অ্যানাগ্রাম একটি শব্দ খেলা।শব্দ বা বাক্যের বর্ন গুলো কে নতুনভাবে সাজিয়ে অর্থবোধক শব্দ বা বাক্য বানানো হল এই খেলার মূল বৈশিষ্ট। শব্দ পুরর্বিন্যাসের সময় একটি বর্ণ কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে এবং কোন বর্ণ বাদ দেয়া যাবেনা। সাধারণত ইংরেজী ভাষায় এই খেলাটি খেলা হয়ে থাকে। ইংরেজীতে ওয়ার্ড স্টক বৃদ্ধি করার জন্য খেলাটা যে কাউকে সাহায্য করবে। যারা অ্যানাগ্রাম বানিয়ে থাকেন তাদের অ্যানাগ্রামবিদ বা অ্যানাগ্রামিস্ট বলা হয়।
সাড়া জাগানো উপন্যাস দা দ্য ভিঞ্চি কোড এ অ্যানাগ্রাম ব্যবহার করা হয়েছে।
যেমন আমার নামের অ্যানাগ্রাম ASHIQUR=A RUSH IQ
ইন্টারনেট অনেক সাইট আছে যেখানে কোন শব্দের আন্যাগ্রাম সহজে পাওয়া যাই।এই রকম দুইটি সাইট হচ্ছে
১) http://www.anagramgenius.com/server.html
২) http://www.anagramsite.com/
তবে আমার জানা মতে এখন পর্যন্ত বাংলা ভাষায় অ্যানাগ্রাম করা হয়নি বা আমি দেখেনি। তাছাড়া আমাদের ভাষায় আকার ইকার থাকার কারনে অ্যানাগ্রাম করা একটু কষ্টকর।
সকলেই অ্যানাগ্রাম চর্চা করুন।
তথ্যসুত্রঃ ইন্টারনেট হতে প্রাপ্ত
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


