আমার প্রিয় পোস্ট

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫০

শেয়ারঃ
0 1 0

জীবনানন্দ দাশের 'উনিশশো চৌত্রিশের' শিরোনামে খুব অদ্ভুত একটা কবিতা আছে। দীর্ঘ কবিতা, অতোখানি টাইপ করার ধৈর্য্য নেই, কিন্তু শেষ কটি লাইন এই লেখাটির জন্য খুব দরকারি। অদ্ভুত বলেছি, কারণ- এটি ঠিক জীবনানন্দীয় বলে মনে হয় না। কবিতাটি শুরু হয় এইভাবে-

'একটা মোটরকার
খটকা নিয়ে আসে।'

এরপর মোটরকার নিয়ে তার নিজস্ব বোঝাপড়া-

'মোটরকার সব-সময়েই একটা অন্ধকার জিনিস
যদিও দিনের রৌদ্র-আলোর পথে
রাতের সুদীপ্ত গ্যাসের ভিতর
আলোর সন্তানদের মধ্যে
তার নাম সবচেয়ে প্রথম।'

তারপর মোটরকারের গতিময়তায়তার বর্ণনা দেবার আগে বেশকিছু লাইনে এ নিয়ে তাঁর বিস্ময়-বিরক্তি-হতাশা এবং যথারীতি জীবনের বিবিধ প্রসঙ্গ নিয়ে নানা প্রশ্ন, এবং অতপর এর গতিময়তা সম্বন্ধে তাঁর অভিব্যক্তি-

'রাতের অন্ধকারে হাজার-হাজার কার হু-হু করে ছুটছে
প্যারিসে-নিউইয়র্কে-লন্ডনে-বার্লিনে-ভিয়েনায়-কলকাতায়
সমুদ্রের এপার ওপার ছুঁয়ে
অসংখ্য তারের মতো,
রাতের উল্কার মতো,
মানুষ-মানুষীর অবিরাম সংকল্প আয়োজনের অজস্র আলেয়ার মতো
তারাও চলেছে-
কোথায় চলেছে, তা আমি জানি না।'

তারপরই সেই মোক্ষম-অনবদ্য লাইনগুলো:

একটা মোটরকারের পথ- মোটরকার
সবসময়ই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।
২.
এই লেখার জন্য কেন এই কবিতা? সামহোয়ারে আমি লিখছি একবছর হয়ে গেলো! বর্ষপূতিতে পোস্ট দেয়াটা ব্লগীয় রীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্লগারদের নিজস্ব অভিজ্ঞতা আর অনুভূতির চমৎকার প্রকাশ ঘটতে দেখেছি সেসব পোস্টে। কিন্তু আমি অনেক ভেবেও ঠিক বুঝে উঠতে পারলাম না- কী লেখা যায়! পরিসংখ্যানটা দেখুন :

ব্লগার পরিসংখ্যান পোস্ট করেছেন: ৬০টি মন্তব্য করেছেন: ২৩৭৬টি মন্তব্য পেয়েছেন: ৩৩৫০টি ব্লগ লিখেছেন: ১ বছর ১ দিন ব্লগটি মোট ৪৮১৯৪ বার দেখা হয়েছে

এরকম পরিসংখ্যান কোনো নিয়মিত-অ্যাক্টিভ ব্লগারের জন্য বেমানান। অনেকেই মাত্র তিন মাসেই এই পরিসংখ্যান অর্জন করে ফেলেন! তুলনামূলক বিচারের দিকে যদি যাই তাহলে ওই কবিতার এই দুটো লাইন খুব মোক্ষম হবে :

'আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে'

কিন্তু আমাকে স্বান্ত্বনা জোগায় শেষ প্যারার ওই সমস্ত উজ্জ্বল লাইনগুলো। মনে হয়-

'আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না'

মোটকথা : আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না!

সত্যি বলতে কি, আমি আসলে কোথাও যেতেই চাই না, কোথাও পৌঁছতেও চাই না, আমার আসলে কোনো গন্তব্য নেই; আমি কেবল প্রবাহমান থাকতে চাই, কেবল বয়ে চলতে চাই; কারণ, জীবনের অন্য নাম জার্নি- এ কথা অনেক আগেই জেনে ফেলেছি।

বুঝি, এ সবই আসলে 'গভীরভাবে অচল মানুষ'দের নিজেকে স্বান্ত্বনা দেবার নিজস্ব পদ্ধতি। আসলে যে পারে, সে মোটরকারে করেই যায়, যে পারে না, সে ওইসব কবিতার পঙক্তি নিয়ে পড়ে থাকে। হায়, জীবনানন্দ, আমিও আপনার মতো না-পারা না-হওয়া অচল মানুষ!

৩.
সামহোয়ারে আমার এই একবছরের অভিজ্ঞতা এবং অনুভূতি লিখতে গেলে এক লেখায় কুলোবে না! সেই চেষ্টা তাই না করাই ভালো। তবে দু-একটি কথা বলা যায়।

পত্রপত্রিকায় লিখছি দেড় যুগেরও বেশি সময় ধরে, বইও বেরিয়েছে একাধিক, বেশকিছু পাঠকও আমার আছে- জানি সেটা। কিন্তু গত একবছরে সামহোয়ারে সহব্লগারদের কাছ থেকে আমি যে পরিমান পাঠ-প্রতিক্রিয়া পেয়েছি তা গত দেড়যুগেও মূলধারার মিডিয়ায় পাইনি! এখানকার এই মিথস্ক্রিয়াটা অসাধারণ! শুধু তাই নয়- আমার ধীরগতির ব্লগিং, দীর্ঘদিন পরপর লেখা পোস্ট করা নিয়ে সহব্লগারদের আপত্তি এবং নতুন লেখার জন্য আমাকে ক্রমাগত চাপের ওপর রাখাটাও আমার জন্য খুব উপভোগ্য ব্যাপার ছিলো। সহব্লগারদের কাছ থেকে যে অযাচিত ভালোবাসা ও সম্মান পেয়েছি তা আমাকে অসম্ভব স্পর্শ করেছে, হয়েছি গভীরভাবে আপ্লুত।

আমি ব্লগিং শুরু করার প্রায় প্রথম থেকেই সামহোয়ারের বিভিন্ন অসঙ্গতিপূর্ণ বিষয় নিয়ে কঠোর সমালোচনা করে এসেছি। ব্লগারদের লেখার কপিরাইট কি কতৃপক্ষের নাকি লেখকের- এই বিষয়ে বিতর্ক শুরু করেছিলাম ব্লগিঙের শুরু থেকেই, এরপর ব্লগ বাতিল/স্থগিত করার নীতিগত অধিকার কতৃপক্ষের আছে কী না- এ নিয়েও আরেকদফা সমালোচনা করেছি, কতৃপক্ষের অস্বচ্ছ মডারেশন নীতিমালা নিয়েও বিভিন্ন পোস্টে প্রচুর কথা বলেছি। এ ছাড়াও নানা ইস্যুতে প্রতিবাদ ও সমালোচনায় আমার কখনো ক্লান্তি ছিলো না। কিন্তু সেই অর্থে প্রশংসা পাবার মতো যেসব বৈশিষ্ট্য এই ব্লগের আছে, সেগুলো নিয়ে কখনো কথা বলা হয়নি। এসব দেখে যে-কারো মনে হতে পারে- আমি বোধহয় এই মাধ্যমটির মধ্যে ভালোকিছু দেখতে পাই না!

কেউ যদি সেটা মনে করে থাকেন, তিনি ভুল করবেন। আজকে আমি খুব পরিষ্কার করেই বলতে চাই- সামহোয়ার নিশ্চিতভাবেই আগামী দিনে এ দেশের একটি বিকল্প গণমাধ্যম হয়ে উঠবে! কেন বলছি একথা, সেটি একটি ভিন্ন লেখায় বলার চেষ্টা করবো। আজ শুধু এটুকুই বলি- এই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।

৪.
ব্যক্তিগত সম্পর্ক তৈরি কিংবা সম্পর্ক রক্ষা করায় আমি প্রায় ব্যর্থ একজন মানুষ। বাস্তব জীবনে এবং এই ভার্চুয়াল জগতে আমার সাড়াহীনতা প্রায় জড়পদার্থের মতোই! আমার মেইলবক্সে আসা চিঠিগুলো, আমার ফেইসবুকের ওয়াল বা ইনবক্সে আসা চিঠি বা লেখাগুলো, ব্লগে আসা মন্তব্যগুলো বেশিরভাগ সময়ই নিরুত্তর পড়ে থাকে! আমি শুধু দেখি, পড়ি, ভাবি- কিন্তু নিজে আর লেখা হয় না! এমনকি ব্লগে বহু লেখা পড়ার পরও স্রেফ আলস্যের কারণে মন্তব্য করা হয় না! আমার এই পর্বতসমান আলস্য নিয়ে, আর যাই হোক, একটা ইন্টারঅ্যাক্টিভ মিডিয়ায় বিচরণ করা কঠিন কাজ! কিন্তু কী-ই বা করতে পারি আমি!
'আমি এক গভীরভাবে অচল মানুষ/ হয়তো এই নবীন শতাব্দীতে!'

