somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি চুরিকৃত মোবাইল ফোন উদ্ধারের দুর্ধর্ষ লুমান্তিক কাহিনী - ০১

১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ব দৃশ্য :
আমার অভিনয় স্কুলে ক্লাশের মধ্যে বাইরের লোকজন অতিথি হিসেবে থাকতে পারে। তার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। অভিনয় সম্পর্কে অনেকের পরিষ্কার ধারণা থাকে না। ক্লাশে তাদের অতিথি হিসেবে থাকার অনুমতি দিয়ে অভিনয় সম্পর্কে একটা ধারণা দেয়ার চেষ্টা। অনেক লোক অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং অভিনয় সম্পর্কে ধারণা পেয়ে ভর্তি হয়ে যান। সুতরাং এই অতিথি রাখার সঙ্গে এই স্কুলের বিপণন ও প্রসারের ব্যাপারটাও জড়িত। এখনও অভিনয় সম্পর্কে আগ্রহী যে কোন ব্যক্তি অতিথি হিসেবে ক্লাশে থাকতে পারে।


দৃশ্য - ০১ :
বছরখানেক আগের ঘটনা। সে দিন ক্লাশে সব ছাত্র ছাত্রী উপস্থিত। ক্লাশের প্রথমেই মেডিটেশন করানো হয়। মেডিটেশন করার সময় সবাই চোখ বন্ধ করে থাকে।
সে দিনের ক্লাশে অতিথি মাত্র ১ জন। কালো নাদুস নুদুস স্বাস্থ্যের বছর তিরিশের এক যুবক। তার পরনে জ্যাকেট, শার্ট ও প্যান্ট। তার চেহারার মধ্যে একটা লুচ্চা লুচ্চা ভাব আছে।
যাই হোক, আমাদের ক্লাশ চলছে। মেডিটেশন শেষে মূল ক্লাশে ঢুকে পড়লাম। অতিথি বললেন, তিনি নামাজ পড়তে যাবেন। তিনি নামাজ পড়তে চলে গেলেন।
তিনি চলে যাওয়ার পরই আমার এক ছাত্র তার মোবাইল খুজে পাচ্ছিল না। আমরা হারানো মোবাইলে ফোন করলাম। দেখলাম, তার মোবাইল বন্ধ। আমি বুঝে গেলাম অতিথি সাহেবই মোবাইলখানা হাপিস করে দিয়েছেন। আমরা যখন সবাই চোখ বন্ধ করে মেডিটেশন করছিলাম, সেই সুযোগে তিনি মোবাইলখানা সরিয়ে ফেলেছেন।
খানিকক্ষণ হাপিত্যেস করে আমরা আবারও ক্লাশে মনোযোগ দিলাম। আমাকে অবাক করে দিয়ে অতিথি লোকটা ফিরে এল। একটু দ্বিধায় পড়ে গেলাম। তাহলে মোবাইলটা চুরি করল কে ? উনি যদি চুরি করেই থাকেন, তবে ফিরে এলেন কেন ? পালিয়ে যাওয়াই তো স্বাভাবিক ছিল।
কিছুক্ষণ পর আমি ঘোষণা করলাম, যেহেতু মোবাইলখানা এই ক্লাশ থেকে হারিয়েছে, তাই ক্লাশের সবাইকে চেক করা হবে। কারো কাছে ভুলেও তো মোবাইলটা গিয়ে থাকতে পারে।
এই ঘোষণার সঙ্গে সঙ্গে অতিথি মহোদয় তার চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠে দাড়িয়ে গেলেন। শার্ট খুলে সামনে এসে বললেন, চেক করেন।
তার আচরণ অস্বাভাবিক লাগল। তারপরও তাকেসহ সবাইকে চেক করা হল। কিন্তু কারো কাছেই মোবাইল পাওয়া গেল না।



দৃশ্য - ০২
সে দিন ক্লাশ শেষে মন খারাপ করে বেরিয়ে গেলাম। আধ ঘণ্টা পর আমার পিয়ন আমাকে ফোন করল। সে জানাল, মোবাইলটা ওই অতিথিই চুরি করেছে।
আমি জিজ্ঞাসা করলাম, তুই কিভাবে জানলি ?
ও বলল, আপনারা চইল্যা যাওয়ার পর আমি ওই ব্যাটার পিছন পিছন গেছিলাম। কতক্ষণ পর দেহি, হেই ব্যাটা ফিরা আইতাছে। আমিও পিছে পিছে ফিরা আইলাম। হেয় আমাগো নিচতলায় আইল। তারপর এদিক ওদিক চাইল। শেষে নিচতলায় রাখা সেন্টারিংএর ফাক থিকা মোবাইলটা বাইর কইরা নিয়া গেল গা।
আমি আবারও জিজ্ঞাসা করলাম, তুই ঠিকমতো দেখছিস তো ?
ও জোর দিয়ে বলল, ভাই আমি নিজে চোক্ষে দেখছি। সেন্টারিং এর ফাকে মোবাইল লুকাইয়া রাখছিল।
আমার পিয়নের বুদ্ধিমত্তায় আমি মুগ্ধ হয়ে গেলাম। নিশ্চিত হয়ে গেলাম, অতিথি মহোদয়ই মোবাইলটা চুরি করেছে।

(চলবে)
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৪
২২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×