আমার প্রিয় পোস্ট

একটি পুঁজিবাদী গল্প

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

শেয়ারঃ
0 0 0

পাহাড়ী দরিদ্র এক এলাকায় শহর থেকে এক ব্যবসায়ী এলেন বানর কিনবেন বলে। এসেই ঘোষনা দিলেন প্রতিটি বানরের জন্য তিনি ১০০ টাকা করে দেবেন। এলাকার মানুষজনের মধ্যে ধূম পড়ে গেল বানর ধরার, দেধারসে তারা বানর ধরে আর ঐ ব্যবসায়ীর কাছে বেচে।

লোকেদের অর্থনৈতিক অবস্থার কিছুটা পরিবর্তন হওয়াতে ব্যবসায়ী বেশ সম্মানের ব্যাক্তিতে পরিনত হলেন। কিন্তু ব্যাপক শিকারে বানারের বেশ আকাল দেখা দিল। ব্যবসায়ী ভদ্রলোক তখন বেশি দাম ঘোষনা করলেন - বানরপ্রতি ২০০ টাকা। এলাকার লোকজন এবার দ্বিগুন উৎসাহে শুরু করল বানর ধরা। অন্যান্য পেশায় বেশ মন্দা দেখা দিল, কারণ সবাই বানর ধরছে! এভাবে কয়েকদিনেই আবার বানরের ঘাটতি দেখা দিল। ব্যবসায়ী আবার দাম বাড়িয়ে দিলেন - এবার বানরপ্রতি ৫০০ টাকা! ঘোষনা দিয়েই তিনি জরুরী কাজে কিছুদিনের জন্য শহরে গেলেন।

এদিকে তার এতদিনের বিশ্বস্ত সহকারী প্রচার করে দিল তার কাছে বেচার মত অনেক বানর আছে - আদতে সেগুলো ঐ ব্যবসায়ী বেচারারই বানর। তো সহকারি মশায় তার বানরের জন্য দাম হাঁকালেন ৩৫০ টাকা করে। লোকজন তাদের যা আছে বেচে-টেচে দিয়ে ৩৫০ টাকার বানর কিনতে লাইন লাগিয়ে দিল; ব্যবসায়ী ফিরে এলেই তো ৫০০ টাকা করে নগদ লাভ! এভাবে অল্প সময়েই সহকারীর খোয়ার খালি হয়ে গেল। যারা কিনতে পারল না তারা ভগ্ন মনে ফিরে গেল আর যারা কিনল তারাতো খুশিতে ডগমগ! লাভের স্বপ্নে বিভোর!

খোয়ার খালি হতেই সহকারী মশায় কেটে পড়ল, আর ঐ ব্যবসায়ীও কোনদিন ফিরে এল না!

বি.দ্র. নাজিম উদ্দিনের ব্লগেও এরকম একটি গল্প আগে প্রকাশিত হয়েছিল Click This Link

 

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
দুরের পাখি বলেছেন: এইটা নাজিমউদ্দিন একদিন দিছিলো ।
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ভালই তো! ঐটা দেখি নাই!

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: নরম্যান্ডের ইন্টেলেকচুয়াল সেল্ফ ডিফেন্সে এইরকম একটা গল্প আছে - বারে এক লোক কুত্তা বেচে যায় আরেক লোক কিনবে এই কৌশলে। ;) এই গল্পটা ঐটার আদলে প্রস্তুত।

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: নাজিমের লেখাটার লিঙ্ক দিতে পারেন? পোস্টে এ্যাড করে দিতাম।

২. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
রাহাজানি বলেছেন: এই পোস্ট তো আগেও দিয়েছিলেন।আবার দেয়ার মানে কি? আর দিলেনই যখন তখন রিপোস্ট উল্লেখ করা উচিত ছিল। মাইনাস
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: আমি আগে দেই নাই রে ভাই! নাজিম মনে হয় দিয়েছিলেন (উপরে দুরের পাখির কমেন্ট দেখেন)। মাইনাস দিসেন খুশি হইলাম। এইবার বলেন আপনের মন্তব্যটা কি যথাযথ হইসে?

৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
রাহাজানি বলেছেন: ও আচ্ছা,আমি ভাবছিলাম আপনিই দিয়েছিলেন কারন কন্টেন্টটা একই।সরি।এইবার প্লাস দিলাম।

যাই হোক ব্লগে কন্টেন্ট এর ভালই আকাল পরছে মনে হয়।
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: আপনের ম্যাজিক ওয়াইন্ডটা আমারে একটু ধার দিবেন, কি মজা! একবার মাইনাস দেওন যায় একবার পেলাসও দেওন যায়! খেক খেক!

