আমার প্রিয় পোস্ট

মডারেশন প্রসঙ্গে নোটিসবোর্ডের মন্তব্য ও আমার প্রতিক্রিয়া

২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৪৪

শেয়ারঃ
0 0 0

পাশ্চাত্যের অনেক বুদ্ধিজীবি বলে থাকেন যে গণতান্ত্রিক পদ্ধতির মূল অসুবিধাটি হচ্ছে এর এক্সেপ্টেন্সে জন্য প্রয়োজনীয় ন্যুনতম প্রি-রিকুইসিট ফুলফিল করতে না পরলে তা বরে-শাপ হয়ে যায়। অর্থাৎ এর মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই কথাটা খুবই মানিয়ে যায়। আমরা গণতন্ত্রের কথা বলে গলা ফাটিয়ে ফেলি অথচ আমাদের আচরণে গণতন্ত্রের ছায়া একেবারেই অনুপস্থিত। ব্লগের কথাই ধরা যাক না কেন, আমাদের বিরুদ্ধে যারা কথা বলে আমরা দিনরাত চাই তাদেরকে ব্যান করা হোক, নিদেন পক্ষে পোস্ট সরিয়ে ফেলা হোক। আবার, উল্টোপক্ষে, যখন আমাদের পক্ষের কাউকে ব্যান করা হয় আমরা ক্ষুব্ধ হই, বিচলিত হই - প্রতিবাদ করি! এটা কি গণতান্ত্রিক আচরণ? মোটেও নয়।

সামহয়্যার টিম ব্লগারদের জন্য কষ্ট করে একটি নীতিমালা বানিয়েছেন। ব্লগাররা তা মেনে চলবেন এটাই কাম্য। যদি না চলেন, তাহলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এতে কারোই কোন আপত্তি নেই। সমস্যা হচ্ছে ব্লগারদের জন্য যেমন নীতিমালা রয়েছে, মডারেটরদের জন্যও সেরকম নীতিমালার আবশ্যকীয়তা রয়েছে। সেটা ব্লগাররা অনুধাবন করলেও মডারেটরবৃন্দ মনে হচ্ছে ঠিক বুঝতে পারছেন না, কিংবা আরো কঠিন করে বললে বুঝতে চাইছেন না। যদি সেরকম একটি নীতিমালা থাকত তাহলে ব্লগার তনুজার মডারেশনের স্বচ্ছতা কি প্রয়োজন? পোস্টটিতে কর্তৃপক্ষের মুখপাত্র নোটিশবোর্ডের ৫৩ নম্বর মন্তব্যের জন্য তাকে জবাবদিহিতা করতে হতো। ঐ পোস্টটিতে ইতিমধ্যেই অনেক কমেন্ট এসে গেছে আর সহব্লগারের অনুরোধও আছে, তাই আমার প্রতিক্রিয়া আলাদা পোস্ট আকারে দিলাম।

১৯ শে জুন, ২০০৯ দুপুর ১:১০ নোটিশবোর্ড বলেছেন: দূর্ভাগ্যক্রমে আলোচ্য ব্লগার তাঁর সাথে যোগাযোগ করার কোন মাধ্যম ইচ্ছাকৃতভাবেই রাখেননি। তাঁর ফোন নম্বর এবং ইমেইল এড্রেস দুটোই ইনভেলিড। দুই মাস পূর্বে রেজিস্টার করা একাউন্টে ইমেইল এড্রেস দেয়া হয়েছিল মেইলিনেটর নামক সাইটের এড্রেসে থেকে, যে সাইটটি ট্রোলাররা ব্যবহার করে কোন সাইটে স্বল্প সময়ে একাধিক ইইজারনেম রেজিস্টার করে কোন সাইটে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। এবং গত দুইদিনে ভার্চুয়াল নিকটির ব্যবহারকারী আলোচ্য নিকসহ অন্য কিছু নিক ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এ ব্যপারে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এবার আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি কিভাবে জানলেন এই নিকটি ব্যান? যে ব্যক্তি বা গোষ্ঠী এ ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাঁর পরিচয় আশা করি সবার কাছে প্রকাশ করবেন। ধন্যবাদ।

নোটিসবোর্ড সামহয়্যারের মূল মুখপাত্র বলেই জানি। তার ভাষাতেই যদি বলি তাহলে তাকেও 'ভার্চুয়াল নিক' বলা উচিৎ - যদিও তার পেছনে রক্ত-মাংশের এক বা একাধিক মানুষ আছেন। খোদ নোটিসবোর্ডই যদি এরকম অনাকাঙ্খিত মন্তব্য করে তাহলে আসলেই চিন্তার কথা। কেন? বলছিঃ

১) 'সোজা কথা' নামক ব্লগার নাকি রেজিষ্ট্রশনের সময় ইচ্ছাকৃতভাবেই তার সঠিক ইমেইল বা ফোন নম্বর রাখেননি।

নোটিসবোর্ডের এই কথাটি অসত্য, অন্তত আংশিকভাবে। ফোন নম্বর যেহেতু ভেরিফাই করার ব্যবস্থা কর্তৃপক্ষ করেননি সেহেতু এটি সঠিক না বেঠিক সে কথা বলা অবান্তর। তাছাড়া, এ পর্যন্ত কর্তৃপক্ষ কোন ব্লগারকে ব্যান করার আগে বা অন্য কোন সময় তার সাথে ফোনে যোগাযোগ করেছে এমন নজির আমার জানা মতে নেই! পাঠক, আপনারা কি এরকম কোন ঘটনার ব্যাপারে অবগত আছেন?

ইমেইলের ব্যাপারে নোটিসবোর্ডের এধরনের বক্তব্য কোনমতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে কোন ব্লাগরই রেজিস্ট্রশনের পর এ্যাক্টিভেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান, যার অংশ হিসেবে এ্যাকটিভেশনের লিঙ্কটি ব্লগারের ইমেইল ঠিকানায় পাঠানো হয় এবং সদ্য নিবন্ধিত ব্লগার তাতে ক্লিক করে তার রেজিস্ট্রশন প্রকৃয়া সম্পন্ন করেন। অর্থাৎ ব্লগার 'সোজা কথা'র ইমেইল ঠিকানাটি 'ইনভ্যালিড' একথা বলা নিতান্তই চাপিয়ে দেয়া একটি মিথ্যা কথা।

২) একজন ব্লগারের ব্যবহৃত ইমেইল ঠিকানাটিকে 'ট্রোলারদের' ব্যবহৃত ডোমাইনের ঠিকানা বলে দাবি করাটা আমি মনে করি অসভ্যতার পর্যায়ে পড়ে। সামহয়্যারের কর্তৃপক্ষকে এই ধরণের জাজমেন্ট দেবার অধিকার কে দিল? যদি বিতর্কের খাতিরে এই অসভ্যতা উপেক্ষাও করি, তাহলে প্রশ্ন আসে, 'ট্রোলারদের' ব্যবহৃত ডোমেইনের ঠিকানা আপনারা কেন রেজিষ্ট্র্বশনের সময় ঠেকাচ্ছেন না? ব্লগার 'সোজা কথা'কে ব্লগার না বলে 'ভার্চুয়াল নিকটির ব্যবহারকারী' বলার উদ্দেশ্যটি কী সেটা পরিস্কার করুন। এবং এটি যে সূক্ষ্ণভাবে তাকে হেয় করার চেষ্টামাত্র - তা বুঝতে আশা করি কারো অসুবিধে হয়নি। ইন্টার্নেটের এই ভার্চুয়াল জগতে জনাব/জনাবা নোটিসবোর্ড আপনিসহ সকলেই ভার্চুয়াল, সেটা বিশেষভাবে উল্লেখ করার আদৌ কি কোন প্রয়োজন আছে?

৩) আলোচ্য ব্লগার আরো এক বা একাধিক নিকের সাহায্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে - এ অভিযোগটি কি আপনারা কোনভাবেই প্রমাণ করতে পারবেন? প্রথমত, একাধিক নামে ব্লগিং করা একান্তভাবেই ব্লগারের ব্যাক্তিগত অভিরুচি। এই সীমানায় হস্তক্ষেপ করার কোনরকম অধিকারই আপনাদের নেই। সুখের কথা আপনাদের নীতিমালায়ও এ ব্যাপারে উৎসাহ দেওয়ার কথাই আছে। সুতরাং একাধিক নিকে কোন নির্দিষ্ট প্রসঙ্গে যদি একজন ব্লগার ব্লগিং করে সেটাতে আপত্তির কোন সুযোগই নেই। যদিও টেকনিক্যালি প্রতিটি নিকই স্বতন্ত্র, কোন প্রযুক্তিতেই আপনাদের পক্ষে প্রমাণ করা সম্ভব নয় যে অমুক নিকটি অমুকের; যদি না কোন ব্লগার ইচ্ছে করে জানায়। আপনার 'সুস্পষ্ট প্রমাণের' দাবীটি মস্ত একটি ফালতু কথা। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগটি কোথায় গিয়ে ঠেকল?

৪) শেষে এসে তনুজাকেই জিজ্ঞেস করে বসলেন তিনি কি করে জানলেন যে ঐ ব্লগার ব্যানড হয়েছেন! কেই ব্যানড হলে সেটা কি অন্য কেউ জানতে পারেন না? আপনার কি ধারনা পোস্ট আর মন্তব্য ছাড়া ব্লগীয় মেইটদের যোগাযোগের আর কোন মাধ্যম নেই? আপনারাই তো ব্লগারদের সোশালাইজেশনের জন্য আয়োজিত ব্লগীয় আড্ডা, পিকনিক ইত্যাদি ইত্যাদির সাথে ক্লোজলি যুক্ত থাকেন বলে শুনি! নাকি আপনি আসলে ঘুরিয়ে বলতে চেয়েছিলেন যে তনুজাও ঐ গোষ্ঠিরই সদস্য? যদি তা-ই বুঝিয়ে থাকেন তাহলে বলব, আপনি আরেকটি অন্যায় করেছেন।

