আগের পোস্টে অডিওটি ছিল, এবার ভিডিওটি দিলাম। অনেকে অডিও পছন্দ করে, অনেকে ভিডিও। তবে ভিডিওতে যেহেতু অডিও থাকে, তাই বেশির ভাগ মানুষ ভিডিওই পছন্দ করে।
ভিডিওটি একটি ফিল্মের টাইটেল সং, যদিও ফিল্মটি শর্ট ফিল্ম। এখনও টাইটেল বসানো হয়নি, কেবল শটগুলো সাজানো হয়েছে। শর্ট ফিল্মে এই ধরনের কোন টাইটেল সং আমি আগে দেখিনি। জানি না আপনারা কেউ দেখেছেন কি না। আমি অনেকটা ঝুঁকি নিলাম আর কি । একটা সময় প্রত্যেক মানুষকেই ঝুঁকি নিতে হয়। নো রিস্ক, নো গেইন।
শর্ট ফিল্মটির নাম সঙখেলা। অনেক আগে শুটিং হয়েছিল। নানা ঝামেলায় এডিটিং শেষ করা যায় নি। এখন এডিটিং শেষ করেছি। সেই শর্ট ফিল্মের শুরুতে এই গানটি ব্যবহার করা হয়েছে। গানের ফাকে ফাকে টাইটেল দেখানো হবে। মূলত যে লং শটগুলোতে পুরুষ লোকটি নাচছে সেখানে টাইটেল দেখানো হবে। প্রথমে অনেকক্ষণ ধরে লং শট ধরে রাখার কারণ হল, ওখানে ফিল্মের নামটি দেখানো হবে।
কাজ শেষ হলেই প্রদর্শনীর জন্য চেষ্টা চালাব। ঢাকা ও নারায়ণগঞ্জে কয়েকটি প্রদর্শনী করার পরিকল্পনা আছে। সেই সঙ্গে নানা চলচ্চিত্র উৎসবে তো পাঠাবই। সঙখেলা নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করে দারুণ মজা পেয়েছি। আশা করি, প্রদর্শনী করে দর্শকদের ভালো সাড়া পাব।
গান শুনে ও দেখে কেমন লাগল জানান। গঠনমূলক আলোচনা ও সমালোচনা তো অবশ্যই করবেন।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


