আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে এই বাংলা শুদ্ধ বানান কর্মশালা। রোটার্যাক্ট কাব অব ঢাকা নিউ সিটি ও রোটার্যাক্ট কাব অব নারায়ণগঞ্জ রিভার ভিউ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।
পূর্বে নারায়ণগঞ্জ পলি কিনিক কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিন সকালে বিশেষ কারণে কর্মশালার স্থানটি পরিবর্তিত হয়। বিশেষ কারণটি হল, আমার ক্লাশের জন্য দরকার ছিল লেখার বোর্ড এবং সেই বোর্ড পলি ক্লিনিক কনফারেন্স রুমে ছিল না।
সকাল সাড়ে ১০ টায় বানান কর্মশালা শুরু হয় চাষাড়া নারায়ণগঞ্জ কিন্ডার গার্টেন স্কুলের ৩য় তলায়। মাঝখানে সামান্য বিরতিসহ কাশ চলে দুপুর ১টা পর্যন্ত।
প্রথম ক্লাশে বাংলা ভাষার ইতিহাস, বর্ণমালার ইতিহাস, বাংলা বর্ণমাত্রার ব্যবহার, যুক্তবর্ণ তৈরি করার সহজ নিয়ম, চন্দ্রবিন্দুর ব্যবহার আলোচিত হয়।
মোট দুদিনের এই কর্মশালার পরবর্তী ক্লাশ অনুষ্ঠিত হবে আগামী ৫ মার্চ, শুক্রবার। সকাল ১০ টায় শুরু হয়ে কাশ চলবে একটানা দুপুর ১ টা পর্যন্ত । এই ক্লাশটি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ কিন্ডার গার্টেন স্কুলে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


