শুরুটা করেছিলাম ২০০১ সালে। মাত্র ১ সপ্তাহের কর্মশালা । সেই ভাষার মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদ নামে একটা সংগঠন সহায়তা করেছিল। মাত্র ১ সপ্তাহের একটি কর্মশালা করে অনেকে শিখে গেছেন শুদ্ধ বাংলা বানান। কর্মশালার নাম ছিল - বাংলা শুদ্ধ বানান কর্মশালা।
যতটুকু পেরেছি শিখিয়ে দিয়েছি শিক্ষার্থীদের। শেখানোর চেয়ে আমার উদ্দেশ্য ছিল উদ্বুদ্ধ করার। উদ্বুদ্ধ করা এমনভাবে যাতে করে এই কর্মশালা শেষে শিক্ষার্থীরা শুদ্ধ বানান শিখতে চায়, বাংলা বানান বিষয়ে পড়াশোনা করতে চায় এবং লেখার ক্ষেত্রে শুদ্ধ বানান ব্যবহার করে। ১ সপ্তাহের কর্মশালা শেষে পরিষ্কার বুঝতে পেরেছি, আমি সফল। বিদায়ের সময় শিক্ষার্থীরা বলে গেছেন, এই কোর্স আরও বড় হলে অনেক ভালো হত। তবে ছোট হলেও তাদের উদ্বুদ্ধ করতে পেরেছে।
বাংলা বানান নিয়ে আমাদের দেশের মানুষের কোন মাথা ব্যথা নেই। যে যেমন পারছে লিখছে। বানান ভুল হলে লজ্জাও পাচ্ছে না। অনেকটা এমন ভাব, আমার ভাষা, আমি যেভাবে খুশি ব্যবহার করব।
যাই হোক, সে কর্মশালা করে গিয়েছিলেন যাঁরা, তাঁদের মধ্যে একজন এবার আয়োজন করেছে। অনেক দিন পর আবারও এই ভাষার মাসে দুটি সংগঠন এগিয়ে এসেছে । রোটারেক্টট ক্লাব অব ঢাকা নিউ সিটি ও রোটারেক্ট ক্লাব অব নাঃগঞ্জ রিভারভিউ যৌথভাবে এই শুদ্ধ বানান কর্মশালার আয়োজন করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতপাশে পলি ক্লিনিক অডিটোরিয়ামে প্রথম ক্লাশ। পরবর্তী ক্লাশ হবে ৫ মার্চ শুক্রবার সকাল ১০টা। মাত্র ৩ ঘণ্টার দুটি ক্লাশ পর্যাপ্ত নয় বাংলা বানান শেখার জন্য। কিন্তু ওদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
নারায়ণগঞ্জের যারা ব্লগার আছেন এবং বাংলা শুদ্ধ বানান নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি, আপনারা নিরাশ হবেন না।
২ দিনের এই কর্মশালায় অংশগ্রহণ করতে হলে প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মুঠোফোন নাম্বার - ০১৯১২৫৭৭১৮৭
(বিঃদ্রঃ এটি একটি আত্মপ্রচারণামূলক পোস্ট। যদি কাউকে বিরক্ত করে থাকি, তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