অতপরঃ যা বললেন সেটা পড়ে খানিকটা চমকে উঠলাম - যে ব্যক্তি বা গোষ্ঠী, আপনার ভাষ্যে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাঁর পরিচয় সবার কাছে প্রকাশ করার অনুরোধ করলেন! তার মানে আপনি আসলে বোঝাতেই চেয়েছিলেন যে তনুজাও তথাকথিত ব্যাক্তি বা গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট! আরো ভয়ঙ্কর কথা হচ্ছে সেই সব (আপাত) কল্পিত ব্যাক্তি/গোষ্ঠীর পরিচয় সবার সামনে প্রকাশ করতে বললেন!! ব্লগকর্তৃপক্ষের মুখপাত্র হয়ে, ব্লগারদের আসল পরিচয় জানতে চাওয়াটি কি আপনার জব ডেস্ক্রিপশনে আছে? এখন আমি যদি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি? নাম কি? বাপের নাম কি? জন্মতারিখ কত? লিঙ্গ কি? বৈবাহিক অবস্থা কি? তাহলে কি আমাকে ব্যান করা হবে? সেক্ষেত্রে এ পোস্টের শুরুর দিকটা আরেকবার পড়তে অনুরোধ করছি। গণতন্ত্রের চর্চা করতে কিছু প্রি-রিকুইসিটের ফুলফিলমেন্ট প্রয়োজন।

দেখে শুনে মনে হচ্ছে উক্ত ব্লগার আপনার রোষের শিকার হয়েছেন মাত্র। ভণিতা করার প্রয়োজন কি! আপনাদের স্পর্ধা দেখে এটুকু বেশ বুঝতে পারি যে আপনাদের পায়ের তলায় মাটি এসে গেছে বলে আপনারা জ্ঞান করেন। কিন্তু আসলেই কি মাটি এসে গেছে? ব্লগার ভিন্ন আপনাদের যে ফুটো পয়সাও দাম নেই সেটাও কি বোঝেন না?

 

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫১
কাক ভুষুন্ডি বলেছেন: গুড জব ডান। দেখি জনপ্রিয় মডারেটররা কি বলেন।
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: ওনারা কি বলবেন বলে আশা করেন?

২. ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫১
ভালো-মানুষ বলেছেন: ...মিষ্টি একটা গন্ধ রয়েছে ব্লগটা জুড়ে! উমমমম...মিষ্টি...
৩. ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৩
শয়তান বলেছেন: শেষের লাইনটা এখন বুঝলেই হয় । অপেক্ষায় থাকলাম ।
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: থাকুন অপেক্ষায় - যতক্ষন মুছে না দেয়!

৪. ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৫
কাক ভুষুন্ডি বলেছেন: সুন্দর পার্ফিউম মেখে কেউ কি এসেছিলো আপ্নার ব্লগে?;)
নৈলে মিষ্টি গন্ধের কথা কৈতেছেন কেন?
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: চোরে চিনে চোর...;)

৫. ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৫
রোহান বলেছেন: নোটিশবোর্ডের কমেন্ট আশা করছি আমরা সবাই। তারা যখন এতো গুরুতর অভিযোগ এনেছেন তখন এর স্বপক্ষে কিছু তথ্য প্রমান দিবেন আশা করি।
২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: এটা একটা ভালো কথা বলেছেন। ওনারা প্রমাণ দিক সেটাই চাই।

৬. ২০ শে জুন, ২০০৯ সকাল ৯:৫৬
অক্ষর বলেছেন: তারা যেইভাবে লেইখা গ্যাছে, তাতে আমার মত ব্লগে যারা নিয়মিত না। তারা সহজেই বুঝবো যে "সম্পূর্ণ দোষ সোজা কথার"। আমিও তাই ভাবছিলাম।
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: আমি নিজেও পুরো ঘটনাটা জানি না। তবে নোটিসবোর্ডের মন্তব্য চুড়ান্ত অসভ্যতা হয়েছে, সেকারণেই এই পোস্ট।

৭. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:০০
কাক ভুষুন্ডি বলেছেন: উনিরা কৈবেন

ব্লা ব্লা ব্লা................................

ধন্যবাদ।
হেপ্পি বল্গিং। :)
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সেসব বস্তাপচা কথা সিধে ডাস্টবিনে ফেলে দেয়া। কোন এস্টাবলিষ্টমেন্টের কাছে জনতার চাপের চেয়ে বড় কোন চাপ নেই, সে যত বড় এস্টাবলিষ্টমেন্টেই হোক না কেন।

৮. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:০৭
শয়তান বলেছেন: কোন এস্টাবলিষ্টমেন্টের কাছে জনতার চাপের চেয়ে বড় কোন চাপ নেই, সে যত বড় এস্টাবলিষ্টমেন্টেই হোক না কেন।

---

গুল্লি কমেন্ট !!!!
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: 'গুল্লি' রাইফেলে ঢুকিয়ে টার্গেট ঠিক করে মারেন ;)

