নীল কাব্যের শবযাত্রা
০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৬
এইতো সেদিন সাপ্তাহিক মদ্যপানের আসরে, আমারই প্রিয় বন্ধু হঠাৎ উঠে দাঁড়ালেন, সুরার পাত্র ঠেলে, ঋজু তালগাছের দক্ষতায়, আগাছার দঙ্গল ভেদ করে, বিদ্রোহী স্পার্তাকাসের স্পর্ধায়। তবে দৃঢ়তা তাঁর কণ্ঠে ছিলোনা, চোখে ছিলোনা রক্তজবার জাল, ছায়াময় পুকুরের নিঃস্তব্ধতা ছিলো ঠিকই, অথবা নরকের লাভাময় অতলতা খেলা করেছিল তার শোণিতের কলোনিতে। অস্ফুট স্বরে তিনি আবৃত্তি করেছিলেন, সেইসব কবিতার পংক্তিমালা, অমৃত সেইসব বাণী, স্তব-বিরহের শ্লোকাবলী, বিলাসী নীল সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে, অবশেষে নিঁখুত, গাঢ় স্বরে বলেছিলেন- " আমাদের প্রেমিকারা আর আমাদের নেই "। বিষাদ কণ্ঠে ঝরে পড়ছিলো কিছু স্মৃতি মালা, কিছু কুহুক,কিছু চন্দ্রগ্রস্ততা; এবং আরো কিছু অর্থময় কাব্য- নীল কাব্য, শুধু প্রেমিকদের কাব্য। আর আমি প্রবল ভাবে চেয়েছিলাম আমার প্রিয় বন্ধুর সেই মদিরময় রাতের, সেই নিহত,কাব্যগন্ধী রাতের সাক্ষ্য দেবে বিবর্ণ পানশালা,ভাঙা জানালার কাঁচ, আর জোৎস্নার বিষ পানরত কিছু বিষণ্ণ ঝাউগাছ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সব কবিতাই কি বাস্তবধর্মী ? ঘটনার স্থান-পাত্র নিতান্তই কাল্পনিক। কিছু অনুপ্রেরণা হয়ত বাস্তবের তবে কল্পনার প্রাধান্যই বেশী।
প্রশংসা আর করবেন না বড় লজ্জা পাই।
হাসান মাহবুব বলেছেন:
+++
লেখক বলেছেন: আপনার কবিতা পাঠের জন্য বরাবরই আমি অত্যন্ত কৃতজ্ঞ।
কালপুরুষ বলেছেন:
চমৎকার লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ।
অভিলাষীজন বলেছেন:
লেখার ঘটনা এবং বুনন 'অভূতপূর্ব' বলেই বোধ হচ্ছে । কাদরী
সাহেবের সতর্ক আনাগোনা দৃশ্যমান, অবশ্য 'তাঁর' উকিঝুঁকির নতুন
ফ্লেভারে আপনার রেসিপি ভোগ্য না হয়ে অধিকতর উপভোগ্য হয়ে
উঠেছে, এবং একেবারেই ভিন্নতর কায়দায়। প্যাটার্ন বন্দী না হয়ে
পরীক্ষণের এই সাহস এবং উত্সাহে আবারও অভিনন্দন, আশাকরি
এই প্রয়াস দেখবো সততই। এই কবিতার ধাঁচটি ব্যক্তিগতভাবে
আমার ভীষণ পছন্দের।
(অত:পর সরাসরি শোকেসে পাঠিয়ে দিলাম, "যদি কিছু মনে না করেন" )
লেখক বলেছেন: শহীদ কাদরী আমার অত্যন্ত প্রিয় কিছু কবিদের অন্যতম। তাঁর প্রভাব যদি থেকে থাকে তবে তা আমার জন্য খুবই আনন্দ প্রদায়ক।
আপনার প্রশংসার চেয়ে কাব্যসমালোচনাই চাইছি বেশী করে। আশা করি নিরাশ করবেন না।
অভিলাষীজন বলেছেন:
সুদীপ চৌধুরী বলেছেন: " ঘটনার স্হান ও পাত্র সম্বন্ধে আগ্রহ প্রকাশ করছি। "কি ধরনের " পাত্র " ব্যবহৃত হয়েছিল বা হতে পারে সে সম্পর্কে আমিও বিশেষ আগ্রহ প্রকাশ করছি। ঘোর কাটার পর সুস্হিত সময়ে জানাবেন আশা রাখি।
লেখক বলেছেন: আমি দুঃখিত। কবিতা লেখার সময় তো এত চিন্তা করিনি। যাহোক আপনার মন্তব্য এবং ধৈর্য্য ধরে কবিতা পড়ার জন্য কৃতজ্ঞতা রইল।
মুক্তি মণ্ডল বলেছেন:
আমার কাছে ভাল লাগছে।
প্রণব আচার্য্য বলেছেন:
খুবই ভালো লেগেছে
অতিভুজ বলেছেন:
আর আমি প্রবল ভাবে চেয়েছিলাম
আমার প্রিয় বন্ধুর সেই মদিরময় রাতের,
সেই নিহত,কাব্যগন্ধী রাতের সাক্ষ্য দেবে
বিবর্ণ পানশালা,ভাঙা জানালার কাঁচ,
আর জোৎস্নার বিষ পানরত কিছু বিষণ্ণ ঝাউগাছ।
+++++++++++++++++++++++++
চ্রম। কোবতে ছিনতাই করলাম
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন:
আরে দাদা, আপনি যে এত ভাল কবি এই তথ্যটা তো আগে জানতাম না। কবিতা যদিও খুব একটা ভাল লাগে না, তবে আপনারটা ভাল লাগছে। +++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















আরেব্বাস! অমিতাভ-জী আপনার কবিতা পড়তেই লগইন করা। কবিতার আবহাওয়া এবং ঘটনাবলি এতোই চমৎকার! নি:সন্দেহে একটা গুরুখন্ড। ঘটনার স্হান ও পাত্র সম্বন্ধে আগ্রহ প্রকাশ করছি।