somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাচার বাসর ঘরের পাশে নিশিযাপন :P

০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাচা চাকুরির সুবাদে একটা কোয়াটার পেয়েছিলেন। কোয়াটার পাওয়ার পরই তার বিয়ের ঝোঁক বেড়ে যায়। শহরের মেয়ে ছাড়া বিয়ে করবেন না ঘোষণা করলে সম্ভবত তার আর তড় সইছিল না বলে তাড়াহুড়ো করে গ্রামের মেয়েই বিয়ে করে ফেললেন।
বিয়ের উৎসবে যোগ দেয়ার জন্য আমরা গেলাম গ্রামে। খুব মজা হল। কাদা ছোঁড়াছুঁড়ি আনন্দ হল। চাচীকে আমার খুব পছন্দ হল। চাচা ও চাচীকে খুব মানানসই বলে মনে হল।
গ্রামে বিয়ে পর্ব সেরে চাচা চাচীকে নিয়ে তার শহরের কোয়ার্টারে ফিরবেন। সব গুছিয়ে রওয়ানা হলাম আমরা - চাচা, চাচী, চাচীর ছোট বোন, আমার মা ও আমার ছোট ভাই।
চাচার কোয়ার্টারে পৌছে দেখি এলাহী কারবার। তার কলিগরা খুব সুন্দর করে ফ্লাটটি সাজিয়েছে। বাসর ঘরের সাজ তো অপূর্ব। চাচা আর তার কলিগরা মিলে অনেক আনন্দ করলেন।
রাতে সবাই বিদায় নিল। আমার মা ও ছোট ভাইও চলে গেল। কিন্তু চাচা আমাকে আদর করে রেখে দিলেন।
৩ রুমের ফ্লাট। একটি রুম ড্রইং রুম। অপর ২টি রুমে খাট। একটি বাসর ঘর। অপর রুমে একটি মাত্র খাট। আমি টেনশনে পড়ে গেলাম আমি কোথায় ঘুমাব আর আমার চাচীর ছোট বোন কোথায় ঘুমাবে। চাচীর ছোট বোন আবার একটু বেশি ঢঙ্গী।
রাতের খাবার শেষে চাচা আমাকে পাশের ঘর দেখিয়ে ঘুমাতে যেতে বললেন। ভদ্র ছেলের মতো আমি খাটে উঠে শুয়ে পড়লাম। দেয়ালের দিকে মাথা ঘুরিয়ে নিজেকে গুটিয়ে রাখলাম। চাচীর ছোট বোন পাশের বাসর ঘরে তার বোনের সঙ্গে কথা বলছে। আমি খাটে শুয়ে শুয়ে ভাবছি ও কি আমার সঙ্গে ঘুমাতে আসবে নাকি ?
কিছুক্ষণ পর তা-ই ঘটল। চাচা তার শালীকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। আমি দরজা লাগানোর শব্দ পেলাম। তারপর সব সুনসান। ভাবলাম, ঘাড় ঘুরিয়ে দেখব। কিন্তু ভয় করতে করতে লাগল যদি ঘাড় ঘোরালে ও ধমক দেয়। কিছুক্ষণ পর বুঝলাম ও খাটে বসল। বালিশ ঠিক করে শুয়ে পড়ল। আমি সংকোচে ও ভয়ে পারলে দেয়ালের ভিতরে ঢুকে যাই আর কি ।
হঠাৎ করেই চাচীর ছোট বোন বলল, তুমি কি ঘুমের মধ্যে পা গায়ের উপর তুলে দাও ? ;)
আমার শীত করতে লাগল। কাঁপতে কাঁপতে আমি বললাম, না।
ও বলল, শোন, আমার গায়ের উপর পা তুললে কিন্তু আমি চিৎকার করব। :((
লজ্জায় ও সংকোচে আমি দেয়ালের সঙ্গে মিশে গেলাম।
কিন্তু সকালে উঠে দেখি আমরা দু জনে দু জনকে জড়িয়ে ধরে শুয়ে আছি এবং ও আমার গায়ের উপর পা তুলে দিয়েছে। :P


অফটপিক : ইহা একটি বাল্যকালের সরল কাহিনী। আমি তখন মাত্র ক্লাস থ্রিতে পড়ি। চাচীর ছোট বোনও আমার মতো ক্লাস থ্রিতে পড়ে। তাই ১৮+ দিলাম না।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৩
৬৫টি মন্তব্য ৪৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×