হেলায় সুযোগ চলিয়া যাইতেছে। কোনক্রমেই সুযোগ হারাইতে চাই না। মাত্র ১০% সরকারের খাতায় জমা করলেই বাকি ৯০% আমার। এমুন সুযোগ বার বার আসিবে না। কী করি ?
কিন্তু আমি তো সন্ত্রাসী না। আমার কাছে কোন ছুরি বা বন্দুক নাই। কার কাছ থিকা টাকা ছিনাইয়া আনব ? আমি তো পারি না।
আমি তো কোন রাজনৈতিক দলের লোক না। টেন্ডারবাজি করতে পারি না। চাঁদাবাজিও করতে পারি না। দখলবাজি করতে পারি না।
আমি কোন সরকারী অফিসে চাকুরি করি না। ঘুষ খাওয়ার সুযোগই নাই। কোন মন্ত্রী বা আমলা না। কমিশন খাওয়ার কোন সুযোগই নাই।
আমি কোন মাদক ব্যবসায়ী নই। আমি কোন চোরা কারবারী নই। আমি কোন নারী ও শিশু পাচারকারী নই।
আমি চোর না। আমি ডাকাত না। ছিনতাইকারীও না। কোন থানায় আমার বিরুদ্ধে কোন মামলা নাই।
আমি এক নিরীহ চাকুরিজীবী। সারা মাস খেটে খেটে মাস গেলে বেতন পাই। ওই টাকাটা আমার সাদা টাকা। তার মধ্যে কালো রংয়ের ছিটাফোঁটাও নাই। তাই আমাকে বছর শেষে ২৫% কর দিতে হইবে।
আর যারা কালো টাকা কামাইবেন নানা পন্থায় তারা মাত্র ১০% দিয়া তাদের কালো টাকা থিকা কালো রং দূর করিয়া ফেলবেন।
আমার বছর শেষে সাদা টাকা থাকবে ৭৫% , আর উনার থাকবে ৯০% । তাই পাগলের মতো কালো টাকা কামানির তরিকা খুঁজতেছিলাম। কিন্তু আমার মধ্যে কালো টাকা কামানির জন্য যেই সব সদগুণ (!) বিদ্যমান থাকা দরকার তার কিছুই নাই।
অবশেষে বাধ্য হইয়া সর্ব সাধারণের সম্মুখে হলফনামা করিয়া আমার সাদা টাকাগুলিকে কালো টাকা বলিয়া ঘোষণা করিলাম। এই বার ২৫% নয়, ১০% কর দিতে গেলাম।
টেক্সওয়ালা এত বছর আমার টাকার উৎস কী, আসলে কত কামাইছি, কত ফাঁকি দিছি, ফাঁকি দেয়ার নয়া তরিকা আছে কি না ইত্যাদি ইত্যাদি গবেষণা করিত, এবার তাহা করিল না। কালো টাকার কথা শুনিয়া তাহার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তিনি বিনা বাক্য ব্যয়ে ১০% কর আদায় করিয়া রশিদ কাটিয়া দিলেন। কোন গবেষণার দরকার হইল না। আহা, কী আনন্দ !
তাই , সাদা টাকা মুর্দাবাদ। কালো টাকা জিন্দাবাদ। জগতের সকল টাকা কালো হোক। কালো টাকা চিরজীবী হোক।
Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



