somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... নতুন নীতিমালার জন্য অভিনন্দন কর্তৃপক্ষকে Click This Link

প্রিয় কর্তৃপক্ষ বা মডারেটর টাইপ যে শ্রদ্ধেয় শ্রেণী বিদ্যমান,
আপনারা যদি গালি বিষয়ক কোন নতুন নীতিমালা প্রসব করে থাকেন তাহলে কষ্ট করে সুখবরটা আমাদেরও একটু দিয়েন। আর দয়া করে আরেকটা আপডেট যোগ করেন যে এই সাইটে ব্লগিং করতে হলে নিজের নামে করা যাবে না এবং পারিবারিক কোনও ঘটনা কোনও ভাবেই ব্লগে শেয়ার করা যাবে না।

আপনাদেরকে অভিনন্দন।

]]>
http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28805669 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28805669 2008-06-03 02:14:30
ব্লগে এই জানোয়ারদের নিষিদ্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ।]]> http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28770336 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28770336 2008-02-14 05:33:38 শাকাহারী জমায়েৎ ০১ লা ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৪



ছাগুরাম কহে, "ভাই!
সবার উপরে কাঁটাল সত্য তাহার উপরে নাই!"

উটুরাম কহে, "ভ্রাতা!
কেন মিছে বকি তর্ক বাড়াও খেয়ে কাঁটালের পাতা?
মরুর দেশেতে আসা ইস্তক খাই খেজুরের মূল
পাতা নয়, আছে শেকড়ে শক্তি, নেই তাতে কোন ভুল!"

ছানারাম কহে, "কাগু!
ফিরিঙ্গিদের দেশে আসে নাই, তাই বাজে বকে ছাগু।
আঙ্গুরের লতা আঙ্গুরেরর ডালে কী যে মরমিয়া মধু,
খাইলে বুঝিবে কাঁটাল-খেজুর যে-ই লাউ সে-ই কদু।"

ছাগুরাম কহে, "ছানা!
ঘুরিয়াছি আমি কত জঙ্গল, কত ময়দান নানা
চিবায়া চিবায়া করিয়া দেখেছি পরখ হাজারো পাতা
কাঁটালের কাছে নস্যি সকলই, সব একেবারে যা তা।"

উটুরাম কহে, "বাল!
খেজুর শিকড় খাইলে বুঝিতে উহা কী দারুণ মাল!
মানুষেরা খায় খেজুর পাড়িয়া, আমি খুঁড়ি খাই মূল
মৌলবাদী কি সাধে হইয়াছি রাখিয়া থোতায় চুল?"

ছানারাম কহে, "দাদা!
আঙ্গুরের রস না খাও যদি তো জীবন বৃথাই আধা।
কাঁটালের পাতা খেজুরশিকড় শক্তি যোগাক যত
আবঝাব লেখা কেউ যোগাবে না আঙ্গুররসের মত।"


এইরূপে যত শাকাহারী প্রাণী ব্লগের আসর মাঝে,
নেপথ্যে করে কুপথ্য যত বিষম বিরূপ বাজে,
তাহারই প্রভাবে ব্লগে আসি তারা ত্যাজে ঘনঘন লাদি।
বাখানিয়া তাই আমিও নানান গল্পকবিতা ফাঁদি।
(আজও স্মরণ করি বন্ধুবর মুখফোড় কে। ছাগুরাম দেবে তোমায় ভুলতে।)]]>
http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28766656 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28766656 2008-02-03 19:02:36
ঘূর্ণিঝড় সিডর https://metocph.nmci.navy.mil/jtwc.php

এখানে মোটামুটি নিয়মিতভাবে স্যাটেলাইট ইমেজ আপডেট করা হচ্ছে।
warning লেখা টেক্সট লিন্কটাতে গেলে ঝড়ের বর্তমান কোঅর্ডিনেট পাওয়া যাবে। সেই কোঅর্ডিনেট গুগোল ম্যাপস-এ কপিপেস্ট করলে ভালভাবে অবস্থানটা বোঝা যাবে।]]>
http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28745817 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28745817 2007-11-16 04:51:56
২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট
কৃতজ্ঞতা : মাহবুবুর রহমান জালাল ভাই


