মুখোশের আড়ালে...
১২ ই জুন, ২০০৭ সকাল ১০:৩৮
আজকে আমাদের ব্লগের সুফি একটা পোসট দিয়েছিলেন।খুবই আবেগময় একটা পোস্ট। কেন জানি মনে হল খুব তাড়াতাড়ি লেখা একটা পোস্ট। সুফি সাহেব সাধারণত ভূমিকা দিয়েই রাত শেষ করে দেন, আর এখানে গল্পের প্রথমেই উপসংহার।
প্রথমেই সুফি সাহেব ব্লগের কিছু "কুতুব" লোকের কথা বলতে চাইলেন। তার মতে সেই কুতুব লোকেরা এক বৈঠকখানা খুলেছে, সেইখানে সবাই সবার পিঠ চুলকে দেয়।তা ভাল। পিঠ যখন একটা আছে, সেটা চুলকাতেই পারে এবং ভুক্তভোগী মাত্রই জানেন যে বিপদের সময় একটা সাহায্যের হাত যখন পাওয়া যায়, তখন কার না ভাল লাগে। তো যাই হোক , আমি শুধু বুঝলাম না সুফি সাহেবের সেই বৈঠকখানার উপর কেন এত আক্রোশ ? উনি দরজা দিয়া একটু উকি মাইরা দেখনের চেষ্টা করসিলেন আর তখনি সপাটে তার মুখের উপর সেই দরজা বন্ধ কইরা দেওয়া হল বইলা ? নাকি বাজারের সব লোক যদি বৈঠখানায় জমায়েত হয় তার মলম ব্যবসা চাঙ্গে উঠব, সেই বইলা !!! আমার তো মনে হয় না কোথাও কোন শপথ বাক্য পাঠ কইরা লোকজন এখানে ব্লগানো শুরু করেছে। এখানকার বেশিরভাগ সিরিয়াস ব্লগারদের একখান ব্যাকআপ থাকে ব্লগস্পটে। ক্ষতি কি যদি সেই ব্যাকআপটা যদি অন্য তৃতীয় কোন ব্লগে থাকে ?
যদি সেই ব্লগ সম্মান দিতে পারে আপনার মেধা ও মনন কে ?
যদি সেই ব্লগ খুব ভাল ভাবেই বুঝতে পারে স্বেচ্ছাচারীতা আর বাকস্বাধীনতার পার্থক্য ?
যদি সেই ব্লগ বুঝতে পারে ১৯৭১ সংখ্যাটার আসল অর্থ ?
যদি বিপদের সময় আর যাই হোক, ফাঁসির আসামীর মত আপনি আবিষ্কার করবেন না আপনের পায়ের নিচে ব্লগের শক্ত প্লাটফর্মটা আর নেই ?
আমার মত সাধারণ ব্লগারদের তো কোন ক্ষতি হওয়ার কথা না !
তবে হ্যাঁ, কারও কারও তো কিছু অসুবিধা হতেই পারে।
সদ্য ক্ষমতা প্রাপ্ত মন্ত্রীমশাই যদি দেখেন তার অধীনে আসলে কোন রাজ্য নাই, আছে বেশ আধুনিক প্রযুক্তিসম্মত, মধ্যযুগীয় নিয়মে পরিচালিত একটি গোয়াল, তাহলে কি তার মন ভরবে ?
অথবা যে সাধক সারা জীবন মরমী কথা বলে আজ রাজার সংগে সুরে সুর মিলিয়ে যখন দেখেন কিছু কান কাটা গর্ধভ সেই সংগীতের তালে মাথা নাড়ছে, তখনও তো তার ভাল লাগার কথা না !
তিনি হয়ত তখন তার সারাজীবনের অর্জন সাধক মুখোশটি ছুড়ে ফেলে খিস্তিখেউড় করবেন...
সদ্যপ্রাপ্ত ক্ষমতার আশীর্বাদে বেপরোয়া কিছু নাম বলে যাবেন...
আর এই প্রথম এবং শেষবারের মত অধমের শ্রদ্ধা নেবেন,
পর্দার আড়াল থেকে বের হয়ে আসার জন্য...
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ত্রিশুল বলেছেন:
হ.. আসেন আমরা নিজেরাই দশ বারোটা নিক নিয়া এইখানে মন্তব্য মারি এবং রেটিং দিয়া টপে উঠাই.....
অমি রহমান পিয়াল বলেছেন:
সাদিক ভাই পূর্ব প্রস্তাবনামতো মডুরাম নিয়োগ পাইছেন সম্ভবত। সেই হিসাবে তার পিঠ চাপড়ানি দেয়া ত্রিভুজ ও সঙ্গী হ ওয়ার সম্ভবনা প্রবল।কথা হইল ইয়াহুতে ত্রিভুজীয় ফোরামে যোগ দেয়ার বিপরীত যদি হয় এলিটগো পিঠ চুলকানির বৈঠকখানা, আমি তার সদস্য হইতে পাইরা গর্বিত
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন:
সুফি সাহেবের পোস্টে আমার কমেন্ট ডিলিট খাইছিল। আরেকবার দিছি... এইবারও যে ডিলিট খাবেনা তার গ্যারান্টি নাই। আর যদি উনি মডু হন তাইলে এই পোস্টসহ কমেন্ট ডিলিট খাবে.. হা হা..------------কমেন্টটা ফর দ্যা রেকর্ড--------
কেউ গালিদিলে আপনে তার উপর ঝাপায় পড়েন, আর কেউ গো.আ.র ছবি দিলে আপনে চুপচাপ সুফি পোস্ট দিতে থাকেন, ঐদিকে হাটা দেন না। এই আচরণরে কি বলা যায়?
.
সম্পুরক প্রশ্ন হৈতাছে, তথাকথিত গালিবাজরা গালি দিচ্ছে কাকে? আর তাতে আপনার আঁতে ঘা লাগছে কেন?
অমিত বলেছেন:
একই প্রশ্ন আমারও ছিল..কোন উত্তর পাই নাই...
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন:
প্রশ্নটা আপনার মন্তব্য থেকেই কপি করা ..
.. সাথে ছাই হিসেবে সম্পুরক প্রশ্নটা দিছিলাম। পিছলাইতে না পেরে ডিলিট
ধোনসিঁড়ি বলেছেন:
৫
আমিমানুষ বলেছেন:
মরমী শুধু মুচে
আমি কে বলেছেন:
হা হা!! সুফি দেখি জাত কুটনা।
উদাসী স্বপ্ন বলেছেন:
দেশে নাকি কানাডায়? এটিমের সম্মেলন কি টাইম মতো হইবো নাকি পিছাইবা? সমস্যা নাই খালি তুমার চেহারাটা দেখুম!
শুভ হোক এবারের বাংলাদেশ যাত্রা!
লেখক বলেছেন: হায়হায়, উদাসী স্বপ্ন ! আমি তো দেশে আসার আগে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ায় এটা চোখেই পড়ে নি। তবে এটিমের সম্মেলন হয় নি, কয়েকজনর সংগে দেখা হয়েছিল মাত্র। আশা করি পরেরবার আপনাকে এই বিগড়ানো বদন দেখাতে ভুলব না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















