আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

সঙখেলা - আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৭

শেয়ারঃ
0 4 0

অবশেষে শেষ হল শুটিং। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘সঙখেলা’। আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও আমার লেখা। এর আগে ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২টি তথ্যচিত্রের চিত্রনাট্য লিখেছিলাম কিন্তু পরিচালনায় এই প্রথম।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি এলাকায়, কাইকারটেক সেতুর নিচে ও রূপগঞ্জের গোলাকান্দাইল মেলার যাত্রাপালার প্যান্ডেলে শুটিং হল।
শুটিং এর কিছু পিক শেয়ার করলাম ব্লগারদের সঙ্গে।


মনিটরের সামনে পরিচালক হিসেবে


শট নেয়ার আগে ভিডিওগ্রাফারের প্রস্তুতি


ক্যামেরা সহকারীদের প্রস্তুতি


যাদের ঘিরে গল্পটি


সাবদিতে প্রথম দিনের শুটিং


কাইকারটেক সেতুর নিচে শুটিং

গল্প সংক্ষেপ :
একজন সঙ। সে সঙ সাজার জন্য কোন কাজ করে না। নানা জায়গায় ঘুরে ঘুরে মজা করে আর স্বপ্ন দেখে একদিন সে সিনেমার কৌতুক অভিনেতা হবে।
সঙখেলা দেখানোর জন্য বিভিন্ন মেলায় যায় সে। সেই রকম এক মেলায় যেতে যেতে যাত্রাপালার নর্তকীর সাথে পরিচয় হয় তার। তারপর সেই নর্তকী তার হাত ধরে পালায়। পালিয়ে তারা ঘর বাঁধে। কিন্তু অভাব তাদের পিছু ছাড়ে না।
অন্য দিকে সেই নর্তকীর পেছনে লাগে এক ট্রাক ড্রাইভার। তাকে খুঁজে বের করে ফেলে। তারপর ফুসলায় তার সাথে যাওয়ার জন্য।
সঙ তার অভাব দূর করার জন্য কখনও চকলেট, কখনও পান মসলা ও কখনও মিষ্টি পান বিক্রি করে। এই কাজে সে চলে যায় বিভিন্ন মেলায়। বউটা একা পড়ে থাকে না খেয়ে।
বাধ্য হয়ে বউটা বড় রাস্তার একটা দোকান থেকে বাকি নেয়। দোকানী মহাজন তাকে বাকি দিয়ে যেতে থাকে আর বলে একবারে শোধ করে দিস।
একদিন সঙ সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে সুযোগ পেয়ে যায়। কিন্তু তত দিনে তার স্ত্রী সংসার ছেড়ে চলে যায়।


নায়িকার সঙ্গে নায়কের গর্বিত ভঙ্গি


মেক-আপ নিচ্ছে চলচ্চিত্রের নায়িকা


রূপগঞ্জে গোলাকান্দাইল মেলার যাত্রা প্যান্ডেলে ভিডিওগ্রাফার ও সহকারী পরিচালকের মাঝখানে আমি


রূপগঞ্জের গোলাকান্দাইল মেলার যাত্রা প্যান্ডেলে ভিডিওগ্রাফার ও সহকারী পরিচালকের সঙ্গে সঙখেলার নায়ক

আমার কথা :
কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন - নামে একটা বই আমি লিখছি। সেই বইয়ের সঙ্গে ডিভিডিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেয়া থাকবে। তাছাড়া সেই ডিভিডিতে আরেকটি ডকুমেন্টারিও থাকবে। কিভাবে এই চলচ্চিত্রটির কাজ চলছে সেটা নিয়ে হবে ডকুমেন্টারিটি। এই জন্য স্ক্রিপ্ট লেখা থেকে এডিটিং পর্যন্ত সব কাজই আলাদা ক্যামেরায় ধারণ করা হচ্ছে। ফলে বইটা পড়ে চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল শেখার পাশাপাশি বইয়ের সঙ্গে ডিভিডিতে দেয়া ডকুমেন্টারি ও চলচ্চিত্রটি দেখে একজন নতুন ও অনভিজ্ঞ স্বাপ্নিক তরুণ চলচ্চিত্র পরিচালনায় আসতে পারবেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সঙখেলাপ্রথমচলচ্চিত্র ;
প্রকাশ করা হয়েছে: চলচ্চিত্র  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২১
টেকি মামুন বলেছেন: শামিম ভাই অভিনন্দন ।সামুতে মুক্তি দিলে খুব খুশি হবো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: মুক্তি দিতে চাই, কিন্তু কিভাবে ? শিখায়া দেন।