৯. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:০৮
কাক ভুষুন্ডি বলেছেন: সেটাই।
দেখি কিছুক্ষণ আরো অপেক্ষা কৈরা।
১০. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:১৮
কিউরিয়াস বলেছেন: কিছু একমত, কিছু দ্বিমত।

একমত:
মডারেটরের ভাষা নিরপেক্ষ ছিলনা, "ইচ্ছাকৃত", "ভার্চুয়াল নিক" শব্দগুলো মডারেটরের মুখে ১০০ ভাগ মানায় না।

দ্বিমত:
একি মানুষের একাধিক নিক প্রমাণ করা সম্ভব বলেই মনে হ্য়। অন্যরা আরো ভালো বলতে পারবেন, তবে এটা করা যায় বলেই জানি।
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: আপনার কমেন্ট দেখে লগআউট করতে গিয়েও করলাম না।

একি মানুষের একাধিক নিক কিভাবে প্রমাণ করা সম্ভব?

১১. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:১৮
ভালো-মানুষ বলেছেন: আমি যাচ্ছি আপাতত, আবার ব্লগাব্লগি থুক্কু কথাবার্তা হবে।
১২. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২০
কিউরিয়াস বলেছেন: আরেকটি একমত:

"ব্লগকর্তৃপক্ষের মুখপাত্র হয়ে, ব্লগারদের আসল পরিচয় জানতে চাওয়াটি কি আপনার জব ডেস্ক্রিপশনে আছে?"

নাই।
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: আপনি কি করে জানলেন? আপনি কি নোটিসবোর্ডের দায়ীত্ব পালন করেন বা কখনও করেছেন?

১৩. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২৩
কিউরিয়াস বলেছেন: একি মানুষের একাধিক নিক কিভাবে প্রমাণ করা সম্ভব?

একদম প্রাথমিক একটা উত্তর হতে পারে:
একই আইপি এড্রেস।
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: একই অফিস থেকে যারা ব্লগিং করেন তাদের সবারই সাধারনত একই আইপি এড্রেস থাকে। তাহলে সেই ব্লগারদের সবার নিক কি একজন সত্যিকারের মানুষের?

১৪. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২৩
অক্ষর বলেছেন: কোন একটা ব্লগের মডারেটর হিসাবে যাই পরিমাণ পরিপক্কতা থাকা দর্কার, তার তিল পরিমাণও মনে হয় তাগো নাই।

নৈলে, তারা ক্যাম্নে জিজ্ঞেস করে যে ব্যানের কথা ক্যাম্নে জানলো। আরে, তোগো ব্লগ আসার আগে কি কখনো কোন খবর ছড়ায় নাই রে?

তাগো ঐ প্রশ্ন দেইখা কিন্তু মনে হৈছে যে ঐ দুইজনও জড়িত। ঐ প্রশ্ন দিয়া কি বুঝাইতে চাইছে এইডাও যদি নোটিশবোর্ড কৈতো!!!
১৫. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২৫
কিউরিয়াস বলেছেন: ১২ নং কমেন্টে "নাই"-টাকে "থাকা উচিত না" বললে কি আরেকটু ভাল ব্যাখ্যা হয়?
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: বুঝেছি। ধন্যবাদ।

১৬. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২৭
আমি জমিদার বলেছেন: আপনি আবার ব্যান খান নাকি
চিন্তায় আছি
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: দেখা যাক! পাবলিক ভরসা!

১৭. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৩০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমি কাল সকালে "মতামত ও পরামর্শ " গ্রুপে জয়েন করেছি , এখোনো প্রক্রিয়াধীন , অথচ ঐ গ্রুপের মাধ্যমে এই পোস্টগুলো দিতে বলা হচ্ছে , প্রথম পাতায় না দিয়ে । কিছুই বুঝলাম না । মেম্বার কবে করবে --আর ঘটনার কয় দিন পর আমরা বলবো !!
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৩২

লেখক বলেছেন: ওটা আবার কিসের গ্রুপ? কবে চালু হলো? কিছুই তো জানি না!

১৮. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৬
কিউরিয়াস বলেছেন: "লেখক বলেছেন: একই অফিস থেকে যারা ব্লগিং করেন তাদের সবারই সাধারনত একই আইপি এড্রেস থাকে। তাহলে সেই ব্লগারদের সবার নিক কি একজন সত্যিকারের মানুষের?"

একদম ঠিক। গ্রামীণের ইন্টারনেটে এটা হয়। তখন অবশ্যই আমার প্রাথমিক উত্তরে কাজ হবেনা। তখন, আরো অন্যান্য ব্যাপারগুলো দেখতে হবে (ইুসার ইনফো প্যাটার্ন, লগিন লগআউট প্যাটার্ন ইত্যাদি)।

অন্যরা কি বলেন এই ব্যাপারে?
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: অন্যান্য যেসব পদ্ধতির কথা বললেন তার সাথে একমত নই। সেগুলো দিয়ে কোনক্রমেই দুইটি বা তারচেয়ে বেশি নিক বাস্তবে এক ব্যাক্তির কি-না সেটা বলা সম্ভব নয়।

১৯. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৩৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাই , আমিও জানতাম না -কাল আমরা প্রথম পাতায় সোজা কথার ব্যান নিয়ে পোস্ট দিলে পর আমরা কেন ঐ বিভাগে দেই না কথা উঠলো , আমি সেই সময়ই গিয়ে মেম্বার হওয়ার ট্রাই করি ,
এখোনো মেম্বার করেনাই--কি এত ভেরিফিকেশন করছে বুঝলাম না ।এভাবে লেট করলে প্রথম পাতায় না দিয়ে কি করবো ?

