সবাই এখন লুল আর ফুল খুজতেছে। কে লুল আর কে ফুল সেইটা বোঝার কোন উপায় নাই।
তবে লুল হোক আর ফুল হোক - হিট কে না চায় ?
লুলদের চেনা সহজ। তারা নারীর গন্ধমার্কা নিক দেখলে ঝাপাইয়া পড়ে। আহা, উহু মন্তব্য করতে থাকে। হিট আর হিটের বন্যায় ভাসতে থাকে অনর্থক ফুল মার্কা লেখা।
আমিও মাঝে মাঝে ভাবছি একখান নারীর গন্ধমার্কা নিক লাগাইয়া নতুন কইরা শুরু করুম। হিট রানী হয়া যামু কয় দিনেই । কিন্তু ফুল মার্কা লেখা প্রাকটিশ কইরা উঠতে পারতেছি না। নইলে পড়ে ধরা পইড়া গেলে তো আর হিট হইবে না। উল্টা রাম-ধোলাই খাওয়ার সম্ভাবনা।
অন্য দিকে লুলদের লেখাও কম হিট না। ১৮+ বসাইয়া দিলেই হিট তো হিট। এক লুলের কাহিনী পড়তে আরেক লুল ঝাপাইয়া পড়ে।
যাউকগা, অভিজ্ঞতা বলে অল্প সময়ে হিট হইতে হইলে হয় লুল হইতে হইব নাইলে ফুল হইতে হইব। মইদ্যেখানে পইড়া থাকলে হিট নাই।
(অফ টপিক : লুল - ফুলের বেইল নাই। যারা হাতের কব্জি পাকাইয়া লিখতে পারে, তাদের লুল বা ফুল কিছুই হওয়ার দরকার নাই। তারাই আমার ও অন্যদের প্রিয় ব্লগার। তারা লুলও না, ফুলও না।)
আরো লুল-ফুল সংবাদ : ....
কঁাকন যে নারী তা কে কইলো ?
নারী ব্লগার>>লুল ব্লগার>>হিট তত্ত্ব............
যে কথা বলতে চাই না
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