২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৪
ক্যামেরাম্যান বলেছেন: অভিনন্দন। প্রথম প্রর্দশনীর খবরটা আগে ভাগেই দিবেন আশা করি। যাতে আম ব্লগাররা দেখতে যেতে পারি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৫

লেখক বলেছেন: অবশ্যই। সেই সুযোগে আপনাদেরও সামনা-সামনি দেখে ফেলতে পারব। সেটা তো অনেক বড় পাওনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৮

লেখক বলেছেন: অভিনন্দন গৃহীত হইল। কিন্তু সবচেয়ে বেশি খুশি হব যদি টিকেট কেটে চলচ্চিত্রটি দেখতে আসেন।

৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৭
ফালতু মিয়া বলেছেন: আত্নপ্রচারবিমুখ পোষ্টে + দিলাম। যাহোক এই নায়িকা কুথায় পাইলেন? ময়দার বস্তা মনে হইতাসে! ছবিটার একটা ডিভিডি পাঠাইয়েন নইলে খরব আছে :P :P
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১

লেখক বলেছেন: আত্মপ্রচারবিমুখ !!!!!!!!!!!!!
নায়িকার দিকে ভালো কইরা তাকান। ময়দা কমই আছে। হা, হা, হা।
ডিভিডি পাঠাবো, ঠিকানা দেন।

৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৮
আবিরে রাঙ্গানো বলেছেন: ইউটিউবে আপলোডাইয়া এখানে লিন্কটা দেন, দেখার ইচ্ছা করছে.......... :(( :((
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩২

লেখক বলেছেন: এখনও এডিটিং শুরুই করি নাই। মাত্র শুটিং শেষ হল। আগে কাজ শেষ হোক।

৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৮
ওসমানজি২ বলেছেন: অভিনন্দন। দেখার আশায় রইলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: আমিও দেখানোর আশায় রইলাম।

৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৮
রাগিব বলেছেন: অভিনন্দন, শামীম ভাই। অনলাইনে এক সময় দেবেন আশা করি, তখন দেখতে পারবো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: আগে অফ লাইনে দেয়ার ব্যবস্থা করি। তারপর অবশ্যই অন লাইনে।

৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৯
ক্যামেরাম্যান বলেছেন:
নুমাম বলেছেন: শামিম ভাই অভিনন্দন ।সামুতে মুক্তি দিলে খুব খুশি হবো।

লেখক বলেছেন: মুক্তি দিতে চাই, কিন্তু কিভাবে ? শিখায়া দেন।

কত মিনিটের ছবি ? পার্ট করে ইউটিউবে আপলোড করতে পারেন। সেকেন্ড অপশন কোন সার্ভারে আপলোড করে দিলে আমরা ডাউনলোড করার চেষ্টা করতে পারি। এক্ষেত্রে অরিজিনাল ফরম্যাটের পাশাপাশি এফএলভি / ত্রিজিপি ইত্যাদি ফরম্যাটেও দিতে পারেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: ৪০ মিনিটের চলচ্চিত্র। আপনার বুদ্ধিটা কাজে লাগাব। অনেক অনেক ধন্যবাদ।

৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: দেশের বাইরে আছি, নতুবা সত্যিই হলে গিয়েই দেখতাম। তবে অনেকেরই বলব ছবিটি দেখতে।:)

আর আমরা যারা দেশের বাইরে আছি তারা যথারীতি অনলাইনে বা পে-চ্যানেলে (যদি আসে) দেখে নেব আশা করি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: প্রবাসীদের কথা ভেবে হলেও অন লাইনে দেব। অবশ্যই দেব। কিন্তু তার আগে অফ লাইনে ..................

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
সব্যসাচী প্রসূন বলেছেন: ছায়াছবিটাতো এখনই দেখতে ইচ্ছে করছে .... শুভ কামনা রইলো শামীম ভাই
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: মুক্তি পেলে দেখবেন আশা করি। অনেক অনেক ধন্যবাদ।

১১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪
আহমেদ রাকিব বলেছেন: অভিনন্দন। আর খুব ভাল লাগলো নতুন্দের জন্য আপনার এই প্রয়াস। অপেক্ষায় থাকলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: আমার কাছে মনে হয়, প্রতিটা মানুষের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটা দায়িত্ব রয়েছে। কেবল নিজের দিকে তাকালে হবে না - তাদের দিকেও তাকাতে হবে।

