আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

ঝুট ব্যবসা বন্ধ করেন, সুস্থ শ্রমিক ইউনিয়ন করতে দেন, ধান্দাবাজদের পথ বন্ধ করে দেন

০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯

শেয়ারঃ
0 0 0

পোশাক শিল্পের শ্রমিকরা গত কয়েক দিনে আশুলিয়ায় ও সাভারে ব্যাপক ধ্বংস যজ্ঞ চালিয়েছে। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের পক্ষে এই তাণ্ডব চালানো সম্ভব নয়। কিন্তু কেন এই তাণ্ডব ?

ঝুট ব্যবসা : বর্জ্য যখন রাজনৈতিক বর্জ্যদের আয়ের রাস্তা :
ঝুট হল বর্জ্য। আইন অনুযায়ী এসব বর্জ্য বিক্রির কথা না। কিন্তু এই আইনের কথা ভুলে গেছেন সবাই। বাংলাদেশে ঝুট ব্যবসা আইনের হিসেবে অবৈধ হলেও বাস্তবে রাজনৈতিক বর্জ্যদের জন্য আয়ের রাস্তা এটা। সরকারী দল করলেই ঝুট ব্যবসা তার জন্য হালাল।
যখন যেই দল ক্ষমতায় আসে, তাদের ক্যাডাররা ঝুট ব্যবসা করে। হুমকি দিয়ে ঝুট নামিয়ে নিয়ে যায়। সরকারী দলের ক্যাডারদের মূল আয়ের রাস্তা এটা। তারা এই আয় দিয়ে অস্ত্র কেনে, মাদক কেনে। বাংলাদেশে রাজনৈতিক ক্যাডারদের প্রায় সবাই মাদকাসক্ত। তারা আগে মাদকাসক্ত হয়, পরে রাজনৈতিক ক্যাডার সাজে। মূলত মাদকের টাকা যোগাতে তারা রাজনৈতিক ক্যাডার হয়ে যায়। রাজনৈতিক ক্যাডার হলে টাকার অভাব হয় না এবং পুলিশী ঝামেলা থেকে বেঁচে থাকা যায়। ঝুট ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং এমনকি ফ্রি মাদকও পাওয়া যায়। মাদক ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা বাঁচাতে সরকারী দলের ক্যাডারদের উপঢৌকন হিসেবে মাদক সরবরাহ করে থাকে।
ঝুট ব্যবসা এখন পুরোপুরি ক্যাডার নির্ভর। কোন ভদ্র ব্যবসায়ীর পক্ষে গার্মেন্টস থেকে ঝুট নামানো সম্ভব না। স্থানীয় ক্যাডারদের ভাগ দিয়েই সব কিছু হচ্ছে।
কোন কোন ক্যাডারদের সাথে গার্মেন্টস মালিকদেরও সুসম্পর্ক আছে। গার্মেন্টস মালিকরা এসব ক্যাডারদের কাজে লাগায়। যে কোন গণ্ডগোলে তাদের ডেকে পাঠায়। বিশেষত কোন শ্রমিককে সাইজ করার জন্য গার্মেন্টস মালিকরা এদের ব্যবহার করে।
ঝুট ব্যবসার লাভ ভাগাভাগি হয় ক্ষমতাসীন সবার মধ্যে - এমনকি এমপি পর্যন্ত এর ভাগ পায়। সুতরাং সরকারী দল ও ঝুট ব্যবসা পাশাপাশি চলে। কোন দিন বন্ধ হবে না এই অবৈধ ব্যবসা।
বলা হচ্ছে আশুলিয়া সাভারে তাণ্ডবের পেছনে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ। গার্মেন্টস সেক্টর বারে বারে অশান্ত হয়ে ওঠার পেছনে সব সময়ই এই ঝুট ব্যবসায়ী নামের ক্যাডাররা কলকাঠি নাড়ে। শ্রমিকদের নাম দিয়ে তারাই তাণ্ডব চালায় গার্মেন্টেসে। বুঝিয়ে দেয়, তাদের ঝুট না দিলে কী পরিণতি হতে পারে।