৫.
মাঝে মাঝে মনে হয় ব্লগিংটা ছেড়ে দিলে কেমন হয়! হুটহাট করে কোনোকিছু ছেড়ে দেবার অভ্যাস আমার আছে! মনে হয়, কি লাভ এতসব মায়া-মমতা-স্নেহ-ভালোবাস-শ্রদ্ধা-সম্মানের সম্পর্কে জড়িয়ে! ভার্চুয়াল এই সম্পর্ক, তবু এ যে বড়ো প্রাণবন্ত, বড়ো মায়াভরা! কতো ধরনের মানুষের সঙ্গে পরিচয় হলো এখানে! দেখলাম কেউ কেউ এমনকি কাঁধে পাহাড় তুলে নেবার মতো মনের জোরও রাখেন! যতোই থাকবো এখানে ততোই জড়িয়ে পড়বো! তারচেয়ে চলে গেলে ভালো হয় না! কিন্তু ঘোষণা-টোষণা দিয়ে, নাটক-ফাটক করে কোনোকিছু করার লোকই নই আমি। চলে গেলেও নিঃশব্দে যাবো, কেউ টেরই পাবে না! এত বড়ো একটা প্ল্যাটফর্ম থেকে একজন সামান্য ব্লগারের প্রস্থানে কোথাও এতটুকু সাড়াও পড়বে না!

না, এই ভাবনা কারো প্রতি কোনো অভিমান থেকে নয়, কোনো অভিযোগ থেকেও নয়! একান্ত ব্যক্তিগত জীবনের নানাবিধ দুর্যোগ-দুর্বিপাকে ক্লান্ত হয়ে এসব ভাবি!

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বর্ষপূর্তি ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৪
জটিল বলেছেন: বইয়ে দেখি আগে ... পুরোটা কেমন
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: কেমন দেখলেন?

০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ!

৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৬
নুশেরা বলেছেন: অভিনন্দন। কান্তিকর সময় সহনীয় হোক...........
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে!

৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৭
কঁাকন বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন

কবিতা টা সুন্দর পড়া হয়নি আগে
এই কবিতা টা নিয়ে আপনার ভাবনা-বিশ্লেষণ পড়ার অপেক্ষায় রইলাম।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

এই কবিতার বিশ্লেষণ! এত বড়ো কবিতা টাইপ করে দেবে কে, শুনি!?!

৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:০০
ন্যায় পথিক বলেছেন: .
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: দুটো পোস্টই পড়লাম। দারুণ মজা করলেন সবাই মিলে! পারেনও ভাই আপনারা।

'আলো যদি শক্তি হয় তাইলে অন্ধকার শক্তি না কেন'-- এইটা কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার মতো একটা প্রশ্ন! মানে, কইতে চাইতেছি-- শুধু প্রশ্নের জন্যই প্রশ্নকর্তাকে নোবেল প্রাইজ দেয়া উচিত! আবার কে যেন কইলো-- কোয়ান্টাম মেকানিক্স দিয়া ঈশ্বরকে স্বীকৃতি দেয়া হইছে (এইরকম কিছু, হুবহু মনে নাই)-- কোথায় দেয়া হইছে, কিভাবে দেয়া হইছে, এইটা জানতে মন্চায়!

[আমি আবার একটু-আধটু ফিজিক্স পড়ছিলাম কী না, তাই বেয়াদবের মতো প্রশ্নগুলা মাথায় আইলো! কেউ ব্যক্তিগতভাবে নিয়েন না! অ্যান্ড নো হার্ড ফিলিংস প্লিজ...


আমি কাকশালিখচড়াইগাঙচিল-এর ব্লগে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি---
Click This Link
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: আচ্ছা, দেখে আসবো।

৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:০৯
বাফড়া বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন... আপনের তো তবু ৪৮ হাজার হিট, আমার হিট ১৮ হাজার যেইগুলা মাঝে ১৬ হাজারই আমার নিজের, আর দুইহাজার ভিজিটরদের :)...


আপনারে ভালা পাই.. যদিও আজকাল আপনার পোস্টে কম আসি...


পোস্টের লাস্টে যে কইলেন ''জীবনের সমুদ্র সফেন..'' ; আমাদেরে কি আপনার জীবনে নিকট-ভবিষ্যতে বনলতা সেনের আগমনের একটা হিন্টস দিলেন নাকি? ;)
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩০

লেখক বলেছেন: হা হা হা.. আপনি সবসময়ই মজার কমেন্ট করেন বাফড়া! ১৮ হাজার হিটের ১৬ হাজারই আপনার নিজের!!! হা হা হা হো হো হো... হাসি থামছেই না! নিজের ব্লগে এত হিট করেন, এইটা কেউ বিশ্বাস করবে! আর সেটা যদি সত্যি হয়, তাহলে পার্সেন্টেজ হিসাব করে আমারটাও একটু বলে দিন না ভাইটু!

হ্যাঁ, আমার পোস্টে আসা কমিয়ে দিয়েছেন! 'প্রিয়' তালিকা থেকে বাদ দিয়া দিলেন নাকি! :(

বনলতা সেন আর এলো কোথায়, বলেন? এলে তো আর ওই পঙক্তিতেই থেমে যেতাম না, পরের পঙক্তিও লিখতাম!

৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:১১
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ব্লগে নানা কারনে মন্তব্য করা আমারও কম হয়...
কিছু কিছু লেখা আছে মন্তব্য না করলেই নয়, সেখানেই করি...
আপনার লেখাটিও সেই দলভুক্ত। মন্তব্য না করিলেই নয়...

বর্ষপূতিতে অভিবাদন। থামা বা চলে যাওয়ার কোনো পথ নেই...
লং ওয়ে টু গো...

ভালো থাকুন...
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: মন্তব্য না করার ব্যাপারটা আমার বদঅভ্যাসের অংশ হয়ে গেছে! এই একটি মাত্র কারণে অনেক ব্লগারের সঙ্গে আজ পর্যন্ত আমার ইন্টারঅ্যাকশন হয়নি, যদিও তাদের লেখা আমি পড়েছি। আপনিও তাদের মধ্যে একজন।

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

না যাচ্ছি না। গেলেও এভাবে বলে কয়ে যাবো না..

৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:১১
তারার হাসি বলেছেন:
প্রথম বর্ষপূর্তি উপলক্ষেই কিন্তু এ লেকাহ্র অবতারনা।
তবে আপনি তা খুব সুন্দর করে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন।
শুভকামনা।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: নিজে তৃপ্ত হতে পারলাম না তো! তবু, সুন্দর বলার জন্য ধন্যবাদ।

১০. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:১৫
নুশেরা বলেছেন: কামালভাই, আপনার ব্লগহিট নিয়ে এভাবে বলবেন না প্লীজ। এখানে "মানুষ-মানুষীর অবিরাম সংকল্প আয়োজনের অজস্র আলেয়ার" মধ্যে আপনার ব্লগটি এক অত্যুজ্জ্বল ব্যতিক্রম; এখানে কোন আলেয়া না; যা পাওয়া যায়, নিখাদ আলো।

এই কবিতাটা নিয়ে আরেকটা ক্লাস হবে আশা করি :)
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: ব্লগহিট নিয়ে বলিনি নুশেরা। আমার সার্বিক পারফর্মেন্স নিয়ে বলেছি... আর ধীর লয়ের ব্লগিং, মন্তব্য করায় অলসতা এইসব নিয়ে!

