নিচে একটা গানের লিংক দিলাম। গানটা একটা চলচ্চিত্রে ব্যবহার করা হবে। যদিও চলচ্চিত্রটি মূলধারার নয়, স্বল্পদৈর্ঘ্যের।
গানের কথাগুলো কেমন হল ? সুর বা মিউজিক ? স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে এই গান যায় কিনা সেটাও বিবেচ্য। গান শুনে এই গানের বিপরীতে কেমন ভিডিও কল্পনায় ভেসে ওঠে ?
যাই হোক, গানটা শোনেন। ভালো লাগলেও জানান, না লাগলেও জানান। তবে কেন ভালো লাগল বা কেন ভালো লাগল না সেটা বললে আমার বিশেষ উপকার হবে।
আরও ভালো হয়, যারা অনেক অনেক গান শোনেন, অনেক অনেক মিউজিক ভিডিও দেখার অভিজ্ঞতা যাদের, তারা যদি মন্তব্য করেন।
আমি আসলে গানটা নিয়ে খানিকটা দ্বিধায় আছি। গানটা কি ব্যবহার করব কিনা বুঝতে পারছি না। আমার গানটা ভালো লাগছে। কিন্তু আমার একার ভালো লাগায় তো কিছু যায় আসে না।
আর কথা নয়, এবার গানটাই শুনি। পরে আরেকদিন আরেকটা পোস্টে বলব আসল ও পুরো কাহিনী ।
গানের লিংক নিচেই :
জোনাক রাইতে একলা হেঁটে ...
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