সুস্থ ট্রেড ইউনিয়ন : সোনার পাথর বাটি :
শ্রমিক আছে অথচ শ্রমিকদের দাবি দাওয়া তুলে ধরার কোন স্বাভাবিক সংগঠন নাই, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব । গার্মেন্টস সেক্টরে কোন সুস্থ ট্রেড ইউনিয়ন নাই। যেগুলো আছে, সেগুলো গার্মেন্টেসের ভেতরে কোন কার্যক্রম চালাতে পারে না। কেননা, গার্মেন্টস মালিকরা তাদের ফ্যাক্টরিতে কোন ট্রেড ইউনিয়ন মানতে পারেন না।
ফলে গার্মেন্টস সেক্টরে লক্ষ লক্ষ শ্রমিকদের পক্ষে কথা বলার মতো কোন ট্রেড ইউনিয়ন গড়ে উঠে নি, গড়ে উঠেছে ট্রেড ইউনিয়নের নামে কিছু ধান্দাবাজের সংগঠন। এসব সংগঠনের নেতারা কোনকালেও শ্রমিক ছিলেন না, শ্রমিকদের প্রতি তাদের কোন দরদও নাই। তাদের মুল ধান্দা হল, শ্রমিক অসন্তোষ উস্কে দিয়ে পয়সা কামানো।
যে কোন গার্মেন্টেসে সামান্য গোলযোগ হলেই তারা শ্রমিকের বন্ধু সেজে সেখানে হাজির হয়। এক দিকে শ্রমিকদের উস্কে দিতে থাকে অন্য দিকে মোবাইল ফোনে মালিককে টাকা দেয়ার জন্য চাপ দিতে থাকে। মালিকপক্ষ দাবিকৃত টাকা দিয়ে দিলে শ্রমিকদের ঠাণ্ডা করে দেয়া হয়, নতুবা শ্রমিক অসন্তোষ উস্কে দিয়ে গার্মেন্টেসে ভাংচুর করানো হয়।
অন্য দিকে আওয়ামী লীগে আছে শ্রমিক লীগ এবং বিএনপিতে আছে শ্রমিক দল। এই দুটি সংগঠনের কোন নেতাই শ্রমিক নয়, কোনদিন শ্রমিক ছিলেনও না। রাজনৈতিক লেজুড়বৃত্তির ধান্দাবাজ এই দুটি সংগঠন কোনদিনও গার্মেন্টস শ্রমিকদের পাশে দাঁড়ায় নি।
দরকার হল, প্রতিটি গার্মেন্টসে রাজনৈতিক লেজুড়বৃত্তিমুক্ত শ্রমিকদের দ্বারা সৃষ্ট, শ্রমিকদের দ্বারা পরিচালিত ও শ্রমিকদের দ্বারা নির্বাচিত ট্রেড ইউনিয়ন। এই ট্রেড ইউনিয়নে কোন রাজনৈতিক নেতা বা শ্রমিক নয় এমন কোন ব্যক্তি যুক্ত থাকতে পারবেন না। কোন রাজনৈতিক দলের সাথে এই ট্রেড ইউনিয়ন যুক্ত হবে না। কেবল সংশ্লিষ্ট গার্মেন্টেসের শ্রমিকরাই এই ট্রেড ইউনিয়নে থাকবে। এই ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ দেখার পাশাপাশি গার্মেন্টেসের উন্নয়নে মালিকপক্ষকেও সহায়তা করবে।
গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন না থাকাতে কতগুলো ধান্দাবাজ বার বার শ্রমিকদের ব্যবহার করে ফায়দা লুটছে। নৈরাজ্য সৃষ্টি করে মালিকদের ভয় দেখাচ্ছে, আর্থিকভাবে লাভবান হচ্ছে।