এমনকি, আমার বহু লেখায় যারা নিয়মিত মন্তব্য করেছেন একসময়, আমি কখনো তাদের ব্লগে গিয়ে করিনি! এইসব কথা মনে পড়লো এটা লেখার সময়।

ভালোবাসার তো একটা দায় আছে, না? ভালোবাসা পেলে তা দ্বিগুণ করে ফেরত দিতে হয়... আমি তা পারিনি!

১১. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:১৭
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: শুভেচ্ছা।

অচল মানেওতো সচলতাই। আবার সচলতাতেওতো অচলতা লুকায়িত থাকে। মটরযান তো মানবকে ছাড়িয়ে যাওয়া গতি। তাতে কল্যাণ নেই। আর বাঙালী তো একটু অচলই-তাই না।

লিখুন.....অচলরাই লিখে..লিখতে গেলে অচলই হেতে হয়। অচলের চলনেইতো বিশ্ব ঘোরে।

ছেড়ে যান ...কিন্তু হারিয়ে যাবেন না। এটুকু জানি।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: 'অচলরাই লিখে..লিখতে গেলে অচলই হতে হয়'! হা হা হা ভালো বলেছেন! আপনার মন্তব্যগুলো খুব অন্যরকম!

নারে ভাই, ছেড়ে যাচ্ছি না এখনই! যদি যাই কখনো, জানিয়ে যাবো না...

১২. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:১৭
বৃত্তবন্দী বলেছেন: হেপ্পি বর্ষফুর্তি...
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: থ্যাংকস!

১৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:২৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাইয়া ব্লগিং ছাড়লে আর আপনার ছবি কেটে রাখবো না। :(


আপনার ব্লগ আমার কাছে সাহিত্যের ক্লাসরুম যে...........

অভিনন্দন।


০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: ছবি কেটে রাখবেন না! হা হা হা... ভালোই হবে.... মনের মধ্যে ছবি আঁকা থাকবে!

সাহিত্যের ক্লাসরুম! খাইছে!!

থ্যাংকস এ লট।

১৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:২৫
জটিল বলেছেন: আমি যা দেখছি সেটায় কবিতার নামই হচ্ছে " মোটর কার " ...
৫৯ লাইনের কবিতা !
তবে আপনার কিছু লাইনের সাথে বেশ পার্থক্য চোখে পড়ছে ...
আপনি লিখেছেন ...

'মোটরকার সব-সময়েই একটা অন্ধকার জিনিস
যদিও দিনের রৌদ্র-আলোর পথে
রাতের সুদীপ্ত গ্যাসের ভিতর
আলোর সন্তানদের মধ্যে
তার নাম সবচেয়ে প্রথম।'

এখানে কবিতায় দেখছি ...
( যদিও দিনের উজ্জ্বল আলোর পথে
রাতের উজ্জ্বল গ্যাসের পথে )
আলোর সন্তানদের ...
ব্র্যাকেটের টকু পার্থক্য ...
=====================
'রাতের অন্ধকারে হাজার-হাজার কার হু-হু করে ছুটছে
প্যারিসে-নিউইয়র্কে-লন্ডনে-বার্লিনে-ভিয়েনায়-কলকাতায়
( কোন্‌দিকে ? = এটা বাদ গেসে )

সমুদ্রের এপার ওপার ছুঁয়ে
অসংখ্য তারের ( কবিতায় আছে , অসংখ্য কেব্‌লের ) মতো,
রাতের উল্কার মতো,
... ( জঙ্গলের রাতে অবিরল চিতার মতো
বরফে অন্ধকারে অজস্র নেকরের মতো
তারাও চলেছে = এটা আমি দেখতাছি :| )

নিচের অংশটুকু নেই কবিতায় ...
" মানুষ-মানুষীর অবিরাম সংকল্প আয়োজনের অজস্র আলেয়ার মতো
তারাও চলেছে-
কোথায় চলেছে, তা আমি জানি না।' !!

তারপরই সেই মোক্ষম-অনবদ্য লাইনগুলো:

একটা মোটরকারের পথ- মোটরকার
সবসময়ই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।

( উপরের টুকু ঠিকাছে )

নিচের লাইনগুলো নেই কবিতায় ...

[ জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে। = নাই ]

শেষ প্যারাটা হল ...

হাজার হাজার মোটর ইন্ডাস্ট্রি
কোটি কোটি মোটরকার
আমার জীবনের স্থিরতা অবসর শান্তি ও অপেক্ষাকে
নষ্ট করতে পারবেনা ...

:)
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: এই কবিতাটি জীবনানন্দ'র অগ্রন্থিত কবিতাগুলোর একটি। মানে, জীবিতকালে যেসব গ্রন্থ প্রকাশিত হয়েছিলো, তার কোনোটিতে এটা নেই। অগ্রন্থিত কবিতাগুলোর একাধিক পাঠ থাকে। আপনার কাছে যেটি আছে, সেটি আমার বা শামীমের (নিচে শামীম পুরো কবিতাটি টাইপ করে দিয়েছে, দেখুন) থেকে আলাদা। কোনটা ঠিক বলা মুশকিল। আমার কাছে একাধিক সংকলন আছে তাঁর। এই কবিতাটি নিয়েছি 'জীবনানন্দ দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র' থেকে। এই সংকলনটিকে আমার কাছে নির্ভরযোগ্য বলে মনে হয়েছে!

প্রচুর কষ্ট করেছেন কবিতাটির জন্য। জীবনানন্দের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ!

১৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:২৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হুটহাট করে বাক্স-প্যাটরা গুটিয়ে পালানোর পরিকল্পনা আমারও আছে:)
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: সর্বনাশ!

১৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:২৭
একরামুল হক শামীম বলেছেন:
উনিশশো চৌত্রিশের


একটা মোটরকার
খটকা নিয়ে আসে।

মোটরকার সব-সময়েই একটা অন্ধকার জিনিস,
যদিও দিনের রৌদ্র-আলোর পথে
রাতের সুদীপ্ত গ্যাসের ভিতর
আলোর সন্তানদের মধ্যে
তার নাম সবচেয়ে প্রথম।

একটা অন্ধকার জিনিস :
পরিষ্কার ভোরের বেলা
দেশের মটরশুঁটি-কড়াইয়ের সবুজ ক্ষেতে-মাঠে হাঁটতে হাঁটতে
হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখছি
লাল সুরকির রাস্তার ভিতর দিয়ে
হিজলগাছ দুটোর নিচে দিয়ে
উনিশশো চৌত্রিশের মডেল একটা মোটরকার
ঝকমক করছে, ঝড় উড়িয়ে ছুটেছে;
পথ ঘাট ক্ষেত শিশির সরে যেতে থাকে,
ভোরের আলো প্রতিকূল যুক্তির বিরুদ্ধে কোণের বধূর মতো
সহসা অগোচর
মাঠ নদী যেন নিশ্চেষ্ট,
সহসা যেন প্রতীজ্ঞা হারিয়ে ফেলে,
এই মোটর অগ্রদূত,
সে ছুটে চলেছে
যেই পথে সকলের যাওয়া উচিত;
একটা মোটরকারের পথ
সব সময়েই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।
স্ট্যান্ডে
শহরের বিরাট ময়দানের পুবে পশ্চিমে-ফুটপাথের পাশে
মোটারকার;
নিঃশব্দ।
মাথায় হুড
ভিতরের বুরুশ-করা গভীর গদিগুলো
পালিশ স্টিয়ারিং-হুইল হেডলাইট;
কী নিয়ে স্থির?
কলকাতার ময়দানের একটা গাছ অন্য কিছু নিয়ে স্থির,
আমি অন্যকিছু নিয়ে স্থির;
মোটরের স্থিরতা একটা অন্ধকার জিনিস

একটা অন্ধকার জিনিস :
রাতের অন্ধকারে হাজার-হাজার কার হু-হু করে ছুটছে
প্যারিসে-নিউইয়র্কে-লন্ডনে-বার্লিনে-ভিয়েনায়-কলকাতায়
সমুদ্রের এপার ওপার ছুঁয়ে
অসংখ্য তারের মতো,
রাতের উল্কার মতো,
মানুষ-মানুষীর অবিরাম সংকল্প আয়োজনের অজস্র আলেয়ার মতো
তারাও চলেছে;
কোথায় চলেছে, তা আমি জানি না।

একটা মোটরকারের পথ- মোটরকার
সবসময়ই আমার কাছে খটকার মতো মনে হয়েছে,
অন্ধকারের মতো।

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।


আপনার বর্ষপূর্তি উপলক্ষ্যে কবিতাটা টাইপ করে দিলাম :)

বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো। শুভ ব্লগিং।


আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন
ব্লগের পোস্ট আর কমেন্ট পড়ে ধরি আমি মুগ্ধতার ধ্যান ;)
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে শামীম। এই লেখাটি লিখবার সময়ও আপনাকে মনে পড়ছিলো। ভাবছিলাম, শামীমকে পেলে কবিতাটা টাইপ করে দিতে পারতাম!

'আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন
ব্লগের পোস্ট আর কমেন্ট পড়ে ধরি আমি মুগ্ধতার ধ্যান'

হা হা হা.. জীবনানন্দ ব্লগ পদকটা এবার ঘোষণা করতেই হয়! ;)

১৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:২৮
হনলুলু বলেছেন: অভিনন্দন .......
লেখাটা ভালো লেগেছে...... :)
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও...

১৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩০
অলস ছেলে বলেছেন: শ্রদ্ধা এবং ভালোলাগা।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই...

১৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩১
জটিল বলেছেন: শামীম্রে ধইন্যা , আমি ভাবতাছি তাইলে মোটর কার কবিতা ক্যাম্নে আইল :|
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: ওপরে উত্তর দিয়েছি, দেখেন ওটা গ্রহণযোগ্য মনে হয় কী না!

২০. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩১
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন আপনাকে।
নতুন গল্প লিখলে কিন্তু লিংক দিয়ে যাব!
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে!

লিংক দিয়ে যাবেন অসুবিধা নেই, পড়বো নিশ্চিত, কিন্তু কমেন্ট করা হবে কী না বলতে পারছি না! আমার আলস্য পর্বতপ্রমাণ!!

২১. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩২
ন্যায় পথিক বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন।
........ভাল থাকবেন।
আপনার লেখার বুনন উদাহরণীয়,
.....আশা করি তা ধরে রাখবেন।

আর, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি এই লিংকে-http://www.somewhereinblog.net/blog/kakshalikgangchil/28932339
আগেরটা ভুল ছিল, দুঃখিত।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...

[এই লিংকটাও ঠিকভাবে আসেনি! অসুবিধা নেই, আমি জানি কোন পোস্টে দিয়েছেন, পরে গিয়ে দেখে আসবো।]

২২. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩৯
আহসান জামান বলেছেন: শুভ বছরপূর্ত।

এই ভার্চুয়াল মাধ্যমটা বড্ড বেশী জীবন্ত। ভালো থাকিস।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:২৫

লেখক বলেছেন: হ্যাঁ, দারুণ জীবন্ত।

তুই তো আমার চেয়েও অলস, চরম অলস যাকে বলে! তোকে আর কী বলি...

২৩. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৩৯
সুদীপ চৌধুরী বলেছেন:
হে অচল আপনাকে অভিনন্দন জানচ্ছি
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ সচল!

২৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৪০
রিফাত হাসান বলেছেন: আমার খুব প্রিয় কবিতাগুলোর একটি।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: আমারও।

২৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৪৫
হিমালয়৭৭৭ বলেছেন: আপনার অনেক লেখাই পড়েছি, কমেন্ট করা হয়নি হয়ত।। যাউহোক, আপনার লেখা থেকে অনেক বিষয় সম্পর্কে বিকল্প দর্শনের একটা স্কোপ পাই, যেটা খুবই কার্যকরী পাঠকের জন্য।।। আশা করছি, আপনার আরোও লেখা নিয়মিত পড়ার সুযোগ পাব।্
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: আমাকেও নিয়মিত পাঠকই বলা যায়.. আপনার অনেকগুলো লেখা পড়েছি আমিও, সবগুলোতে কমেন্ট করা হয়নি! ওই যে, আলস্য!

নিয়মিত আমি কোনোদিনই হতে পারবো না হিমালয়, বুঝে গেছি! ওটা আমার ধাতে নেই!

২৬. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:৫৫
প্রাকৃত বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন।

জীবনানন্দ দাশের কবিতার সাথে আপনার ব্লগিং মিশিয়ে দিয়েছেন অবলীলায়।ভাল লাগা জানাই।

গত ২০শে মার্চ প্রথমআলো সাহিত্য সাময়িকেতে পড়লাম ''তুরুণদের সাহিত্য আড্ডা'' শিরোনামে আপনাদের সাহিত্য আলোচনা।অনেক কিছু শিখলাম।প্রশ্নের উত্তর পেলাম(যে কারনে এ আড্ডা)।

আপনার একটি কথায় বুঝতে পারলাম আপনিও ব্লগিং করেন বা ব্লগ পড়েন।খুঁজতে এসে পড়ছি বর্ষপূর্তির পোস্ট।

আশা রাখি ব্লগের সাথে,ব্লগারদের সাথে থাকবেন বহুদূর..........
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: জীবনানন্দ দাশের কবিতার সাথে সবই মেলানো যায়, তাঁর কবিতার শক্তিটা সেখানেই!

হ্যাঁ, ওই আড্ডায় আমি ব্লগের লেখকদের কথা বলেছি। আমাদের সাহিত্য পরিমণ্ডলে ব্লগ কয়েকবছরের মধ্যেই একটা জায়গা করে নেবে, আমি নিশ্চিত!

থাকবো, যতদিন থাকা যায়!

২৭. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:২৪
রন্টি চৌধুরী বলেছেন: যতটা অলস নিজেকে দাবী করছেন, ততটা আপনি নন ব্লগীংয়ের ক্ষেত্রে।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: না রন্টি, আমি অলসই! এতকিছু লেখার আছে, অথচ আমি কোনো কোনো মাসে একটি মাত্র পোস্ট দিয়েছি! কমেন্টও করেছি কম... এটাকে আর কি দিয়ে জাস্টিফাই করবো!

২৮. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:২৭
জটিল বলেছেন: হুম প্রকাশিত ১৬২ এর বাইরেও এর প্রায় চারগুণ কবিতা আছে যা প্রকাশিত নয় ...
হয়ত প্রকাশিত অংশের খসরা ছিল এটা অথবা এটাই মূল কিন্তু অপ্রকাশিত ...

আর এখন তো সবই প্রকাশিত ...
আমারটার সোর্স আবদুল মান্নান সৈয়দ এর প্রকাশিত - অপ্রকাশিত সংকলন ; ৮১৪ পৃষ্ঠার জিনিসে সমগ্র সৃষ্টিকর্ম হয়ত নেই তবে তার ২৫ বছরের গবেষণায় এই কবিতার জন্যে হয়ত আলাদা করে অপ্রকাশিত অংশ দিতে ভুলে গিয়েছেন ...
ব্যাপার না এসব ...
আমি অবশ্য কবিতা বা কবির মর্ম বুঝিনা ... তবে কালেভদ্রে সাধারন পাঠক মাত্র ...
ভাল থাকুন ...
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: হ্যাঁ, ব্যাপারটা ওরকমই হবে হয়তো! সিদ্ধান্ত নেয়া মুশকিল আসলে..

আপনিও ভালো থাকুন...

২৯. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৩৪
অদ্রোহ বলেছেন: শুভ ব্লগিং।আর ও নিত্যনতুন ভাবনার খোরাক জোগানোর পোস্ট চাই......
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: থ্যাংকস..

নিত্যনতুন পোস্ট! আমার আলস্যের কথা বললাম না!

৩০. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৩৯
মেঘ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা প্রিয় লেখককে



ক্লান্তি কেটে যাবে
Click This Link
এই লিংকে গিয়ে সালাউদ্দিন আইউবী'র করা মন্তব্যটা পড়লে।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: থ্যাংকস...

[আপনার নাম জানি বলে 'মেঘ' বলে ডাকতে পারি না! ওই নামটি মুখে চলে আসে... আপনি বোধহয় ব্লগে সেটি প্রকাশ করতে চান না, না?]

