
বইটার নাম মনে নাই। ঘটনাটার কথা মনে আছে এবং ঘটনাটা মজার।
সর্বপ্রথম মানব আদমকে সৃষ্টির পর আল্লাহ শয়তানকে (তখনও সে শয়তান হয় নাই) বললেন, হে আজাজিল, তুমি একে (আদমকে ) সিজদাহ কর।
আজাজিল একজন জিন এবং সেই সময়ে হাজার বছর ধরে ইবাদত করে বড় একজন ইবাদতকারী। বলা হয়, আসমান ও জমিনের সকল জায়গায় তার সিজদাহ দেয়া হয়ে গেছে।
যাই হোক, এত বড় ইবাদতকারী ও আগুনের তৈরি বলে আজাজিলের মনে অহংকার ছিল। মাটির আদমকে সিজদাহ করতে তার অহংবোধে লাগল। তাই সে সিজদাহ তো করলই না বরং আদমের গায়ে থুথু নিক্ষেপ করল।
সেই থুথু গিয়ে পড়ল আমাদের নাভি বরাবর। তখন আদমের পেটে নাভি ছিল না। শয়তানের থুথু পেটে পড়াতে আল্লাহ পেট থেকে থুথুসহ মাটি কেটে নিলেন। ফলে পেটের ওই জায়গাটায় গর্ত হয়ে নাভি সৃষ্টি হল।
অন্য দিকে সেই শয়তানের থুথুমিশ্রিত মাটি দিয়ে আল্লাহ তৈরি করলেন কুকুর। মানুষের দেহের একটা অংশ থেকে তৈরি বলে পৃথিবীতে মানুষের প্রথম বন্ধু হল কুকুর। তারা এ জন্য মানুষের সঙ্গ পছন্দ করে এবং প্রথম পোষা প্রাণী।
তাছাড়া সেই মাটিতে শয়তানের থুথু মিশ্রিত থাকায় কুকুরের স্বভাব চরিত্র ভাল হল না। যেখানে সেখানে প্রকাশ্যেই সে কুকর্ম করে বেড়ায়।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