মূল পোস্ট এখানে

(অমি রহমান পিয়ালের পোস্ট থেকে তার পারমিশনসহ পুনঃপ্রকাশ)]]>
http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28729981 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28729981 2007-09-07 23:15:38
মুখোশের আড়ালে...
প্রথমেই সুফি সাহেব ব্লগের কিছু "কুতুব" লোকের কথা বলতে চাইলেন। তার মতে সেই কুতুব লোকেরা এক বৈঠকখানা খুলেছে, সেইখানে সবাই সবার পিঠ চুলকে দেয়।তা ভাল। পিঠ যখন একটা আছে, সেটা চুলকাতেই পারে এবং ভুক্তভোগী মাত্রই জানেন যে বিপদের সময় একটা সাহায্যের হাত যখন পাওয়া যায়, তখন কার না ভাল লাগে। তো যাই হোক , আমি শুধু বুঝলাম না সুফি সাহেবের সেই বৈঠকখানার উপর কেন এত আক্রোশ ? উনি দরজা দিয়া একটু উকি মাইরা দেখনের চেষ্টা করসিলেন আর তখনি সপাটে তার মুখের উপর সেই দরজা বন্ধ কইরা দেওয়া হল বইলা ? নাকি বাজারের সব লোক যদি বৈঠখানায় জমায়েত হয় তার মলম ব্যবসা চাঙ্গে উঠব, সেই বইলা !!! আমার তো মনে হয় না কোথাও কোন শপথ বাক্য পাঠ কইরা লোকজন এখানে ব্লগানো শুরু করেছে। এখানকার বেশিরভাগ সিরিয়াস ব্লগারদের একখান ব্যাকআপ থাকে ব্লগস্পটে। ক্ষতি কি যদি সেই ব্যাকআপটা যদি অন্য তৃতীয় কোন ব্লগে থাকে ?

যদি সেই ব্লগ সম্মান দিতে পারে আপনার মেধা ও মনন কে ?
যদি সেই ব্লগ খুব ভাল ভাবেই বুঝতে পারে স্বেচ্ছাচারীতা আর বাকস্বাধীনতার পার্থক্য ?
যদি সেই ব্লগ বুঝতে পারে ১৯৭১ সংখ্যাটার আসল অর্থ ?
যদি বিপদের সময় আর যাই হোক, ফাঁসির আসামীর মত আপনি আবিষ্কার করবেন না আপনের পায়ের নিচে ব্লগের শক্ত প্লাটফর্মটা আর নেই ?

আমার মত সাধারণ ব্লগারদের তো কোন ক্ষতি হওয়ার কথা না !

তবে হ্যাঁ, কারও কারও তো কিছু অসুবিধা হতেই পারে।
সদ্য ক্ষমতা প্রাপ্ত মন্ত্রীমশাই যদি দেখেন তার অধীনে আসলে কোন রাজ্য নাই, আছে বেশ আধুনিক প্রযুক্তিসম্মত, মধ্যযুগীয় নিয়মে পরিচালিত একটি গোয়াল, তাহলে কি তার মন ভরবে ?
অথবা যে সাধক সারা জীবন মরমী কথা বলে আজ রাজার সংগে সুরে সুর মিলিয়ে যখন দেখেন কিছু কান কাটা গর্ধভ সেই সংগীতের তালে মাথা নাড়ছে, তখনও তো তার ভাল লাগার কথা না !
তিনি হয়ত তখন তার সারাজীবনের অর্জন সাধক মুখোশটি ছুড়ে ফেলে খিস্তিখেউড় করবেন...
সদ্যপ্রাপ্ত ক্ষমতার আশীর্বাদে বেপরোয়া কিছু নাম বলে যাবেন...
আর এই প্রথম এবং শেষবারের মত অধমের শ্রদ্ধা নেবেন,
পর্দার আড়াল থেকে বের হয়ে আসার জন্য...
]]>
http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28715688 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28715688 2007-06-12 10:38:05
চলেশ রিছিলের জন্য...
যাই হোক, সেই অত্যাচারের বিবরণ দেওয়া আমার এই পোস্টের উদ্দেশ্য নয়, সেই নার্ভও আমার নেই। আজকে জানতে পারলাম যে, নিহত চলেশ রিছিলের অসহায় পরিবারকে সাহায্যের জন্য একটি ফান্ড খোলা হয়েছে। বিস্তারিত পাবেন নিচের লিংকে।