৩১. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ২:৫৪
ফারহান দাউদ বলেছেন: আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অচল হলেই যদি জীবনানন্দ হওয়া যেত!
যাক,অবশেষে বছর হয়েই গেলো। অভিনন্দন,সাথে থাকুন,সাথে আছি।
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন: "অচল হলেই যদি জীবনানন্দ হওয়া যেত!"- না, তা হওয়া যাবে না, কিন্তু মিল তো খুঁজে পাওয়া যায়! অন্তত স্বান্ত্বনা!?

হ্যাঁ, একবছর হয়েই গেলো! আছি এখনো, এবং জানি, আপনারাও আছেন! যতোদিন ভালো লাগবে থাকবো...

৩২. ০৩ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমি নিজে, গন্তব্যের চাইতে যাত্রার পথটিকেই গুরুত্ব দেই। এই কথাটা আজকেই মা'কে বলছিলাম। এসে আপনার পোস্ট পড়তে পড়তে সেটা মনে পড়ে গেল।
-----
বর্ষপূর্তি উদযাপনের জন্যেও জীবনানন্দ-পাঠ করে জানিয়ে দিলেন, যে কোন উপলক্ষ্যেই এই কবির উপস্থিতি কত প্রাসঙ্গিক। সেজন্যে আপনাকে আরেকবার ধন্যবাদ!
-----
আরেকবছর পরে, আপনাকে একবারে দ্বিবার্ষিক শুভকামনা জানাবো! :)
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: থ্যাংকস ছন্ন।

মনটা ভালো নেই, একদিন ব্লগে আসিনি, তাই উত্তর দিতে দেরি হলো!

একবারে দ্বিবার্ষিক শুভকামনা! মাত্র আর একবছর রাখতে চান? তারপরে বিদায় দেবেন নাকি? আমি তো ভেবেছিলাম আরো এগারো বছর পর একবারে যুগপূর্তির শুভেচ্ছা জানাবেন!

০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: থ্যাংকস লাল ভাই! কতোদিন পর এলেন আমার ব্লগে!

৩৪. ০৩ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১১
নির্ঝরিনী বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন।

আমার অবস্থা আপনার চেয়েও করুন।

৬ মাসে মাত্র ১৬ টা পোস্ট।

কিছুতেই এগোচ্ছে না, কি করি বলুনতো!!
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: হা হা হা... আপনি তো আমার চেয়েও অলস!

অলস হয়ে আরেক অলসের কাছে পরামর্শ চাইছেন! ধুর! অ্যাক্টিভদের কাছে চান...

৩৫. ০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৮
শেরিফ আল সায়ার বলেছেন: আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।



সত্যিইতো!!!!
লাইনগুলো তো অসাধারণ!
জীবন মানেই পথ চলা। আমি পথ চলছি। চলছি। চলতে চলতে যেনো পিছিয়ে পড়ছি। মাঝে মাঝে মনে হয়, হয়তো এগিয়ে যাবার সময় শেষ। তাই আর এগিয়ে যাবার চেষ্টা করে লাভ কি‍‍! সুতরাং অপেক্ষা করি না কোনো উত্তেজনার। অপেক্ষা করি না নতুন করে কোনো স্বপ্ন দেখার। তাই শুধু অন্যের সফলতায় মুগ্ধ হই। অন্যের অর্জনে মুগ্ধ হবার মানুষও তো চাই। যে অন্তত নিঃশ্বার্থভাবে মুগ্ধ হবে। আমি তাই মুগ্ধ হবার দর্শকদের কাতারে থাকতে চাই।
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: তুমি তো দেখছি দার্শনিক হয়ে যাচ্ছো শেরিফ!

খুব ভালো লাগলো তোমার কথাগুলো! হ্যাঁ, মাঝে মাঝে দর্শক হয়ে থাকাই ভালো....

৩৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩২
তায়েফ আহমাদ বলেছেন: বর্ষপুর্তির জন্য আন্তরিক অভিনন্দন।

মাস দুয়েক আগে কোন একটা বাংলা চ্যানেলে আপনার ও ইমদাদুল হক মিলনের কথোপকথন দেখেছিলাম। ভালো লেগেছিল। এই অবকাশে সেটা ও জানিয়ে দিলাম।
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ডবল ধন্যবাদ তায়েফ!

৩৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৪
নভেরা হোসেন বলেছেন: Mostafa
ek din shob kichhu kobota hoe-o jae...
ek din shob kichhu kichhu na hoyeo jae...
mane thake thakena..thake...thakena... kobita... kotha . golpo...
Bhalo thakben
Novera
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: একদিন সবকিছু 'কিছু না' হয়েও যায়!

আসলে তাই-ই! 'কিছু না' হয়ে যাওয়াটাই চূড়ান্ত পরিণতি আমাদের!

আপনিও ভালো থাকুন...

৩৮. ০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৬
মিলটনরহমান বলেছেন: জানলাম আপনার এক বছর। ভালই লাগলো। সম্প্রতি কি কোন গল্প লেখা হলো?
০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: না, অনেকদিন কোনো গল্প লেখা হয়নি!

আপনার কি খবর?

৩৯. ০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৪
েমাশতাক আহমদ বলেছেন: অভিনন্দন!

"আমার একটাই গন্তব্য ছিল, তুমি
তোমারও গন্তব্য আছে , তাই
বারবার তোমাকে হারাই
......

প্রস্তুতি বড় কষটের
আমার কোনো প্রস্তুতি নাই..."
"( আহসান হাবীব)
০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: চমৎকার একটা কবিতার কথা মনে করিয়ে দিলেন, থ্যাংকস।

০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: থ্যাংকস...

৪১. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বর্ষপূরণের আনন্দের মাঝে বিষাদ কেন? বাস্তবের জীবনের দুঃখগুলোকে তুড়ি মারেন, তাহলে দেখবেন ভাল লাগবে। আমি যেভাবে মারি আরকি!
----
দ্বিবার্ষিক বললাম, কারণ আপনার ব্লগ ছেড়ে দিব, থামিয়ে দিব টোনটা ভাল লাগে নাই। বুঝলাম ওটা আপনার স্বভাব, কিন্তু সেটা সব জায়গায় খাটাতে হবে কেন? মাঝে মাঝে ব্যতিক্রম করার জন্যেই মানুষকে অযৌক্তিক জীব বলে, তাই না??
----
আপনি আরো এখ যুগ লেখেন, আমরা তখন আবার মুখচ্ছবি নিয়ে রসিকতা করুম নে তখন! কী বলেন? ;)
০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: বাস্তবের জীবনের সব দুঃখকে চাইলেও কি তুড়ি মারা যায়?

----------

ব্লগ ছেড়ে দেব, বলিনি তো! মাঝে মাঝে ওরকম মনে হয়, সেটা বলেছি! অবশ্য আপনি 'টোনের' কথা বলছেন.... হ্যাঁ, ওরকম একটা টোন বোধহয় লেখাটাতে আছে... তবে সহসা ছাড়ছি না হয়তো,..

---------

হ, একযুগ খালি আমার উপর দিয়াই যাইবো, তুমগো আর বয়স বাড়বো না! X( X(
একযুগ পরে আমিও জিগামু-- 'বুড়া হওয়ার ফিলিংটা একটু বলবেন, জনাব ছন্ন!' ;)

৪২. ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এক যুগ পরে আমি আপনার এই পোস্টের মতো একটা পোস্ট দিব। (কিছু পোস্ট বয়েস না হলে দেয়া যায় না! ;))
----------
সহসা কেন, কখনই ছাড়া ঠিক হবে না। আমাদের লস, আপনারও লস।
----------
তুড়ি মেরে উড়ানো যায়। বৃদ্ধাঙ্গুল-মধ্যমা ঠিক মতো ধরলেই হয়! :)
০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: এক যুগ পরে ছন্ন আর আমপাব্লিকের জন্য কোনো পোস্ট দেবেন-- এইটা বিশ্বাস হয় না! এখনই যেমন এলিট এলিট ভাব!
[লোকে কয় একথা, আমি না!...] ;)

-----------------
ছাড়া-না-ছাড়ার কথা আগাম কিছুই বলা যায় না...।

আমার লস বুঝলাম, আপনাদের লসটা কোথায়?????
------------------

বৃদ্ধাঙ্গুল-মধ্যমা ঠিক মতো ধরতে পারি না, সেটাই তো সমস্যা ছন্ন! :(

৪৩. ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: [অফটপিক অভিযোগঃ আপনি বলেছিলেন আমাকে যে আমি কেমন যেন হয়েছি, নিম্নবিত্তের ঘরে যাই না! :-* এখন আপনিই সেরকম হয়েছেন। X( X(]
০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আমিও সেইরকম হইছি?? X( X(

ব্লগের আনাচে-কানাচে ঘুরে বেড়াই, তবু কোনো প্রশংসা নাই, খালি নিন্দা!! X( :(

[কয়েকদিন ধরে অনিচ্ছাকৃত বিরতি চলছে, আসলেই যাওয়া হচ্ছে না কারো বাড়ি, দুদণ্ড বসা হচ্ছে না, দু-চার কথা বিনিময় হচ্ছে না...