এই যে গ্রুপ --

Click This Link
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: গ্রুপের সদস্যপদের জন্য আবেদন করে এলাম। দেখি কি হয়।

২০. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৩
ভালো-মানুষ বলেছেন: এবার যেতে হচ্ছে। আপাতত বিদায় (অবশ্য ফিরে এসে হয়তো দেখব ব্যানড;) কে জানে!)।
২১. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৫
আট আনা বলেছেন: আমি মোটামুটি অনিয়মিত একজন ব্লগার, আগে পেছনে কি হয়েছে জানিনা, তবে আপনার পোষ্টের কিছু কথায় আপত্তি আছে-

*অর্থাৎ ব্লগার 'সোজা কথা'র ইমেইল ঠিকানাটি 'ইনভ্যালিড' একথা বলা নিতান্তই চাপিয়ে দেয়া একটি মিথ্যা কথা।
*একজন ব্লগারের ব্যবহৃত ইমেইল ঠিকানাটিকে 'ট্রোলারদের' ব্যবহৃত ডোমাইনের ঠিকানা বলে দাবি করাটা আমি মনে করি অসভ্যতার পর্যায়ে পড়ে।

--- কিছু ওয়েবসাইট আছে, তারা আপনাকে টেম্পরারি ইমেইল আ্যড্রেস দেয় ১০/১৫ মিনিটের জন্য, এর মধ্যে যেকোন সাইটে সাইন আপ করে, আ্যাকটিভ করে নিতে পারবেন। mailinator হয়ত সেরকমই।

*একি মানুষের একাধিক নিক কিভাবে প্রমাণ করা সম্ভব?
--- এইচটিটিপি হেডার এর মধ্যে ক্লায়েন্টের ইন্টারনেট গেটওয়ের আইপি আ্যড্রেস পাওয়া যায়, অপারেটিং সিসটেম পাওয়া যায়, ব্রাউজারের নাম পাওয়া যায়। কোন ব্লগার যদি বিদেশে থেকে লগইন করে তাহলে ঐসব তথ্যের কম্বিনেশন থেকে হয়ত একটা কিছু বের করা অসম্ভব না।

তবে অফিসিয়ালি একটা নিকের কাজের জন্য আরেকটা নিককে ব্যান করা মেনে নেয়া যায়না।

২২. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৯
কিউরিয়াস বলেছেন: একটা উদাহরণ দেই (যদিও নোটিশবোর্ডের :) ) সেখানে কিন্তু প্যাটার্ন ম্যাচিং ব্যাবহার করা হয়েছে, এবং জিনিসটা লজিক্যালও মনে হয়েছে (একই আইপি ব্লক থেকে, একই পোস্টে রেটিং)
Click This Link
২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৫১

লেখক বলেছেন: ওটা আমার কাছে আপাতঃদৃষ্ষ্টিতে বিশ্বাসযোগ্য মনে হয়নি। এ ব্যাপারে বিস্তারিত পরে একসময় হবে।

২৩. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৫৫
স্পাইডার বলেছেন: প্রথম মাইনাচ টা আনন্দের সাথে দিলাম।

প্রশ্ন ১: যে ব্লগার ব্যান সে তার ব্লগের শিরোনাম এডিট করে কি করে?

প্রশ্ন ২: যে ব্লগার ব্যান সে যদি তার অন্য নিক ব্যবহার করে জাফর ইকবালের পোষ্ট নিয়ে ব্লগে অস্হিরতা তৈরি করে, তাহলে আপনাদের দাবী অনুযায়ী তার অফিস কলিগ করেছে? ব্লগার সোজা কথা কি অফিসে চাকরী করে? সেই অফিসের কয়জন ব্লগিং করে সামুতে? তাদের মধ্যে কতজন জাফর ইকবালকে নিয়ে অস্হিরতা তৈরি করার সামর্থ্য রাখে?

ব্লগে চ্যাটরুমের বন্ধু বান্ধব আর ক্যাম্পাসের ভাই বেরাদার সব একজোট হয়ে ঘাপলা পাকানোর চেষ্টার নিন্দা জানাই।
২০ শে জুন, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন: আপনার কথার উত্তর দিতে আবার লগিন করলাম।

সমস্যা হচ্ছে আপনি প্রি-কনসিভড মন নিয়ে পোস্টটিতে এসেছেন। নইলে যে টা পোস্টের বিষয় নয় সেটাকে ১ নম্বর পয়েন্ট হিসেবে তুলে আনতেন না। ব্লগার 'সোজা কথা' ব্যানড কি-না সে বিষয়ে কি আমি কোন বক্তব্য দিয়েছি?