এইটার কন্টেন্ট খারাপ কি?

৪. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
শয়তান বলেছেন: জটিল হৈসে ।


আগেরটা আমি দেখি নাই ।
৫. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
তনুজা বলেছেন: আমি ও আগে দেখিনি
জটিলস!!!!!!!!

অনেক অনেক ধন্যবাদ

(আপনি অ্যাড করে দিতে পারেন কথাটা যে আগে আর একজন দিয়েছে , লিংক নেই আপনার কাছে )
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: থ্যান্কু! পোস্টে এ্যাডাইলাম।

৯. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০০
সুফিয়ান ডট কম বলেছেন: জটিলস হৈসে....আগে পড়িনি।
আসেন আমরাও ব্যবসা শুরু করি।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: আসেন...

১০. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
ক-খ-গ বলেছেন: জটিল হৈছে, জটিলের থিকা আরেক কাঠি উপরে :)
১১. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
মনির হাসান বলেছেন: হা হা হা হা ... আগে পড়ছি বাট মজা কমেনাই ...

এইরকম আরেকটা কাহিনি ছিলো ... ডিইউ'য়ের কমার্স ফ্যাকাল্টির সবাই বোধহয় জানে ... আমি শুঞ্ছিলাম বন্ধুর মুখে ... ভুল্ভাল থাকতে পারে ...
-------------------------------- X ----------------------------

জনৈক রমজান আলী হাটে যাইতেছিল গরু নিয়া, বিক্রি করব বইলা।

রাস্তা অসুস্থ্য , অনাহারে থাকা গরুটা মইরা গ্যালো ।

রমজান মিঞা হেব্বি টেনশনে গরুর পাশে বইসা পড়লো ।
হঠাৎ মাথায় আইডিয়া আসলো ... লাফ দিয়া খাড়ায়া পড়লো ।

গরু'টারে কাছেই এক ঝোপে লুকায় রাখলো ।

এরপর রাস্তায় খাড়ায়া খাড়ায়া চিল্লাইতে লাগলো ...
লটারী ... লটারী ... লটারী ...
হাটে যাওয়া পাব্লিক ভিড় কইরা দাড়াইলো ... ম্যালা পাব্লিক ।

রমজান বুঝায় বলে, বিশেষ হাট'বারের লটারী, জিতলে নগদ একটা গরু উপহার ।

পাব্লিকে খায়া না খায়া লটারী কিনতে লাগলো ... ১০ টাকা কইরা ১০০০ লটারী নিমেষে শেষ ..

তো এইবার ড্র হবে ... হইলো ... একজন জিতলো ... বাকি সব মন"কষ্ট নিয়া যে যার বাড়িতে গ্যালো ...

এরপর রমজান আলী ঐ লটারী জ্জেতা পাব্লিক'রে পুরস্কার দিবো ... ঝোপের কাছে নিয়া গ্যালো ... মরা গরু বুঝাইয়া দিল ..

জেতা পব্লিক'তো মহা বিল্লা, কয় " এইটা কি হইলো .. গরু মরা ক্যান ?"
রমজান আলীর নির্বিকার ভাবে কয়," ক্যান , শর্তে কোথাও কই নাই গরু জ্যাতা হইবো " ...
পাব্লিকে'র নিজেই নিজেরে ব্যাক্কল মনে হয় ... কয় ... " না এইটা কিছুই হইলো না ... আপনে মিথ্যা আশ্বাস দিয়া আমার কাছ থেকে লটারীর টাকা নিছেন ... আপ্নে প্রতারনা করছেন " ..

রমজান কয় " ওক্কে ... তুমি যদি ভাব তোমার লগে প্রতারনা করছি তাইলে ... এই লও তোমার ১০ টাকা ... এখন ঠিকাছে ?"

লটারীর ১০ টাকা ফেরত পায়া পাব্লিকের আনন্দ আর দেখে কে ! কয় " ওক্কে এইবার ঠিকাছে ... " মনের সুখে সেও বাড়ির প্পথে রওনা দেয় ...

রমজান আলী এইবার হাফ ছাড়ে ... বাকি ৯৯৯০ টাকা গুনতে গুনতে মুচিবাড়ির দিকে রওনা করে ... গরুর চামড়াটার একটা ব্যাবস্থা করতে হবে ...

২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৩

লেখক বলেছেন: খেক খেক!