নিজেরে মাইনাস দেয়া ছাড়া উপায় দেখতেছি না! :( ]

৪৪. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: লোকে কয়: এক যুগ পরে ছন্ন আর আমপাব্লিকের জন্য কোনো পোস্ট দেবেন-- এইটা বিশ্বাস হয় না! এখনই যেমন এলিট এলিট ভাব!

আমি এই রকম এলিটই হইতে চাই। আমি ভয়ানক প্রাউডি মানুষ, 'লোকে'রে পুঁছতে হইলে তো সমাজসেবা করতাম, লেখালেখি বা ব্লগিং না। তবে আমি মানুষকে দাম দেই। যেমন আপনি আমি দু'জনেই মানুষ। সেরকম আর কি!
----
আনাচ কানাচ ঘুরেন, আর আমি যে একটা ভ্রমণের কথা লিখলাম কষ্ট করে, সেটা দু'দিন ধরে পড়ে আছে, পড়লেনও না! শরমের কথা, নিজের পোস্টের কথা বলতেই 'কিরাম' লাগে! (হাজার হৌক, আমি প্রাউড B-))

দুদণ্ড সময় পেলে পইড়েন! :)
----
মাইনাস ভাল। মাঝে মাঝে খেলে স্বাস্থ্য বাড়ে, যেমন তিতা করল্লা! ;)
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: আপনার লেখাটা পড়া হয়নি! ওই যে বললাম না-- অনিচ্ছাকৃত বিরতি চলছে! তবে, দেরি হলেও পড়ে ফেলবো যে কোনো সময়, নিশ্চিত থাকুন!

-------------

লোকের তাইলে আর দোষ কি? ;)
----------------
[লোকে আসলেই বলে নাকি, আমি জানতাম না কিন্তু, সত্যি বলছি! এটা আপনাকে ক্ষেপানোর জন্যই বলা, এবং অতি অবশ্যই 'লোকের' মাথায় কাঁঠাল ভেঙে নিজের কাজটা করে ফেলার প্রাচীন পদ্ধতি! তবে আপনার কথায় মনে হলো, এরকম সত্যিই বলা হয়, এবং শুনে শুনে আপনি একটু ক্লান্ত ও বিরক্ত! এনিওয়ে, নো হার্ড ফিলিংস প্লিজ!]

৪৫. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৫
মেঘ বলেছেন: আমার আসল নাম আগে আমার প্রোফাইলেই দেয়া ছিল। জামাতীদের জ্বালায় মুছছি। আমি আমার আকিকা দেয়া নাম নিয়া ভেরি ফ্রাউড (নোয়াখাইল্যা)...এমন দুর্দান্ত নাম আর একটাও পুরা পৃথিবীতে নাই আলাদা আলাদা পাবেন একসাথে পাবেন না:)

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: ভেরি ফ্রাউড! হা হা হা...। জটিল লাগলো শুনতে...

৪৬. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হার্ড/সফ্‌ট কোন ব্যাপার না, আপনি বলেন নাই ধরে নিয়েছি আগে। আর আমারও মজা লাগে এরকম শুনতে যে আমি এলিট। ক্লান্ত না একটুও, ত্যানা প্যাঁচাতে আমার ভালই লাগে। (দেখেন কেমন কমেন্ট করছি ক্রমাগত।) ;)
লোকের দোষ নাই। বেচারা নির্বোধ খালি একটু এই যা! (আমার 'এলিটীয় চোখে এমন লাগলেও কিছু করার নাই)।
----
নিশ্চিত হলাম।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: 'ত্যানা প্যাঁচাতে ভালই লাগে!' হা হা হা...

কোন 'বেচারা'র কথা বললেন, মাবুদই জানে! ;)

আপনার 'ক্রমাগত' কমেন্ট পেতে মজা লাগছে... :)

৪৭. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এককালের ঘনিষ্ঠ এক সহপাঠী (বন্ধু ও) রিসেন্টলি ঢাক ঢোল পিটিয়ে বলছেন আমি নাকি নিজেকে এলিট ভাবি...এক্সেট্রা..

আমি কনফিউজড.....

আচ্ছা দাদা এলিট মানে কি? :(
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: ঘনিষ্ঠ বন্ধু যখন বলছে, তাহলে মনে হয়, আপনি এলিট-ই!

এলিট মানে কি? এই তো ঝামেলায় ফেললেন! এর মানে আমি কেম্নে কমু??? তয় এলিট পেইন্টের নাম শুনছি! ;)

অবশ্য, মানেটা ছন্ন জানলেও জানতে পারে! ও ছন্ন, এলিট মানেটা এই দিদিরে একটু বুঝায়া কও না ভাইটু!....

৪৮. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হুম এককালের..


এটাই তো সমস্যা ।আমার ও মনে হচ্ছে এলিট ই আমি.......যদিও মানে জানি না।

ভাইয়া আপনার একটা বই কিনলাম কিছু বুঝি না।কঠিন :(


০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: হা হা হা... মানে না বুঝেই নিজেকে এলিট মনে হচ্ছে!

[কি বই কিনলেন? আমার বই কঠিন??? :( আমি যাই কৈ!]

৪৯. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫১
শফিউল আলম ইমন বলেছেন: আপনার প্রায় প্রতিটি লেখায় আমি পড়েছি। কমেন্ট করতাম না। কেন জানি আপনাকে আমার মুডি টাইপের মানুষ মনে হতো। আমার একটা ধারণা সেলিব্রিটিরা একটু মুডি হয়ে থাকেন।:)
যাইহোক, আমার ধারণা ভুল ছিল।:)
বর্ষপূর্তির অভিনন্দন।
আপনার এ ধরণের ব্যতিক্রমী পোষ্ট ভালো লাগে। কোন কবির একেকটা কবিতা নিয়ে আপনার মতো বিশ্লেষণ করলে কারো কবিতা বুঝতে অসুবিধা হবার কথা না বরং সবাই কবিতার প্রেমে পড়ে যাবে।
আশা করছি সামনে এ ধরণের আরো অনেক পোষ্ট পড়ার সৌভাগ্য হবে।
(অ.ট.- আপনি ভুল বানান শুধরে দেন দেখে খুব ভালো লাগে। আমি খুব মনোযোগ দিয়ে সেগুলো পড়ি। সিরিয়াসলি। ভবিষ্যতে কোন গল্প লেখা হলে আপনাকে একটা লিংকস দিয়ে যাবো।)
ভালো থাকুন।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: আমাকে মুডি মনে হতো!!!!!! ইহা আমি কী শুনিলাম!!!!! :(

সেলব্রিটি কাকে বললেন? আমাকে নয় নিশ্চয়ই! সেক্ষেত্রে এ বিষয়ে নীরবতাই উত্তম...

ভুল বানান ধরা ছেড়ে দিয়েছিরে ভাই, সবাই ভালোভাবে নেয় না!

বরাবর আপনার কমেন্ট পেয়েছি, সেই তুলনায় আমি করিনি.. সেসব কথাই বললাম এই পোস্টে...

আপনার গল্প পড়ার অপেক্ষায় থাকবো...

ভালো থাকুন।

৫০. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: @ একলব্য,
ইংরেজিতে পেলাম:
elite:
1. (often used with a plural verb) the choice or best of anything considered collectively, as of a group or class of persons.
2. (used with a plural verb) persons of the highest class: Only the elite were there.
3. a group of persons exercising the major share of authority or influence within a larger group: the power elite of a major political party.
4. a type, approximately 10-point in printing-type size, widely used in typewriters and having 12 characters to the inch. Compare pica।

বাংলায় পেলাম:
elite:
১.অভিজাত; ২.ক্ষমতা, প্রতিভা অথবা সুযোগ সুবিধার কারণে সমাজের উৎকৃষ্ট বলে বিবেচিত শ্রেণী।
B-)
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: এইরকম জটিল ইমো কেমনে দেন?