ধান্দাবাজ : দেশীয় নয় কেবল, বাইরেরও আছে :
আমাদের দেশে শ্রম আইন মানা হয় না ব্যাপকভাবে। ছোট ছোট গার্মেন্টসগুলো শিশু শ্রমিক নিয়োগ দেয়, বেতন কম দেয় এবং কথায় কথায় শ্রমিক ছাটাই করে। কোন কোন ক্ষেত্রে শ্রমিকের বেতন ও ওভারটাইমের টাকা বাকি রেখেই চাকুরি থেকে বের করে দেয়া হয়।
শ্রম ঘণ্টার কোন নিয়মনীতির বালাই নাই কোন গার্মেন্টসে। স্বাভাবিক নিয়মে ৮ ঘণ্টা কাজ এবং ৪ ঘণ্টা ওভারটাইমের কথা থাকলেও বাস্তবে ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করানো হয় শ্রমিকদের দিয়ে। বেতন ও ওভারটাইম নিয়ম মতো দেয়া হয় না। ওভার টাইমের টাকা প্রায় সময়ই কেটে রাখা হয়। নানা অজুহাতে বেতন দেয়া হয় পরবর্তী মাসের শেষে অথবা বকেয়া বেতন থেকে যায়। কর্তৃপক্ষ যে কোন অজুহাতে শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে। অনেক ফ্যাক্টরিতে সাপ্তাহিক ছুটি দেয়া হয় না। দীর্ঘসময় ধরে একঘেয়েমিপূর্ণ কাজ করতে হয় তাদের। দিনের পর দিন কোন রকম ছুটি ছাড়া কাজ করতে করতে তারা হাপিয়ে ওঠে। এই অরিরিক্ত পরিশ্রম তাদের মন মেজাজ নষ্ট করে ফেলে। ফলে সামান্য উস্কানিতে তারা ফেটে পড়ে বোমার মতো।
অন্য দিকে এক শ্রেণীর এনজিও গার্মেন্টস শ্রমিকদের নাম করে ফান্ড আনছে। অল্প কিছু এনজিও ছাড়া বাস্তবে তারা কথার কথা বলে ফান্ড মেরে দিচ্ছে। এসব এনজিওর পিছনে যারা টাকা ঢালছে তাদের উদ্দেশ্য যে শ্রমিকদের উস্কানি দেয়া নয়, সেটা বলা সম্ভব না। তারা শ্রমিকদের নানা রকম উস্কানিমূলক কথা বলছে।
কেবল দেশীয় নয়, বিদেশী কিছু চক্র আমাদের গার্মেন্টস খাতকে ধ্বংস করার জন্য লেগে থাকতে পারে। তাই তারা শ্রমিক অসন্তোষকে উস্কে দিয়ে ফায়দা লুটবে সেটাই স্বাভাবিক।

যা করা দরকার :
০১) ঝুট সন্ত্রাস বন্ধ করতে হবে। ঝুট সন্ত্রাসীদের সরকারী দল থেকে বের করে দিতে হবে। যারা ঝুট সন্ত্রাসের সাথে জড়িত হবে তাদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
০২) শ্রমিকনামধারী অশ্রমিক ওই সব ধান্দাবাজ নেতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
০৩) শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। কিন্তু ট্রেড ইউনিয়নের নামে রাজনৈতিক লেজুড়বৃত্তি বন্ধ করতে হবে।
০৪) শ্রমিকদের উপর সকল প্রকার জুলুম ও অত্যাচার বন্ধ করতে হবে। লেবার অফিসের লোকবল বৃদ্ধি করে গার্মেন্টসগুলিতে আরও নজরদারি বাড়াতে হবে।
০৫) গার্মেন্টস সেক্টরে যে সব এনজিও কাজ করছে তাদের উপর নজরদারি বাড়াতে হবে। তারা আসলেই কাজ করছে নাকি ধান্দাবাজি করছে সেটা দেখতে হবে। তাদের ধান্দাবাজি বন্ধ করতে হবে।
০৬) বার বার একে অন্যের কাঁধে দোষ না চাপিয়ে শ্রমিক, মালিক ও সরকার পক্ষ আলাপ আলোচনা করে একটি সার্বজনীন নীতিমালা তৈরি ও তা মেনে চলার নিশ্চয়তা দিতে হবে।

Click This Link
Click This Link
http://www.manabzamin.net/lead-04.htm

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গার্মেন্টসশ্রমিকঅসন্তোষঝুটধান্দাবাজ ;
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১
শ।মসীর বলেছেন: হুমম।কিন্তু গলায় ঘন্টা বাধতে আগাইয়া আসবে কে।
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ৩ পক্ষ মিলেই ঠিক করতে হবে। শ্রমিক, মালিক ও সরকার পক্ষ।

০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: যা পত্রিকার পাতায় দেখলাম, বুঝলাম ও ভাবলাম, তা-ই লিখলাম। সাহসের কী হল ?