১২. ২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫০
বৃত্তবন্দী বলেছেন:
সুরা- মানবতা ঢাকায় অবতীর্ণ ১৩ আয়াত বিশিষ্ট
________________

শপথ সেই মাতা-পিতার যারা (তোমাকে) জন্ম দিয়েছেন অপত্য স্নেহ ও পরিশ্রমে লালন পালন করেছেন (তোমাকে) নিজেরা আধপেটা থেকে তোমার মুখে অন্ন দিয়েছেন অবশ্যই (তোমরা) তোমাদের সন্তানদের শিক্ষা দাও শিক্ষা দাও মানবতা ও নৈতিকতার যাতে করে (তারা) সঠিক মানুষ রূপে গড়ে ওঠে নিজেদের কর্মের মাধ্যমে (তোমাদের) শিক্ষাকে সমুজ্জ্বল করতে পারে নিশ্চয় (তোমার) সন্তানদের এবং তৎপরবর্তী প্রজন্মের জন্য রয়েছে উজ্জ্বল সম্ভাবনা যদি তারা তোমাদের শিক্ষার সঠিক ব্যবহার করে অন্যথায় অজ্ঞানতার অন্ধকুপ হ'তে তারা বের হ'তে পরবে না বলো, যারা মানবিকতা এবং নৈতিকতার চর্চা করে তারাই এবং কেবলমাত্র তারাই পারে একটি জাতিকে সঠিক পথে পরিচালনা করতে
২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: তারা কি দেখে না, অতীতে যারা (এই পথ ব্যাতিরেকে) অন্যথা করেছিল তাদের রাজধানীর অতীব কাছে (আমি) জঙ্গী পাঠিয়েছি। তারা কি দেখে না একের পর এক জনপদ কেমন করে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদেরই ভুলে অতঃপর তোমরা সংশোধন কর (নিজেদের চেতনা), যেন তা মানবতা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ হয়।

১৩. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৩
ভালো-মানুষ বলেছেন: আমারে উয়াচ করতাসেন কেলা মাননীয়/মাননীয়া মডু? আপনেগো দৃষ্টি অন্ধ হয়া যাইব, এলা চোখ নামান দয়া কৈরা।
১৪. ১২ ই মে, ২০০৯ ভোর ৫:১২
শয়তান বলেছেন: একটা মেইল দেন পুরান ঠিকানায় ।
১২ ই মে, ২০০৯ ভোর ৫:৩১

লেখক বলেছেন: আমাকে মেইল দেন আমিভালোমানুষ {এট} জিমেইল {ডট} কম

১৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: জ্বী। কিংবা আপনার এড্রেসটি দিতে পারেন, আমি মেইল করলে আপনি আমারটি পেয়ে যাবেন।

১৬. ১৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
শয়তান বলেছেন: আমারটা dakbaksho এট হটমেইল কম
১৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: পোস্টম্যান ঠক ঠক করছে...

১৭. ১৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
অনুপম সৈকত শান্ত বলেছেন:
আমার একটি পোস্টে এই গল্পটি দিয়েছিলাম: পড়ে দেখতে পারেন...

Click This Link
১৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: ভালৈছে।

১৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
ভালো-মানুষ বলেছেন: আমার জবান বন, কেউ কি মাসুম ভাইরে এই পোস্টের লিঙ্কটা দিয়া আসতে পারেন?
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: যাজাকল্লা খাইরান ইয়া শাইতানে আ'লা। আমি জানি আপনার গতিবিধি-চরাচর সর্বদা ও সর্বত্র। ভাগ্যিস আপনে আল্লাহর আদেশ মানেন নাই, নাইলে এই গায়েবি ক্ষমতা কি পাইতেন!

২১. ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
শওকত হোসেন মাসুম বলেছেন: এইটা আগে দেখি নাই। আমি গল্পটা পেয়েছি নেটে। স্টক মার্কেট জোকস লিখে সার্চ দিলেই আসে। লেখায় ব্যবহার করা সবগুলা জোকসই নেট থেকে নেওয়া।
কপিরাইটের আওতায় পড়ছে কীনা বুঝতাছি না।
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: আরে ধুর মিয়া! কিয়ের কপিরাইট! সারা দুনিয়ায় এখন বুঝবান মানুষ কপি-লেফটের পক্ষে চিন্তা-ভাবনা করতাসে!

২২. ০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
শওকত হোসেন মাসুম বলেছেন: তাইলে দিলে একটা শান্তি পাইলাম।
২৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: পুরান জিনিস। কিন্তু ভাতে তো বাড়েই!!! মজা তাই কমে না!!

 

মোট সময় লেগেছে ০.৯৯৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই