somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে প্রদর্শন করা হয় ডিজিটাল চলচ্চিত্র ?

২১ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই জানেন না কিভাবে ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনেকে মনে করেন ডিজিটাল চলচ্চিত্র মানে হল কেবল ডিজিটাল ক্যামেরায় চিত্র ধারণ করা। বাস্তবে ডিজিটাল ক্যামেরার চিত্রধারণ থেকে শুরু করে প্রদর্শনী পর্যন্ত পুরো ব্যাপারটিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয়।
আমাদের দেশে ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা এখনও আসে নি। তবে শীঘ্রই এসে পড়বে বলেই মনে হচ্ছে। ইতিমধ্যে সরকার ডিজিটাল ফরমেটের চলচ্চিত্রের সেন্সর দেয়া শুরু করেছে।
আমাদের পাশের দেশ ভারতে অনেক আগেই এসে গেছে এই প্রযুক্তি। এমনকি কোলকাতা ও আসামে এই প্রযুক্তি ব্যবহার করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।


কিভাবে প্রদর্শিত হয় ডিজিটাল চলচ্চিত্র ?

মূলত চলচ্চিত্রটি কোন একটা সার্ভারে আপলোড করা হয়। তারপর সেটা স্যাটেলাইটের মাধ্যমে প্রজেকশন করা হয়। যেভাবে স্যাটেলাইট টেলিভিশনের প্রোগ্রাম প্রচার করা হয়, অনেকটা সে রকম। যে সব হল চলচ্চিত্রটি প্রদর্শন করবে, তাদের থাকে বিশেষ রিসিভার। সেই রিসিভারের মাধ্যমে তারা স্যাটেলাইট থেকে সরাসরি চলচ্চিত্রটি ডাউনলোড বা রিসিভ করে এবং সরাসরি তা প্রক্ষেপন করে হলের পর্দার উপর।
আমাদের দেশে কেবল ঢাকার স্টার সিনেপ্লেক্স সিনেমায় ডিজিটাল প্রজেকশনের ব্যবস্থা আছে।

ডিজিটাল চলচ্চিত্রের সুবিধা :
০১) যতবারই প্রদর্শিত হোক না কেন, প্রথমবার প্রদর্শনের সময় যে ঝকঝকে ছবি ও শব্দ পাওয়া গিয়েছিল, তা-ই পাওয়া যাবে।
০২) অতি সহজেই থ্রি ডি করা যাবে এই চলচ্চিত্র, তাতে করে খরচ খুব একটা বাড়বে না। কিন্তু দর্শক অসাধারণ একটা অভিজ্ঞতার মুখোমুখি হবে।
০৩) চলচ্চিত্রের নির্মাণ ব্যয় খুবই কম। কেননা, ফিল্মের মতো ডিজিটাল ক্যাসেট অতো ব্যয়বহুল নয়।
০৪) ডিজিটাল চলচ্চিত্রের সম্পাদনায় ব্যবহৃত হয় কম্পিউটার। ফলে সম্পাদনার ব্যয়ও কম এবং অনেক উন্নতমানের।
০৫) ৩৫ এম এম ফিল্মে নির্মিত চলচ্চিত্র সিনেমা হলে মুক্তি দিতে হলে অনেকগুলো প্রিন্ট করতে হয়। ডিজিটাল চলচ্চিত্রের ক্ষেত্রে প্রিন্ট করার কোন ঝামেলা নেই। সার্ভারে আপলোড করে দিয়েই কাজ শেষ। ফলে ফিল্ম প্রিন্ট করার বাড়তি খরচ থেকে মুক্ত এই চলচ্চিত্র। এ কারণে ডিজিটাল চলচ্চিত্রের নির্মাণ ও প্রদর্শনীর ব্যয় খুবই কম।
০৬) যেহেতু কোনো প্রিন্ট পাঠাতে হয় না, প্রিন্ট ডুপ্লিকেট হওয়ার আশঙ্কা নেই।
০৭) ছবিটা ডাউনলোড হলেও ওরা সেটা আবার রেকর্ড করতে পারবে না। অর্থ্যাৎ পাইরেসির কোনো আশঙ্কা একেবারেই নেই। যদি একটা শোর জন্য নেয়, শুধু একবারই চালাতে পারবে। প্রযুক্তিটাই ওভাবে করা।

বলা যায়, আগামী দিনের চলচ্চিত্রের পুরোটাই দখল করে নেবে এই প্রযুক্তি।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৩
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×