১২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৭
দীপঙ্কর বলেছেন: দাদা, বইডা পাইতে মুন চায়, কেমনে পাইতে পারি ?
কেমনে আগরতলা থেইক্যা পাইতে পারি ? আসলেই আমি চাই ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪০

লেখক বলেছেন: আগরতলা তো বেশি দূর না, দাদা। ঠিকানা দেন। ডিভিডি পাঠায়া দিমু নে।

১৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪০
চিটি (হামিদা রহমান) বলেছেন: অভিনন্দন ও সাফল্য কামনা করি
আমরা সামুবাসীরা দেখার সুযোগ দিলে খুব খুশি হতাম


শুভেচ্ছা
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪২

লেখক বলেছেন: কোন একটা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রদর্শিত হতে পারে। পাশাপাশি ডিভিডিতে তো হচ্ছেই। তাও না পেলে ক্যামেরাম্যানের বুদ্ধি কাজে লাগিয়ে অন লাইনে দেব।

১৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪১
মুকুট বলেছেন: অভিনন্দন আর শুভকামনা রইলো আপনার শর্টফ্লিমের জন্য।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪২
দীপঙ্কর বলেছেন:

একটা ব্ল্যাঙ্ক মেইল দেন দাদা
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: মেইল দিয়েছি, দাদা। চেক করে দেখেন।

১৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: অভিনন্দন শামীম ভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৮
এ আর খান বলেছেন: অনেক অভিনন্দন। আমি কেন শামিম হইলাম না............ :)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: তাই তো, আমি কেন এ আর খান হইলাম না ?

১৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯
নম্রতা বলেছেন: অল দা বেস্ট শামীম ভাই ! ইচ্ছে আছে আমারো ছবি বানানোর ! আপনার হেল্প লাগবে ভাইয়া !

আপনার এই ছবিটা দেখতে চাই আমরা !
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: আপনি কেবল আমাকে ডাকেন। ব্যস্ততা না থাকলে সব ধরনের সহযোগিতা করব। দরকার হয়, দু'জন মিলে কাজ করব। কোন কিছুই না পারলে সস্তা উপদেশ তো দিতে পারব।
এই চলচ্চিত্রটি মূলত বইয়ের সঙ্গে দেয়ার জন্য। তবে কোন ফিল্ম ফেস্টিভ্যালে চালানোর পরিকল্পনা আছে। সেটা হলে সবার আগে সামুবাসী জানবে।

১৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫০
অভিজিত রায় অভি বলেছেন: একসময় মনে হত ছবি বানানো অনেক সহজ। কিন্তু এখন দেখছি অনেক কঠিন। দেখার ইচ্ছা আছে। জানাবেন কবে মুক্তি দিবেন। আর পারলে ডিভিডি পাঠাবেন। এডিট করার আগের অংশ। কারন ঐটা দেখলে অনেক কিছু জানা যায়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০১

লেখক বলেছেন: এডিট করার আগের অংশও ডিভিডিতে থাকবে। সিনেমা বানানো সহজ কাজ। মাথাটা একটু ঠাণ্ডা রাখতে হয় আর কি । বিশেষত প্রি প্রোডাকশন খুব ভালো করতে হয়। কেননা, যত কাজ এগোয়, নানা প্রতিবন্ধকতায় ততই কোয়ালিটি কমে যেতে থাকে।

২০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
এ আর খান বলেছেন: ভাই আমার খুব সখ অভিনয় করার।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০২

লেখক বলেছেন: অভিনয় এখন আর সখ নয়, খুব ভালো একটা পেশা। অভিনয় শেখেন, সুযোগ অবশ্যই পাবেন।

২১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩
দীপঙ্কর বলেছেন: রিপ্লাইসি
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: পাইছি , দাদা। অনেক ধন্যবাদ।

২২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩
হিমালয়৭৭৭ বলেছেন: আমি আপনার সাথে কাজ করতে চাই, পড়ে পড়ে আমি শিখতে পারিনা, দেখে দেখে শিখে নিতে পারি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

লেখক বলেছেন: আমি নিজেকে ওস্তাদ মনে করি না, আমি ছাত্র। আমি নিজেই কাজ শিখছি, আমার শেখা দেখে যদি আপনি শিখতে পারেন, তবে ওয়েলকাম।

২৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১১
হিমালয়৭৭৭ বলেছেন: ইনশাল্লাহ ওতেই হবে।।।। আমি একটা কাজ করেছি, কিন্তু কাজটার মেকিঙটা আমার ভাল লাগেনি। সেজন্যই পুরো ব্যাপারটা দেখতে চাইছি।।।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ইচ্ছা থাকলে মানুষ সব কিছু করতে পারে। দরকার কেবল কাজ করার পদ্ধতিটা খুব ঠাণ্ডা মাথায় শেখা। মনোযোগ দিয়ে শিখলে যে কোন কঠিন কাজই এক সময় সহজ হয়ে যায়।
পরবর্তী কাজের স্ক্রিপ্ট রেডি, খুব শীঘ্রই কাজ ধরতে পারব বলে আশা করি। তবে প্রোডিউসার মহাশয় ঠিক থাকলে হবে, নচেৎ সামান্য দেরি হতেও পারে।
আর আমার বইটা প্রকাশিত হলে এক কপি কিনবেন আশা করি। তত্ত্ব ও বাস্তব জ্ঞান দুটো না মেশালে পূর্ণাঙ্গ শেখা হয় না।

২৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১১
তায়েফ আহমাদ বলেছেন: অবশেষে স্বপ্নপূরণ!
অভিনন্দন।
বইটার জন্য অপেক্ষা করছি।
:)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

লেখক বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ।
বইটা শেষ করার আগে এই চলচ্চিত্র ও ডকুমেন্টারির কাজ শেষ করতে হবে। আশা করি আগামী ৬ মাসের মধ্যে বইটা পাঠকের হাতে তুলে দিতে পারব।

২৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২২
নিলাচল বলেছেন: অনেক অভিনন্দন। মুক্তি পেলে অবশ্যই দেখব, তবে মুক্তি পাবার খবরটা দিয়েন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: সামুবাসীকেই সবার আগে খবরটা জানাব।

২৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩০
আমি ভাল আছি বলেছেন: অপেক্ষায় রইলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪০

লেখক বলেছেন: কোনটার, বইটির নাকি চলচ্চিত্রটির ?

২৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩১
ইসানুর বলেছেন: অভিনন্দন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫২
এ আর খান বলেছেন: ভাই আমরা প্রতিদিনই তো অভিনয় করি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ক্যামেরার সামনে গেলে অভিনয় ভুলে যাবেন। ওর জন্য বিশেষ ট্রেনিং লাগে।

২৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৯
লাল দরজা বলেছেন: অভিনন্দন। বাংলাদেশে এ ধরনের প্রকাশনা আগে হয়েছে বলে শুনিনি, অগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
সঙ ভঙ চঙ নামে একটি মঞ্চ নাটক দেখে ছিলাম গত বছর, তখনি সঙদের সম্পর্কে আগ্রহী হই। বিষয় হিসেবে আপনার চলচ্ছিত্রে সঙ জীবন বেছে নিয়েছেন সে জন্যও কৌতুহল বোধ করছি। শুভকামনা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: আমার কাছে কোলকাতা থেকে বাংলা ভাষায় প্রকাশিত চলচ্চিত্র বিষয়ক প্রায় সব বইই আছে। কিন্তু বেশির ভাগ বইই তাত্ত্বিক, ব্যবহারিক নয়। আমি চাই, আমার বইটি ব্যবহারিক হোক, তাই তো বইয়ের সঙ্গে এইভাবে ডিভিডিতে নির্মিত চলচ্চিত্র ও নির্মাণ কৌশল দেয়ার পরিকল্পনা করেছি। ওতে করে নতুনদের শেখার সুবিধা হবে।
সঙ সম্পর্কে আমারও কৌতূহল ছিল। এই চলচ্চিত্র সেই কৌতূহলেরই ফসল।
অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ।

৩০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২১
আমি ভাল আছি বলেছেন: চলচ্ছিত্র যেহেতু বানাব না তাই চলচ্ছিত্রটির অপেক্ষায় ই আছি:)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: বেশি দিন অপেক্ষা করতে হবে না।

৩১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৩
নীল ভোমরা বলেছেন:
বাহ! এতো গুড নিউজ! অভিনন্দন নিন।
ছবিটির দৈর্ঘ্য কত মিনিট? কবে মুক্তি পাচ্ছে? কোথায় গিয়ে আমরা দেখতে পাবো আপনার নির্মিত এই 'সঙখেলা' ? দেখবো নিশ্চয়ই!

আপনার মত একজন সিনিয়র ও বিদগ্ধ ব্লগারের একটি কমেন্ট আশা করছি আমার এই পোস্টে । আমার আঙিনায় পদধূলি দিলে কৃতার্থ হবো। শুভ কামনা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ছবিটির দৈর্ঘ্য মাত্র ৪০ মিনিট। সিনেমা হলে তো মুক্তি দেয়া যাবে না, তবে শর্টফিল্ম ফোরামের ফেস্টিভ্যালে জমা দেয়ার ইচ্ছা আছে। আশা করি তখন দেখতে পাবেন।
তাছাড়া ডিভিডিতে তো বেরুচ্ছেই।
আপনার লেখায় মন্তব্য করেছি।

৩২. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫
অপ্‌সরা বলেছেন: শামীম ভাইয়া অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।জেনে অনেক ভালো লাগছে।:)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: তোমার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। আশা করি, ফিল্ম ফেস্টিভ্যালে সুযোগ পেলে তুমি ছবিটি দেখবে।

৩৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০
আবু সালেহ বলেছেন:
শামীম ভাইকে অনেক অনেক অভিনন্দন.............শুভেচ্ছা................
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
তাজা কলম বলেছেন: শুভকামনা রইল। েসই সাথে চলচিত্রটি দেখার প্রতীক্ষায় রইলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৫

লেখক বলেছেন: আশা করি, শীঘ্রই দেখাতে পারব।

৩৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০২
ভাঙ্গন বলেছেন: অভিনন্দন শামীম্ভাই।
আপনার কাজ দেখার তুমুল আগ্রহ নিয়ে আছি।


........
ফিল্মটা নিয়ে কত ভেবেছেন, আপনার চুল দেখলে বুঝতে পারি:(
শুভকামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: আমার প্রোডিউসার যদি এভাবে ভাবত, তবে অনেক সদয় হত আমার প্রতি।

৩৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২১
নুভান বলেছেন: শুভেচ্ছা শামীম ভাই।
আমার দেশের বাড়ী রূপগঞ্জ হবার সুবাদে ছোটবেলায় বাবার মুখে গোলাকান্দাইলের মেলার কথা অনেক শুনেছি, যাওয়ার সৌভাগ্য হয়নি, আর এখন প্রবাসে, তাই আপনার শর্টফিল্মও দেখার সৌভাগ্য বোধহয় হবে না :(
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৭

লেখক বলেছেন: সৌভাগ্য হবে। ক্যামেরাম্যানের বুদ্ধি অনুযায়ী অন লাইনে দেব।

৩৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২২
যাদুকর... বলেছেন: উদ্যোগ ইতিবাচক
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৯
আশরাফ মাহমুদ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল। ইউট্যুবে আপলোড করে শেয়ার করতে পারেন। এছাড়া বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটে নিজস্ব চলচিত্র শেয়ার করা যায়, টরেন্টে-ও।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ। শেয়ারিং সাইটগুলোর এড্রেস দিতে পারেন ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪১. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৬
দারাশিকো বলেছেন: কনগ্রেটস শামীম ভাই..
দেখার আশায় আছি ..
যে প্রশ্নের জবাব কেউ দেয় না, সেই প্রশ্ন করতেছি .. বাজেট কত ছিল?
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫১

লেখক বলেছেন: ৩ দিনের শুটিং এ খরচ হয়েছে ১ লক্ষ ৩০ হাজার।

৪২. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২০
ধ্রুবমেঘ বলেছেন: ওররেেেেেেেেেেেেে
অনেক দিনের স্বপ্নপূরণের খুশিতে মিষ্টি খাওয়ান। তবে বালিশ মিষ্টি ছাড়া...;)

অনেক অনেক অভিনন্দন রইল শামীম ভাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: গোলাকান্দাইল মেলায় বালিশ মিষ্টি পাওয়া যায়। বিশাল বড় বড় আকারের মিষ্টি। ছবি তুলেও এনেছি। কিন্তু ঝিণাড়েল হওয়ার ভয়ে ছবি দিতে পারছি না। নইলে আপনাদের বালিশ মিষ্টিই খাওয়াইতাম।

৪৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০৮
সাইফ হাসনাত বলেছেন: ভাইয়া, খুব তারাতারি কাজ শেষ করেন। দেখতে মন চাচ্ছে খুব... অনেক অনেক অভিনন্দন আপনাকে...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: কাজ শেষ হতে বেশ সময় লাগবে। তবে কাজ শেষ করেই ব্লগে পোস্ট দেব।

৪৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৪
আরিয়ানা বলেছেন: অনেক শুভেচ্ছে। কখনো দেশে গেলে ছবিটি দেখবার ইচ্ছে থাকলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: আপনার আগ্রহকে শ্রদ্ধা জানাই।

 

মোট সময় লেগেছে ১.১০৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