আপনার ২ নং পয়েন্টটি রীতিমত আপত্তিজনক। কে কার নিক নিয়ে কি করেছে সেটা আপনি মরুভূমির সূর্যের মত নিশ্চিতভাবে হলেন কি করে? সাথে সাথে আবার দেখছি প্লুর‌্যালেও চলে গেছেন!

ক্যাম্পাসের ভাই বেরাদরদের কথা কি বললেন নিজেও মনে হয় বুঝেন নি!

আপনার মাইনাসটি খুব একটা জুতসই হলো না, তাও মাইনাসটা সাদরেই নিলাম।

২৪. ২০ শে জুন, ২০০৯ সকাল ১০:৫৭
কিউরিয়াস বলেছেন: সাব-স্ট্যান্ডার্ড বলেছেন : কিছু ওয়েবসাইট আছে, তারা আপনাকে টেম্পরারি ইমেইল আ্যড্রেস দেয় ১০/১৫ মিনিটের জন্য, এর মধ্যে যেকোন সাইটে সাইন আপ করে, আ্যাকটিভ করে নিতে পারবেন। mailinator হয়ত সেরকমই।

হয়ত না, সেরকমই, এমনকি আরো মজার! পারলে দেখে আয়....সবার মেইল সবাই পড়তে পারে :)

২৫. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:০২
কাক ভুষুন্ডি বলেছেন: @ইচ্পাইডার(বহুদিন নাম বিকৃত করি না, আইজ্কা ইচ্ছা হৈলো)- তুমি মডুগো তেলাইয়াই যাও। নেক্সট রেসিডেন আমি তুমারেই মনে করি। তুমি হালায় কতা দিয়া এডি প্রমান কর্তে চাইতেছো সুজা কথাই ঐ পুস্টখান দিস্লো।
ফাত্রামি কৈরো না। আমার তো এখন সন্দো হৈতেছে, তুমিই দিস্লা ঐ পুস্টখান। চামে দিয়া সুজার কান্দে তুইলা দিয়া আলুপোড়া খাইতে চাও।
২৬. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:০৫
কিউরিয়াস বলেছেন: স্পাইডার বলেছেন: প্রশ্ন ১: যে ব্লগার ব্যান সে তার ব্লগের শিরোনাম এডিট করে কি করে?"

উত্তর: এইটা তো অন্য পোস্টেও আরেকজন বলসেন দেখলাম---ব্লগার তখনও লগাউট করেন নাই, তাই পারসেন।
২৭. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:০৮
স্পাইডার বলেছেন: কাউয়া তৈলা তৈলি করলে তো আমার সাধের নিক খান লগইন ব্যান হইতো না। জাফর ইকবালরে নিয়া পোষ্ট একটা দিছিলাম। ফেসবুকের একটা লিংক থাইকা। সেটা হাপিশ হইছে।

আর রেসি ভাড়ঁ? ওইটা আমারে দিয়া হবে না, স্বচ্ছ মডারেশনের তকমা লাগাইয়া চলে এইরকম একজনই মডুর ডিউটি দেয়।

নোটিশবোর্ড দাবী কর্ছে ওইটা সোজা কথার কাম। আর আমি এহন পর্যন্ত নোটিশ বোর্ডের কোন তথ্য মিথ্যা দেখি নাই।
২৮. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:১৪
কাক ভুষুন্ডি বলেছেন: @ইচ্পাই- সেডিই জান্তাম। চুর হৈলেও তুমি তৈলাও না। মগর এদানিং যা দেক্তেসি...
তুমার্লগে মেইলে কতা কৈতে চাই। আমার মেইলাইডি তো জানৈ। নৈলে ঐন্য নিক্টার প্রোফাঃ থেইকা লৈয়া লও।
তক্মা লাগানি কেডা মডুত্ব পাইছে, তুমি সেই খবর কৈত্থে পাইলা (সোর্স উন্মুক্ত কৈরো না, তয় হিন্ট দিয়ো) সেগ্লা দিয়া মেইলাও।

তুমি যতৈ কও, তুমারে নেক্সট রেসিঃ হিসাবে পাওনের অপেক্ষায় রৈলাম।
২৯. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:২১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ ভালো মানুষ , গ্রুপ অ্যাকটিভেট হয়ে গেছে -- আপনি এই পোস্ট টা ঐখানেও দিয়ে আসেন ,
দেখা যাক , তাতে কিছু হয় কিনা !
২০ শে জুন, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: কিভাবে দেয়? আবার আরেকটা নতুন পোস্ট লিখব?

