
খবরটা প্রথম পেলাম ফেসবুকে। আশরাফ শিশির শেয়ার করলেন সবার সাথে। সরকার ডিজিটাল সিনেমার সেন্সর দেয়ার ক্ষেত্রে যে আইনী বাধা ছিল, তা দূর করেছে।
অনেক আগে থেকেই বাংলাদেশে ডিজিটাল সিনেমা নির্মিত হচ্ছিল। কিন্তু সেন্সর বোর্ডের ১৯৬৩ সালের আইনে কেবল ৩৫ মিলিমিটার ফিল্মে নির্মিত হলেই সেটাকে সিনেমা বলে আখ্যায়িত করা হয়েছিল। এই সংজ্ঞার বলে ডিজিটাল ফরমেটে নির্মিত সিনেমা, সিনেমাই না। ফলে ডিজিটাল ফর্মেটে নির্মিত সিনেমা সেন্সর সার্টিফিকেট পাচ্ছিল না।
এ ব্যাপারে অনেক আগে একটা পোস্ট করেছিলাম।
ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সিনেমার সেন্সর সার্টিফিকেট নাই
কিন্তু সরকার আইনী এই বাধা দূর করেছে। এখন থেকে ডিজিটাল ফর্মেটে নির্মিত সিনেমাও সেন্সর সার্টিফিকেট পাবে। বাংলাদেশের প্রথম সেন্সর সার্টিফিকেট পাওয়া ডিজিটাল ছবি মোরশেদুল ইসলামের প্রিয়তমেষু। এই ছবিটি হুমায়ূন আহমেদের প্রিয়তমেষু উপন্যাসের কাহিনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে।
খবরটা শুনে এত ভালো লাগছে। সিনেমা নির্মাতাদের জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো খবর।
তবে একটা খচখচ রয়েই গেল। ভালো সিনেমা পরিচালক ও অন্যান্য শিল্পী পাওয়ার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নাই। কিন্তু আমরা স্বাধীন জাতি হলেও আমাদের একটা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট নাই। এটা নাই বলেই ভালো সিনেমা ও নাটক নির্মিত হয় না। এখনও সব জায়গায় কাজ না জানা লোকেরই প্রাধান্য। সরকারের অনতিবিলম্বে একটি জাতীয় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট গড়ে তোলার কাজে হাত দেয়া উচিত।
এ ব্যাপারে আমার পুরোনো পোস্ট ।
৩৮ বছর কাটল একটি ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের অপেক্ষায়
আরো খবর
ছবিসূত্র : বিডিনিউজ
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


