তোমাকে আমি কখনো স্বপ্নেও দেখি না,
দুঃস্বপ্নেও না,
তুমি কি আমার চিরচেনা অথবা অচেনা?
তোমাকে আমি ভাবতে গিয়ে নিজেকে নিয়ে ভেবে যাই ,
তুমি আমার ভাবনা কোনোদিনই ছিলে না।
তোমার ভালোলাগার গান শুনব বলে হেড ফোন কানে দেই,
সেই গান গুলি আর খুঁজে পাই না,
তুমি বোধহয় কোনোদিন আমার জন্য গান গাইতে না !
তোমার সাথে পার করা সমুদ্রসমান স্মৃতিগুলো হাতরে কাঁদতে চাই,
কান্না আসে না,ক্রোধে আমি আমাকে হারাই।
তোমায় নিয়ে কোন সুদুরপ্রসারী চিন্তা আমার কোনোদিনই ছিল না,
তাহলে কি আমি স্বপ্নবিহীন রাজ্যের ঘুমকুমারী?
তোমায় নিয়ে লেখা অবেক্ত কবিতাগুলি লিখতে বসলে তা আর লেখা হয় না,
তাহলে হয়ত তুমি আমার কাব্য কোনোদিন ই বুঝতে না।
তোমায় নিয়ে ভেবে কোনো রাত পার করি নি,
তাহলে কি আমি তোমাকে কোনোদিন ই ভেবে দেখি নি?
তারপরও মনে হয় তুমি আমার অজানার মাঝে জানা,
তুমি আমার অসময়ের সময়,
তুমি আমার গল্পের কাব্য,
তুমি আমার কোনও এক জগতের প্রিয় বান্ধব।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১১ সকাল ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