২০ শে জুন, ২০০৯ সকাল ১১:২৪

লেখক বলেছেন: হয়েছে মনে হয়। এডিটে গিয়ে গ্রুপ বলে দিয়েছি। :)

৩০. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:২৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমিও ব্যাপারটা জানি না -কখোনো দেই নাই ।

কিন্তু যা দেখলাম , ওখানে একটা নিউ পোস্ট লেখার অপশন আছে , সেখানে গিয়ে এটা কপি করে দিলে কি হবে ? দেখেন তো হয় কিনা ।
৩১. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:২৯
আট আনা বলেছেন: একই ব্যক্তির একাধিক নিক ডিটেক্ট করা জন্য কুকির মধ্যে ইউজারের তথ্য রেখেও করা যাবে।
২০ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: এবং সেটা ফাঁকিও দেয়া যাবে।

৩২. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৭
আট আনা বলেছেন: হ্যা, কুকি ক্লিয়ার করে দিলে বুঝা যাবেনা। কিন্তু আইপি আ্যড্রেসের মত 'একই অফিস/আইএসপি' জাতীয় আ্যমবিগিউয়াস রেজাল্ট দেবেনা।

তবে সামু ডেভেলপাররা কুকি মনে হয়না ব্যবহার করে।
৩৩. ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:৫০
অন্য কেউ বলেছেন: দুপুর হয়া আশসে। এইবার নোটিশবোর্ডের খোমা দেখা যাওনের্কথা।
৩৪. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৫
রোহান বলেছেন: @ স্পাইডার, আপনি সোজা কথার ব্লগের যে হেডিং লিংক আছে সেটা ফলো করেন। ঐ ফটুতে পরিস্কার বাংলা ভাষায় আপনার কথাগুলোর উত্তর দেওয়া আছে। আর ড্রেনপাইপের পোষ্টের কপি পেষ্ট মাইরা ব্লগে অশান্তি শুরু করছিলেন আপনি, কই আপনে তো ব্যান খান নাই, স্রেফ পোষ্ট মুইছা দিছে।
৩৬. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১:৪৯
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: সোজা কথার একটি ইমেইল-

সামহোয়ারইনে ব্যানের আতঙ্কে থেকে মানুষ যখন স্বচ্ছ মডারেশনের দাবীতে স্বত:স্ফুর্ত ভাবে তাদের অবতার বদলাচ্ছে আমি মনের তাগিদ থেকে সামহোয়ারইনের শুভাকাঙ্খী হয়ে তার সমর্থনে গেছি। কোন পোষ্টে কাউকে নিরুৎসাহিত করিনি, কাউকে ব্লগ ত্যাগ করতে বলিনি এমন কি ব্লগে বিরতি দেবারও কোন আহ্বান করিনি কাউকে। স্বচ্ছতার পক্ষে থেকে কথা বলেছি কার জন্য? সামহোয়ারইনের জন্য। সামহোয়ার কর্তৃপক্ষ আমার সৌজন্য বোধ সম্পর্কে জানার কথা .. সাময়িক পোষ্টের ড্রাফটে দেখুন সামহোয়ারইনের ইন্টারফেসে কমেন্ট দেখানোর বিষয়ে সাময়িক পোষ্ট। সেই পোষ্টে পজিটিভ এটিচ্যুডের জন্য সামু কর্তৃপক্ষের অভিনন্দন পেয়েছি কিনা?

১. আমি মনে প্রাণে সমর্থন করি যে কোন কারণ না দর্শিয়ে যাতে কাউকে দন্ডিত না করা হয়।
‌...কিন্ত কপালের ফের, সামহোয়ারের রীতিবদ্ধ অস্বচ্ছতার হিসাবে, আমি দেখছি আমি নিজেই সেই অন্যায়ের শিকার । সেটি আমার স্ক্রীন শটে প্রযোজ্য।

২. আমি প্রত্যাশা করেছি, ব্লগারদের কে অন্য শাস্তি দেয়া হোক কিন্তু লগইন ব্যান যাতে না করা হয়। কারণ এ ব্লগারের মৌলিক অধিকার।
..কিন্তু আমি দেখলাম আমি একই ঘটনার শিকার । কোন নোটিশ ছাড়াই লগইন ব্যান হয়ে গেলাম । লগইন ব্যান করার কি ছিল । "সোজা কথা" এমন আক্রমণের নাম নয় যে জেনারেলে বা ওয়াচে থাকলে ব্লগ দুষিত করে ফেলতো?

৩. যদি কোন সন্দেহ থাকে কোন নির্দিষ্ট নিক বা নিক সমুহ নিয়ে । তবে সেই নিক কে ব্যান করা হোক। আমাকে যদি সন্দেহ করা হয়, তবে শুধু সন্দেহের জন্য লগইন ব্যান লঘুপাপে গুরুদন্ড।
... আমি "সোজা কথা" নিক নিয়ে লগইন করে কমেন্ট করার প্রমাণ কেউ দিতে পারে নি । আমার কোন পোষ্টও নেই সবাই জানে । তবে কীসের বিশৃঙ্খলায় আমি প্রমাণিত ভাবে অভিযুক্ত? যদি তারা আইপি বা কোন ভাবে কাউকে সন্দেহ করে তবে তার জন্য নোটিশ বক্সে কিছু রইলো না কেন?

