মেয়েদের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কিত একটা মজাদার ঘটনা ফেসবুকে এক বন্ধুর ট্যাগ করা ছবি থেকে জানলাম। হয়ত অনেকে এটা পড়ে থাকবেন তাও যারা পড়েননি তাদের জন্য শেয়ার করলাম।
মেয়েদের স্ট্যাটাস-" ওহ মাই গড! আমার একি সর্বনাশ হলো?" সাথে সাথে ২৩ টা লাইক,৫৭ কমেন্ট।বন্ধুঅন্ত প্রান বান্ধবীদের ৬টা কমেন্ট,আর রোমিও টাইপ বন্ধুদের ৫১ টা কমেন্ট।ভাব দেখে মনে হয় সবাই যদি এই টাইপের স্ট্যাটাসের জন্য অপেক্ষা করছিল।
"এই তোর আবার কি হল রে', "কি হয়েছে সোনা ?,"সব ঠিক হয়ে যাবে',"???",'তোর মোবাইল বন্ধ কেন?' 'এই টাইপের ম্যালা ন্যাকা ন্যাকা কমেন্ট -এর পর ৫৮ টা নাম্বার কমেন্ট -এ নায়িকার আবির্ভাব- "আমার প্রিয় নিল টিপটা খুজে পাচ্ছিলাম না।একটু আগে খুজে পেয়েছি'।
আবার লাইক করবে ১৩ জন ছেলে। আর উপরওয়ালার প্রতি থ্যাঙ্কস জানিয়ে পড়বে আরো ৯টা কমেন্ট; এদের ৬ জন আবার জীবনে পশ্চিম দিকে পিছলা খায়নি। কে বলে আমাদের মেয়েরা অবহেলার স্বীকার?
বিঃদ্রঃ লেখাটি ব্লগার মেটালিক মোস্তাফিজুর সবার আগে ফেসবুকে দিয়েছেন বলে দাবী করেছেন। তাঁকেও ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



