(খবরটা আজ কালের কন্ঠ হতে পেলাম তাই সরাসরি খবরের প্রথম অংশ টুকু কপি করে তুলে দিলাম)
২০০৭ সালের ১১ জানুয়ারি-পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক বলেন, 'ওয়ান-ইলেভেন পরবর্তী আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে, এ জন্য আমরা দুঃখিত। পরিবর্তিত পরিস্থিতিতে এটা করা ছাড়া তখন আমাদের উপায় ছিল না। তবে ওই ভূমিকা ভুল ছিল।' একই সঙ্গে তিনি অবশ্য বলেছেন, 'আমরা সব সময় গণতন্ত্রের পূজারি। গণতন্ত্রের স্বার্থেই কাজ করে যাব।' অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এক-এগারো পরবর্তী সময়ে প্রথম আলো এবং তাদের সহযোগী ইংরেজি দৈনিক ডেইলি স্টার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অবস্থান নিয়ে কথিত 'মাইনাস টু ফর্মুলা' বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রাখে। ওই
সময় মতিউর রহমান প্রথম আলোর প্রথম পাতায় স্বনামে মন্তব্য প্রতিবেদন লেখেন 'দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে' শিরোনামে। একই বিষয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েও দুই নেত্রী এবং প্রচলিত রাজনীতির বিরুদ্ধে তাঁর অবস্থান তুলে ধরেন।
প্রথম আলোর ওই ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নিজেও কিছুটা ক্ষুব্ধ। গতকালের মতবিনিময় সভায়ও তিনি তা প্রকাশ করেন বলে জানিয়েছে উপস্থিত একাধিক সূত্র। সূত্রমতে, প্রধানমন্ত্রী বলেন, 'অনেকেই মাইনাস টু, মাইনাস ওয়ান ফর্মুলার পক্ষে কাজ করেছেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কিছু করতে পারেননি।' এ সময় প্রধানমন্ত্রী মতিউর রহমানকে দেখিয়ে বলেন, 'উনারও একটা ভূমিকা ছিল।'
সূত্র জানায়, এ প্রসঙ্গে সমকালের প্রকাশক এ কে আজাদ তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, 'একজন আপনার আত্মীয় (প্রথম আলো সম্পাদক), আরেকজন আপনার সহপাঠী (ডেইলি স্টার সম্পাদক), আমরা চাই সব ভুল বোঝাবুঝির অবসান হোক।'
এরপর ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বক্তব্য দেন। সূত্রমতে, মাহফুজ আনাম গণতন্ত্রের পক্ষে তাঁদের অবস্থান তুলে ধরেন। তবে কোনো রকম দুঃখ প্রকাশ করেননি। তিনি বলেন, 'আমরা বর্তমানে সরকারের অনেক প্রমোশনাল রিপোর্টও করছি।' জানা যায়, এর পরই বক্তব্য দিতে গিয়ে সরাসরি দুঃখ প্রকাশ করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, 'পরিবর্তিত পরিস্থিতিতে শুধু সাংবাদিক নয়, অনেকেই অনেক কিছু করেছেন। আপনার দলের লোকজনও করেছেন। সেই ভূমিকাগুলো ভুল ছিল।
মূল খবর এইখানে Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