৪. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:০৪
সামছা আকিদা জাহান বলেছেন: এই সব কি বাস্তবায়িত হবে এই দেশে।
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: বাস্তবায়িত করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিদের। নইলে অরাজকতা থামবে না। ক্ষতি হবে গার্মেন্টস খাতের। জান মালের নিরাপত্তা থাকবে না। সেটা কি ভাল হবে ?

৫. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:০৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বাপ রে........এত্তু বড় লেখা।
ভালু ভালু.......সাহসী প্রতিবেদন+++
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: আবারও সাহসী !!!

৬. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:০৬
জাফর বায়েজীদ বলেছেন: আমি নিজেও বেশ কিছুদিন গার্মেন্টস এ কাজ করে এসেছি।দেখেছি কি ভয়ানক অবস্থা! আপনর কথাগুলো পুরোপুরি সত্য।
কিন্তু শ্রমিক, মালিক ও সরকার পক্ষ এক করা কি সম্ভব? তাহলে তাদের ক্যাডারদেরকে পুষবে কে???

আমার এলাকার এক লোক প্রায়ই বলে,
যেই দেশে বিচার আচার নাই, হেই দেশে থাকন যাইবো না রে ভাই।

পারবো না, সত্যি পারবো না দেশটাকে সুকান্তের সেই বাসযোগ্য করে যেতে।

সবারই বাড়তি আয়ের পথ দরকার!!!
সত্যি কি খুব দরকার???
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:১৩
স্বপ্ন ব্যাকরণ বলেছেন:

ট্রেড ইউনিয়ন হবে কিন্তু আ.লীগ বিএনপি হবে না!! মহাশূন্যে সম্ভব তবে বঙদেশে সম্ভব নয়। কারন রাজনৈতিক ষড়যন্ত্র না থাকলে যে নেতাদের লাভ নাই। যেখানে রাজনীতিবিদের লাভ নাই সেখানে সংগঠনের কোন প্রয়োজন নাই। - এটা অলিখিত সংবিধানের কথা আমার না কিন্তু;)

মাটি দূষিত হয়ে গেছে তাই সে মাটিতে যত প্রযুক্তি-ই ব্যবহার করা হোক না কেন লাউ বা কদু ছাড়া অন্য কিছু হবে না।
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: হতাশ হলে যা কিছু অর্জন আছে, সেটাও হারিয়ে যাবে

৮. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:১৮
আহমেদ রাকিব বলেছেন: ভাঙ্গন বলেছেন: ব্রেভো...!
--------------------------------------
শ।মসীর বলেছেন: হুমম।কিন্তু গলায় ঘন্টা বাধতে আগাইয়া আসবে কে।
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৪
লেখক বলেছেন: ৩ পক্ষ মিলেই ঠিক করতে হবে। শ্রমিক, মালিক ও সরকার পক্ষ।

সহমত।
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:৪৩
ওমর হাসান আল জাহিদ বলেছেন: পোস্টটা স্টিকি করা হোক! জোর দাবি জানাই।
১০. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:১৮
অলস ছেলে বলেছেন: আমার দেবার আছে +, দিলাম। দুস্তরা মীরপুরে ঝুট ব্যাবসায় বিরাট চামে আছে, দেশে গেলে হেগো গাড়িতে কৈরা ঘুরতে আর হেগো টেকায় খাইতে খুব আরাম লাগে। ভাইজান, দেশে কিছু হৈবো না। মালিকপক্ষ বলেন, শ্রমিক সমিতির নেতা বলেন বা ছুটকা ক্যাডার, আমাগো দেশে যেই একটু উপ্রে উঠতে পারে, হেই রাবণ হৈয়া যায়।

শুকরান। খুব ভালো লিখেছেন।
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: মালিকপক্ষ বলেন, শ্রমিক সমিতির নেতা বলেন বা ছুটকা ক্যাডার, আমাগো দেশে যেই একটু উপ্রে উঠতে পারে, হেই রাবণ হৈয়া যায়।
- প্রবলভাবে একমত।

১১. ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৯
তায়েফ আহমাদ বলেছেন: এক্কেরে লাইন বরবর কোপ দিছেন ভাই!

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