০+০+০

শাকাহারী জমায়েৎ

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০২

শেয়ারঃ
0 0 0

ছাগুরামকাব্য 08ঃ শাকাহারী জমায়েৎ
০১ লা ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৪



ছাগুরাম কহে, "ভাই!
সবার উপরে কাঁটাল সত্য তাহার উপরে নাই!"

উটুরাম কহে, "ভ্রাতা!
কেন মিছে বকি তর্ক বাড়াও খেয়ে কাঁটালের পাতা?
মরুর দেশেতে আসা ইস্তক খাই খেজুরের মূল
পাতা নয়, আছে শেকড়ে শক্তি, নেই তাতে কোন ভুল!"

ছানারাম কহে, "কাগু!
ফিরিঙ্গিদের দেশে আসে নাই, তাই বাজে বকে ছাগু।
আঙ্গুরের লতা আঙ্গুরেরর ডালে কী যে মরমিয়া মধু,
খাইলে বুঝিবে কাঁটাল-খেজুর যে-ই লাউ সে-ই কদু।"

ছাগুরাম কহে, "ছানা!
ঘুরিয়াছি আমি কত জঙ্গল, কত ময়দান নানা
চিবায়া চিবায়া করিয়া দেখেছি পরখ হাজারো পাতা
কাঁটালের কাছে নস্যি সকলই, সব একেবারে যা তা।"

উটুরাম কহে, "বাল!
খেজুর শিকড় খাইলে বুঝিতে উহা কী দারুণ মাল!
মানুষেরা খায় খেজুর পাড়িয়া, আমি খুঁড়ি খাই মূল
মৌলবাদী কি সাধে হইয়াছি রাখিয়া থোতায় চুল?"

ছানারাম কহে, "দাদা!
আঙ্গুরের রস না খাও যদি তো জীবন বৃথাই আধা।
কাঁটালের পাতা খেজুরশিকড় শক্তি যোগাক যত
আবঝাব লেখা কেউ যোগাবে না আঙ্গুররসের মত।"


এইরূপে যত শাকাহারী প্রাণী ব্লগের আসর মাঝে,
নেপথ্যে করে কুপথ্য যত বিষম বিরূপ বাজে,
তাহারই প্রভাবে ব্লগে আসি তারা ত্যাজে ঘনঘন লাদি।
বাখানিয়া তাই আমিও নানান গল্পকবিতা ফাঁদি।
(আজও স্মরণ করি বন্ধুবর মুখফোড় কে। ছাগুরাম দেবে তোমায় ভুলতে।)

 

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
ভক্কডা বলেছেন: জব্বর বালা অইচেক পেলাচ
৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
ধ্রূপদী বলেছেন: হুম, মুখফোড় কে খুবই মিস করি :(
কই যে গেলো?
৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১০
হাসিব বলেছেন: সোন্দর
৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১০
অমিত বলেছেন: এই ছবিতে ছাগুরামকে দেখা যাচ্ছে কাঠাল পাতা দিয়ে মার্টিনি খেতে।
৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
মদনবাবু বলেছেন: দাড়ি টা কি সোন্দর ।
১০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪৬
রাহাত আহমেদ বলেছেন: কাল থেকে আমাদের সব পোস্ট রাজাকারদের বিরুদ্ধে .....প্রতিদিন আপনার পোস্ট সহায়ক হোক রাজাকার মুক্ত ব্লক গড়ায় ।

 

মোট সময় লেগেছে ০.৮৮৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দড়ি ধরে মার টান, রাজা হবে খানখান
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