আমাদের তুচ্ছ পরিমাণ সাহায্যই হোক আমাদের নিজ নিজ প্রতিবাদ।

http://hridoyabangladesh.org/gpage.html


বিঃদ্রঃ : লিন্ক কেমন করে দিতে হয় মনে নাই। তাই কষ্ট করে কপি-পেস্ট করতে হবে। আর আমি জানি না, আমার আগে ব্লগে আর কেউ এই ফান্ডের কথা বলেছে নাকি। বলে থাকলে আমাকে একটু কষ্ট করে জানাবেন। এই পোস্ট মুছে দিব।]]>
http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28711197 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28711197 2007-05-18 03:00:57
একজন সুবিধাবাদী মানুষের প্রতিবাদ... বন্দুকের নল আমার দিকে ফেরার আগেই কথা বলতে শিখব ?
তাসনিম খলিল ভাই, আমার এই নিকৃষ্ট প্রতিবাদ ক্ষমা করবেন..]]>
http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28710179 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28710179 2007-05-11 23:30:57
সুফী কথন... কি আর করবা বল, সবাই বড় বড় কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বললেই সবাই কেন জানি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে..আর যেখানে মানুষের আবেগটাই পণ্য,সেখানে মুক্তিযুদ্ধের কথা আর নাই বললাম..তো চালাক তুমি তো ধরেই ফেললা হাসান মোরশেদ ভাই, অরপি ভাই, অরূপ , হিমু আরও অনেকেই ধুরন্ধর ব্যবসায়ী, মানুষের সেন্টিমেন্ট টাকে তারা কাজে লাগাইসে, তাদের পোস্টে হিট বাড়সে, তারা তো সেটাই চায় তাইনা ?? এই ব্লগে কে কি বলল তা নিয়ে তাদের মাথা‌ব্যাথার শেষ নাই, আর ঐ দিকে যে নিজামী মুজাহিদ রা গাড়িতে পতাকা লাগায় ঘুরে ঐদিকে তো তাদের কোন খবর নাই..জানই তো গা বাচায় চলা আমাদের স্বভাব, একটা নির্দিষ্ট সীমানার বাইরে আমরা কখনও যাইনা, ঐ সীমানার মধ্যেই আমরা এক একটা টিনের সৈন্য..কিন্তু একটা ব্যাপার জান, কেউ কেউ কেমন জানি একটু অন্যরকম হ্য়..তারা কেমন করে জানি একা থ্রিনটথ্রি রাইফেল নিয়ে এক প্লাটুন সৈন্যের সামনে ঝাঁপিয়ে পড়ে..নিশ্চন্ত মৃত্যূ জেনেও চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় নদীপারের ঠান্ডা বাতাসে জীবনানন্দের কবিতাই হ্য় তার শেষ কথা..আমরা সাধারণ মানুষরা ঐ মানুষগুলাকে দেখে ভ্য় পাই, সীমানা পেরিয়ে যাওয়া মানুষগুলাকে দেখে আমরা অবাক হই, আমরা তাদের অনুভূতিকে স্পর্শ করতে চাই.. জানি পারব না, তবুও তাদের রেখে যাও কিছু কাজ আমরা শেষ করে যেতে চাই, এই ভার আমরা আর পরের প্রজন্মকে দিয়ে যেতে চাই না...জানি তোমার সুফী সাধনার কাছে তুচ্ছ এই কাজগুলা, জানি তোমার মহান সাধনা চিরন্তন, আর আমাদের এই আবেগতো শুধুই ক্ষনিকের..তবুও প্রশ্ন থাকে, এই তচ্ছাতিতুচ্ছ কাজগুলার প্রত্যেকটাতেই যখন একজন হাসান মোরশেদ ভাইকে আমরা পাই, জেবতিক ভাই যখন রাতের ঘুম বাদ দিয়ে পোস্টের পর পোস্ট দিতে থাকে, অরপি যখন তার বাবার ফেলে যাওয়া ডাইরীর পাতা রাতের পর রাত জেগে তার পরবর্তী প্রজন্মের চোখের সামনে মেলে ধরে,
হোয়াট দা ফাক ইউ ডিড দেন ????
মরমী সাধু, সব মানুষের মনের সব রহস্য বুঝলা, ৩০ লক্ষ মানুষ যে নাই হয়ে গেল এইটা বুঝলা না ??
আমি তোমারে ক্য়দিন আগে একটা প্রশ্ন করসিলাম যে তুমি সবকিছুতেই বিশ্বাস কর নাকি..তোমার জবাব ছিল বোকারা এমনই হয় ...সাদিক মোহম্মদ আলম, এবার একটু বোকা হও, মুখে আর মনে...]]>
http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28708587 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28708587 2007-05-01 13:53:22
শুভ নববর্ষ ..যাই হোক , গত এক বছরেরও বেশী সময় ধরে এই ব্লগে যাওয়া আসা...কম্পিউটার এর সামনে এসেছি, অথচ এই ব্লগে ঢোকা হ্য়নি এইরকম হয়েছে খুবই কম..আজকে ব্লগের এই অবস্থা দেখে কি মনে হল, দিলাম একটা ছাইড়া... ]]> http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28706013 http://www.somewhereinblog.net/blog/amit_atrblog/28706013 2007-04-14 17:12:46