৪. আমি সময়ক্ষেপনের জন্য বা ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি বা ট্রোলবাজির জন্য ব্লগ লিখিনি । কাউকে "তুমি" বা "তুই" সম্বোধন করতে দেখেছে কেউ কখনো আমাকে? কাউকে গালি দেয়ার একটি উদাহরণ পেয়েছেন? যদি না হয় স্বনামধন্য লেখককে অপমান করে আমার কী লাভ????

আসলে যা লিখি ভেবে চিন্তে মনের টানে। কমেন্ট করি পজিটিভ ভাবে ... যার জন্য আমাকে সাধুবাদ দিয়েছে পক্ষে বিপক্ষের লোকে । হ্যা, একমাত্র স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেইনা । নিশ্চয়ই এর জন্য আমাকে এমন ব্যান বরণ করতে হয় নি।

৫. যারা বিশৃঙ্খলার কথা বলছেন, তাদের আমার এই ব্লগে "মানুষের সীমাবদ্ধ জ্ঞানের" পোষ্টটি দেখতে অনুরোধ করছি। কোন ধর্মীয় আবেগ বা রাজনীতি ছাড়া এতে ১৩০০‍‍ পেজ ভিউ এবং ৪৪ টি প্লাস" যুক্ত হয়েছে। সুতরাং ভাল ব্লগ লিখে মানুষের মনে স্হান করে নেয়ার লোক আমি ।

৬. সামহোয়ারইনের জন্য আমি উপকারী ছিলাম কিনা আমার ব্লগের নমুনা দেখলেই পরিস্কার হবে । আমার ট্রাফিক দিয়ে সামহোয়ারইন সামান্য উপকৃত হলেও আমাকে আমার ব্লগ থেকে লগইন ব্যান করে দুরে ঠেলে দেয়ার ধিক্কার দেয়ার ভাষা নেই।


আশা করছি আমার প্রশ্নে উত্তর দেয়া হবে । না হলে ব্যানের অনিশ্চয়া এবং সদ্য যুক্ত হওয়া বিশৃঙ্খলার কলঙ্কলেপন আমার মত ব্লগারদের উদ্বিগ্ন করে তুলবে ।
৩৭. ২০ শে জুন, ২০০৯ দুপুর ২:১৫
'লেনিন' বলেছেন: comment by: রোহান বলেছেন: @ স্পাইডার, আপনি সোজা কথার ব্লগের যে হেডিং লিংক আছে সেটা ফলো করেন। ঐ ফটুতে পরিস্কার বাংলা ভাষায় আপনার কথাগুলোর উত্তর দেওয়া আছে। আর ড্রেনপাইপের পোষ্টের কপি পেষ্ট মাইরা ব্লগে অশান্তি শুরু করছিলেন আপনি, কই আপনে তো ব্যান খান নাই, স্রেফ পোষ্ট মুইছা দিছে।
_____________________________________________

হ্যাঁ সব দেখে শুনে মনে হচ্ছে স্পাইডারের নামেই বরং 'সোজা কথা'র নামে নোটিশ বোর্ডের চালিয়ে দেয়া অভিযোগ যুক্তিযুক্ত এবং বিশ্বাসযোগ্য হবে। স্পাইডার সাহেবের অনর্থক ব্লগার বিরোধিতা লক্ষণীয়।

আমার মডু সংশ্লিষ্ট কোনো বিদ্বেষ নেই, কিন্তু আপাতদৃষ্টে মনে হচ্ছে মডুগণ প্রয়োজনের অতিরিক্ত মডারেশন করছেন। এমন বিষয় মডারেটেড হচ্ছেনা যা সত্যিই করা দরকার। আর এমন কাউকে মডারেটেড করা হচ্ছে যাকে সবাই ভালো জানে। কৌশিক মতামত/পরামর্শ বিভাগে 'নো মডারেশন নো ব্যান' যে নীতি'র প্রস্তাব করেছেন ... মুক্তচিন্তার ব্লগিংয়ে তারই বরং প্রয়োজন।
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: সেটাই মনে হচ্ছে, মডারেটরবৃন্দ কি মডারেট করবেন আর কি করবেন না সেটা সম্ভবত তাঁরা কখনো কখনো বুঝে উঠতে পারেন না বলে মালুম হচ্ছে।

কৌশিকের প্রস্তাবিত নো মডারেশনের নীতির সাথে একমত নই।

৩৮. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৬
অরণ্যচারী বলেছেন: আগুন পোস্ট।

মাকড়শা আমার খুব অপছন্দের প্রাণী। যেখানে সেখানে জাল বিছিয়ে বসতে চায়।
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: ...অতএব সাবধানে চালফেরা করাই শ্রেয়! ;)

৩৯. ২০ শে জুন, ২০০৯ রাত ৯:১২
শয়তান বলেছেন: ভিজিটর লিস্ট প্লিজ ।
৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: আপনার ব্লগ একেবারে ফকফকা কেন?

৪৩. ০৩ রা জুলাই, ২০০৯ ভোর ৫:৪৩
নূহান বলেছেন: হাহাহাহিহিহি । কেউ এল না । মিথ্যুকের দল ।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: আমরা পাবলিক বড় আজব! চুপেচাপে ঠিকই ব্লগিং করে যাচ্ছি! :(

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই