somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামকরণ মন্ত্রী ও নামকরণ মন্ত্রণালয় চাই (রিপোস্ট) নামকরণ সংক্রান্ত একটি সুমহান প্রস্তাব !!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দেশে এখন নামকরণ চলছে। বিম্পি যে সকল নাম দিছিল সেইগুলি বদলাইয়া আমলীগি নামকরণ চলছে। ৫বছর পর পর সব কিছু স্থাপনার নামকরণ নতুন করিয়া করিতে হয়। তাই নামকরণ সংক্রান্ত কিছু সুমহান প্রস্তাব তুলিয়া ধরছি।
০১) কেবল ব্রিজ, রাস্তা, ভবন ইত্যাদির নাম বদলাইলে হইবে না, এখন হইতে সকল মানুষের নামও বদলাইতে হবে। যেমন : আগামী ৫ বছর সবার নামের আগে বঙ্গবন্ধু লাগাইতে হইবে। এই ৫ বছরে যারা জন্ম নেবে তাদের নাম হবে বঙ্গবন্ধু, শেখ, মুজিব, রহমান, কামাল, জামাল, রাসেল ইত্যাদি।
০২) পরবর্তী ৫ বছরে বিম্পি ক্ষমতায় এলে সকলের নামের আগে শহীদ বা জিয়া লাগাইতে হইবে। আর যারা জন্ম নিবে তারাও বাধ্যতামূলকভাবে শহীদ, জিয়া, রহমান ইত্যাদি নামে অভিষিক্ত হইবে।
০৩) যারা বার বার নাম বদলাইতে চান না তারা উভয় নেতার শেষ অংশ রহমান ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আরেকটি সুবিধা পাইবেন, দল বদলালেও পল্টিবাজ হিসেবে কুখ্যাতি লাভ করবেন না।
০৪) মহিলাদের ক্ষেত্রে হাসিনা, খালেদা, রেহানা, ফজিলাতুন্নেছা ইত্যাদি প্রযোজ্য। যখন যার আমল আসবে তার নাম অনুসরণ করা বাধ্যতামূলক।
০৫) শুধু নিজের নাম বদলাইলে হইবে না। বাড়ির নামও বদলাইতে হইবে। সেক্ষেত্রে বর্তমানে সুধা সদন হইল আদর্শ নাম। তাছাড়া গণভবন, বঙ্গবন্ধু ভবন ইত্যাদি করা যাইতে পারে। পরবর্তী ৫ বছর এসব বাড়ির নাম হবে জিয়া ভবন, শহীদ ভিলা ইত্যাদি। তবে এক্ষেত্রে রহমান ভিলা নাম দিয়া চিরস্থায়ী বন্দোবস্ত করা যাইতে পারে।
০৬) শুধু বাড়ির নাম বদলাইলে হইবে না, প্রতিটি রুমের নামও নতুন করে নির্ধারণ করতে হবে। যেমন, কামাল ডাইনিং রুম, রাসেল বাথরুম, হাসিনা ড্রেসিং রুম ইত্যাদি। পরবর্তী ৫ বছরে এসব রুম হয়ে যাবে কোকো বাথরুম, তারেক বেড রুম ইত্যাদি।
০৭) ফার্নিচারের নামও বদলাইতে হইবে। যেমন, শেখ খাওয়ার টেবিল, সুধা রেফ্রিজারেটর, বঙ্গ কম্পিউটার টেবিল ইত্যাদি। পরবর্তী ৫ বছর এগুলোর নাম বদলে হবে খালেদা খাওয়ার টেবিল, কোকো রেফ্রিজারেটর, তারেক ড্রেসিং টেবিল ইত্যাদি।
০৮) পোশাক আশাকের নামও বদলায়া ফেলতে হবে। যেমন বঙ্গবন্ধু লুঙ্গি, জয় হাফ পেন্ট, হাসিনা শাড়ি ইত্যাদি। পরবর্তীতে এসব পোশাকের নাম হবে তারেক লুঙ্গি, খালেদা শাড়ি, কোকো হাফ পেন্ট ইত্যাদি।
০৯) এই সব নামকরণ গাছভুদাই পাবলিক ঠিক মতো করতেছে কিনা তাহা দেখভালের জন্য “নামকরণ মন্ত্রণালয়” নামে একটি মন্ত্রণালয় খোলার সুমহান প্রস্তাব করিতেছি।
১০) যারা এসব নাম পছন্দ করবেন না বা একই নাম বারে বারে ব্যবহার করতে করতে বিরক্ত তারা জেলা, থানা বা ইউনিয়নভিত্তিক কোন মহান নেতার নাম ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে নামকরণ মন্ত্রণালয় হইতে অনুমতিপত্র সংগ্রহ করিতে হইবে। কিন্তু এক দলের রাজত্বের সময় অন্য দলের নামে থাকিয়া গেলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করিতে হইবে।
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×