প্রাপ্যতা
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ শহরের বিলবোর্ডেরা অমর নয়,
অক্ষয় নয়,
এমনকি দীর্ঘায়ুও নয়।
নিতান্তই স্বল্পায়ু।
তাই বলে এইসব কিশোরীরাও নারী হবে,
নারীরাও প্রৌঢ়া হবে।
মৃতা হবে
দোমড়ানো মোচড়ানো নীল খামের মতোন।
মৃতা হবে।
তা ভুলেও ভাবিনি কখনো।
অচেনা,উষ্ণ জোয়ার তীব্র হয়,
আবাসিক ঘাটেরা হারায়,
হারায় শিউলী গন্ধ ভোর,
চোরাবালি সম্পর্কেরা থিতু হয়,
স্বপ্নালু বিল্পবীও বাঁধা পড়ে প্রাত্যহিকতায়।
নির্বাক,নির্লিপ্ত হয়ে ওঠে পরিচিত দরজারা,
ঘুণ ধরে আলাপের আড্ডায়,
সবকিছুই সংকুচিত হয়,
মেদহীন,ঈষৎ সংক্ষেপিত বার্তায়।
আমরাও আগের মতোন উতপ্ত নই,
প্রেমার্ত নই,কাব্যিক নই,
আমাদের বুকে শ্যামল প্রান্তর নেই,
রহস্য জোৎস্না নেই,
রূপালি বৃষ্টি নেই।
আমাদের কোন কিছুই নেই।
শুধু চলমান,বিজ্ঞাপিত-এই শোভাযাত্রা ছাড়া।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন