলোক ফেটে পড়বেন। না, বরং তিনি চুপসে গেলেন। কিছু বললেন না।
ভাবলাম বসের কাছে বিচার চাইবেন। না, তাও হয় নি। বরং তিনি তারপর থেকে অফিস থেকে উধাও। আজ এক কলিগের কাছ থেকে জানতে পারলাম তিনি বসকে জানিয়ে দিয়েছেন, তিনি আর এই অফিসে আসবেন না।
তার এই সিদ্ধান্তে অফিসের সবাই খুশি। কেননা আর অফিসে এসে একজন মাদকাসক্তের ফালতু প্যাচাল শুনতে হবে না।
শেষ কথা :
আমরা কথায় কথায় ভারত বিরোধিতা করি। কিন্তু ভারত থেকে চোরই পথে আসা হাজার কোটি টাকার ফেনসিডিল খেয়ে মাথা আউলা করি। দেশের ক্ষতির পাশাপাশি নিজের দেহের ও মনের ক্ষতি করি। দেশের জন্য মূল্যবান হাজার কোটি টাকা ভারতের হাতে তুলে দেয়ার নেপথ্যে ভূমিকা রেখে এই ভারত বিরোধিতার কি কোন মানে আছে ?

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৪০
৩০টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×