একলব্য কই গেল???

৫১. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২১
শফিউল আলম ইমন বলেছেন: আমি যতটুকু দেখেছি প্রায় সবাই আপনার এ ব্যাপারটি পছন্দ করেন। আমার ভালো লাগে। কারণ আমি শিখতে চায়।
ব্লগে অনেকের হামবড়া টাইপের ভাব আছে। এটা থাকবেই। তবে, আমি ভাই খুব সাধারণ মানুষ, হয়ত এর নিচে কেউ একজন।
ঠিকাছে, একটা গল্প লেখার মাঝখানে আছি। পোষ্ট দিয়ে আপনাকে লিংকস দিয়ে যাবো।:)
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: সবাই করেন না, কেউ কেউ করেন! একটা পোস্টে এরকম করার পর কেউ একজন (পোস্টদাতা নন, অন্য কেউ, নাম মনে নেই) বিদ্রুপ করে বলেছিলেন- আমোকা কে ব্লগের 'বানান উপদেষ্টা' নিয়োগ দেয়া হোক! এই বিদ্রুপটা ভালো লাগেনি!

হ্যাঁ, হামবড়া টাইপের মানুষ আছেন! তাদের উত্তাপে তো আমারও টিকে থাকা মুশকিল! তাদের সঙ্গে নয়, আমি বরং একাত্ন বোধ করি 'আমব্লগারদের' সঙ্গে।

আবারও, গল্পের অপেক্ষায়...

৫২. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: a type, approximately 10-point in printing-type size, widely used in typewriters and having 12 characters to the inch. Compare pica।

like this one andalib vai...:)

একলব্য আছে.....যায় নাই....

কামাল ভাই,

সংশয়বাদীদের ঈশ্বর...মধ্যবিত্ত মনন ...আরো কত কিছু বুঝি না।ছোট তো বড় হলে বুঝব। :)
বই শেষ করি আগে তারপর আপনাকে জ্বালাবো. :)


(আমি কিন্তু নুশেরা আপুর শেষ পোস্টে আরো বিটলামি করসি...হিহিহিহি)

(**ভাইয়া আমাকে আপনি করে না বললে ভালো হয় । )

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: ওহ! তুমি আর কোনো বই পাওনি, প্রবন্ধের বইটাই কিনে আনলে?...
সাধে কি আর নারীজাতি আমাকে অপছন্দ করে???
গল্প-উপন্যাস না কিনে কিনবে প্রবন্ধের বই, তারপর বলবে- কঠিন!!

[নুশেরার শেষ পোস্ট কোনটা? কি বিটলামি করছো?]

৫৩. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৩
শূন্য আরণ্যক বলেছেন: অভিনন্দন কামাল ভাই :)

আরো এমন অনেক পোষ্ট পড়ব সে আশায় ই আছি ।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: থ্যাংকস শূন্য আরণ্যক!

৫৪. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হুম....আতলামি করার জন্য।আপনার টা থেকে পড়বো তারপর মানুষকে নলেজ বিতরণ করবো...... :):)


নুশেরা আপুর......??

জীবন দা বলেছেন.." কে হায় পিঠ পেতে বাড়ি খাইতে ভালোবাসে?"
০৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: .." কে হায় পিঠ পেতে বাড়ি খাইতে ভালোবাসে?"

হা হা হা... ফাটাফাটি কবিতা! নুশেরা এইটার ভালো ব্যাখ্যা করতে পারবো মনে লয়! ;)
[আমার আগের পোস্টে আবুল হাসানের কবিতার নুশেরীয় ব্যাখ্যা দ্রষ্টব্য!]

বিটলামিটা দেখলাম, কিন্তু নারীজাতির অন্য কেউ তো তোমার ডাকে সাড়া দিলো না! নুশেরাও নাকি 'ভয়' পায়! X( X( আসলে উৎসর্গ করবো না, সেইটা কইতে চায় না!... দুস্ক, বড়ই দুস্ক!... :(

০৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৬. ০৭ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩০
নুশেরা বলেছেন:
@কামালভাই-- আপনিও বানান উপদেষ্টা বুঝি! অশুদ্ধ বানানে আমার ব্যাপক অ্যালার্জি (একেবারে বাংলা ছবির ভিলেন ডিপজলের চেয়েও বেশী)। কিন্তু ধরিয়ে দিলে কেউ বোধহয় কিছু মনে করেননা, কারণ সেটাকে "টাইপো" হিসেবে বলি, আর কমেন্টটা মুছিতব্য-- এমন কিছু বলে দিই। আমার অত্যাচার সবাই দেখি সহ্য করেন, কমেন্ট মোছেনওনা :), লেইটেস্ট শিকার আপনার বন্ধু আহসান জামান ভাই :P । আপনারও কিছু ভুল বানান চোখে পড়ছে, সময়মত ধরানো হবে হেহ্ হে B-)

@মেঘ-- আমি শুধু বেরি ফ্রাউড না, একেবারে গর্বে গর্ববতী :D

@একলব্যের পুনর্জন্ম-- জিনিয়াস লেখক মহোদয়কে নিয়া সিরিয়াস ফাইজলামি করার ফল জানো? আর জীবনেও হাত দিয়া লেখা বাইরোইতনা। সব গিয়া ঢুকত তোমার 'চাইরকোণা' বাক্সে ;)
০৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: এখন আর বানান ভুল ধরিনা! আমিও তো টাইপো হিসেবেই বলতাম, কমেন্ট মুছিতব্য সেটাও বলতাম, তা-ও কেউ কেউ সেগুলো রেখে দিতো, কারণ ওগুলো নাকি পোস্টের শোভাবর্ধন করেছে! X(

আপ্নেরে কেউ কিছু বলে না, আমাকে বিদ্রুপ করে, তার কারণ খুবই সহজবোধ্য! আপ্নে হইলেন গিয়া, এই ধরেন (কইতেও ডরে বুক কাঁপতেছে), এই মানে.. এই.. সামুর অলংকার, মানে সেলিব্রিটি আর কি! আপ্নেরে সবাই একইসঙ্গে মানে এবং পছন্দ করে! ডরায়ও! যেমন, ধরেন, আমিও ড-ডডরাই... :(

সবাই কি আর নুশেরা অইতে পারে!

@একলব্য, তোমারে কাবু করার জন্য নুশেরাপু এইসব কইতেছে; এইসব কথার আসল মানে হইলো গিয়া- তুমি উনার লগে ফাইজলামি কইরো না! ;)

৫৭. ০৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩১
মুনীর উদ্দীন শামীম বলেছেন: অভিনন্দন...........................
আপনাকে ব্লগে পাওয়া আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। নিয়মিত পেলে তা নিশ্চই বেশি বেশি আনন্দের বিষয় হবে।
বর্ষপূর্তিতে আরেকবার অভিনন্দন!!!!
০৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: থ্যাংকস শামীম, ভাই...

এখানে এসে আপনাদের মতো অনেককে পাওয়াটা আমার জন্যও অনেক আনন্দের, অনেক সৌভাগ্যের... আর এইসব কথাবিনিময়, আর কোথায় গেলে পাবো বলেন!

ভালো থাকুন আপনিও..

৫৮. ০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯
শওকত হোসেন মাসুম বলেছেন: আপনে প্রথম আলোতে আসছিলেন। জানতাম না। আপনারে একটু দেখনের ইচ্ছা ছিল।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: :( :( :(

আমি তো রাস্তাঘাটে ঘুইরা বেড়াই, আপ্নে থাকেন কই যে এখনো দেখলেন না!!!

৫৯. ০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৭
অিনেকত বলেছেন: অভিনন্দন, আপনাকে ।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ অনিকেত।

৬০. ০৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এখানে কমিউনিস্ট নিয়ে আপনার বিশ্লষণ ঠিক আছে ভাইয়া ।তবে আমাদের যেকোনো আইডি্যাই এমন....আর এটা এখানে কমিউনিস্ট রা যে কিছু করতে পারে নাই তার কারণ ও হয়তো।মানুষ এর কাছ থেকে এলিটনেস দেখাতে গিয়ে দূরে সরে যায়....কিন্তু সবাই অবশ্য এক না


হুমম দেখলাম ভাইয়া ....দেখছেন আমি একাই....আবার নুশেরা আপুর থ্রেট....
থাক বাদ দেন........আজকাল নারী জাতি কিসে যে পরিণত হচ্ছে......:(


ভাইয়া আপনার কোনো সবুজ নীল শার্ট এর পিক নাই?সব লাল........:(


০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: আরে এইখানে না, বইতে! এইখানে আবার কমিউনিস্ট নিয়ে আলাপ করলাম কবে? বই পড়তে পড়তে কমেন্ট করে ফেলেছ মনে হয়! হা হা হা.. :)

----------------------------
বাদ দিলাম। অন্য কেউ না দিক, তুমি তো দিয়েছ, আমি তাতেই খুশি! ;)

-----------------------------

সব লাল! তুমি আমার 'সব' ছবি দেখলে কোথায়!?! আগের পোস্টে নুশেরা একটা লিংক দিয়েছিলো আমার ছবি, দেখনি? :(

৬২. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাইয়া ঐ ছবি ভালো না, ভিলেন এর মত চশমা :(


আবুল হাসানকে এহেন ব্যাখ্যা করায় নুশেরা আপুকে মাইনাস


০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: হা হা হা... সবাই ওটা নিয়ে এত প্রশংসা করলো, আর তুমি বলছো ভালো না! কোনটা বিশ্বাস করি? :(

নুশেরাপুকে মাইনাস দিয়েছো জানতে পারলে তোমার খবর আছে কিন্তু... ;)

৬৩. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: বড় বোনের কাছে কানমলা খাইলে কিছু হয় না:)


ভাইয়া সেকেন্ড চ্যাপ্টার অনেক পার্শিয়াল হয়ে গেলো না?জ্ঞানীদের এভাবে তুলোধুনো করাটা কেমন হোলো?
:(




০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: পার্শিয়াল, মানে পক্ষপাতমূলক?

হ্যাঁ, আমার পক্ষপাত তো নিশ্চিতভাবেই সৃজনশীলদের পক্ষে!

তুলোধুনো করলাম কৈ, কতো প্রশংসা করলাম তাদের!

তুমি বুঝি ওদের দলে? আমার দলে আসা যায় না একটু?!?

৬৪. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৬
আন্দালীব বলেছেন: শিরোনামটা দেখে ঢুকে দেখি এই সংবাদ। কী চমৎকার গুছিয়ে লিখেছেন...!

পড়তে পড়তে আচমকাই মনে পড়লো আমারো তো এরকম সময় কাছাকাছি চলে আসার কথা। নিজের ব্লগে ফিরে গিয়ে দেখি - ১ বছর, ১৩ ঘন্টা...:)

কামাল ভাই, আপনাকে বর্ষপূর্তির অভিনন্দন জানাই।
ভালো থাকবেন।

০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: ১ বছর, ১৩ ঘন্টা! তাহলে আপনারও বর্ষপূর্তি হয়ে গেল; একটা দিয়ে দেনতো ভাইটু! আপনার চোখে ব্লগের একবছর দেখে নিই।

আমি কিন্তু এই ধরনের লেখাগুলো খুব আগ্রহ নিয়েই পড়ি....

অভিনন্দনের জন্য ধন্যবাদ। ভালো থাকুন আপনিও...

৬৫. ০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০১
শফিউল আলম ইমন বলেছেন: ভাইয়া কেমন আছেন?
গল্পের লিংকস দিয়ে যাবো বলেছিলাম এখন একটা কবিতার লিংকস দিয়ে যাচ্ছি; Click This Link
যদি কিছু মনে না করেন কোথায় কি ভুল আছে শুধরে দিলে অনেক খুশি হবো।:):)
ভালো থাকুন।
০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: চাইলাম গল্প দিলেন কবিতা! :(

আমি কবিতার কি বুঝি???

'ভুল' ধরার জন্য যাবো না, পড়ার জন্য যেতে পারি...

৬৬. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমি ধ্যানীও না জ্ঞানীও না

কিছুই না আম পাবলিক :):)


০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: মানে, আমার দলে আসবে না? :(

৬৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৭
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: প্রিয় আহমাদ মোস্তফা কামাল

সময়গুলো গাড়ল মোটরকারের মতো না হয়ে বনলতা সেনের পাশে বসে থাকবার মতো হোক। হোক নাটোরের দিনগুলি।

সময় পেলে একবার ঢু মারবেন আমার ঘরে????

অনেক শুভকামনা চন্দ্রাবতী রাতের!!!
০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: সুন্দর শুভকামনার জন্য ধন্যবাদ!

নিশ্চয়ই যাবো, ভাই। তবে এখনই নয়, দৌড়ের ওপরে আছি!

৬৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৬
অরণ্যচারী বলেছেন: দেরিতে হলেও বর্ষপূর্তির শুভেচ্ছা নিন। চলে যাবার কথা মাথা থেকে বাদ দিন।
০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: থ্যাংকস...

আরে নাহ, যাচ্ছি না।

যেতে পারি, কিন্তু যাবো কেন? (শক্তি চট্টোপাধ্যায়)

৬৯. ০৯ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৭
অ রণ্য বলেছেন: জীবনটা বোর, এই বোধটা মাঝে মাঝে বেঁচে থাকতে খুব সাহায্য করে। অন্তত আমার কাছে সেটা মনে হয়েছে অনেকবার। আর নানারুপ অসংগত প্রশ্ন, ভাবনা, চিন্তা এসব যখন একসাথে এসে হাজির হয়, তখন কেন জানিনা অর্থহীন নতুন কিছু বোধ কাজ করতে থাকতে একটানা। সেইরকম মুহূর্তে, অনেক কিছুকেই হুটহাট বর্জন করতে ইচ্ছে হয়।

আপনার অলসতাকে স্বাগতম সেই সাথে, এক বছর পূর্তি। ভাল থাকুন, শুভ কামনা।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: ভালো লাগলো আপনার কথাগুলো।

অলসতাকে স্বাগতম! যাক, অন্তত একজন কেউ ব্যাপারটাকে স্বাগতম জানালো!!

আপনার জন্যও শুভেচ্ছা ও শুভকামনা....

৭০. ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৬
মুক্ত বয়ান বলেছেন: লেখক বলেছেন: ব্লগে আসা মন্তব্যগুলো বেশিরভাগ সময়ই নিরুত্তর পড়ে থাকে! আমি শুধু দেখি, পড়ি, ভাবি- কিন্তু নিজে আর লেখা হয় না! এমনকি ব্লগে বহু লেখা পড়ার পরও স্রেফ আলস্যের কারণে মন্তব্য করা হয় না!

ব্লগ পরিসংখ্যান:
মন্তব্য করেছেন: ২৩৭৬টি
মন্তব্য পেয়েছেন: ৩৩৫০টি

এমনকি আপনি এই পোস্টেও একলব্যের একটা মন্তব্যের উত্তর দেন নাই!!! :(

আপনি এমনই অাইলসা.. নিজে কবিতা লিখলেন না। আরেক জনের কবিতা থেকে তুলে দিলেন!! আর, দিলেনই যখন.. পুরাটাই দিতেন!!! :)

ভাইয়া, বর্ষপূর্তির শুভেচ্ছা। ভাল থাকুন। আপনার লেখা আগ্রহ নিয়ে পড়ি।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন: মন্তব্যের পরিসংখ্যান তুলে ধরে টিটকারি করলেন নাকি ভাইটু!?! :(

এই পোস্টে তো একটা, কোনো কোনো পোস্টে একাধিক মন্তব্যের উত্তর দেয়া হয় না! অথচ আমি উত্তর দিতে চাই, কথা বিনিময় করতে চাই। এখানেই তো ব্লগিং-এর সঙ্গে পত্রপত্রিকায় লেখালেখির মূল পার্থক্য!

হ, মারাত্নক আইলসা। শামীম সেইটা জানে, সেজন্যেই মাঝে মাঝে আমার জন্য কবিতা টাইপ করে দেয়! কিন্তু আমার হয়ে কবিতা লিখে দেবে কে?

ধন্যবাদ আপনাকে।

৭১. ১০ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৫
আহমেদ হেলাল ছোটন বলেছেন: জী.দা. এর এই কবিতাটি আমি বারবার পড়ি।
-----------------

আপনার লেখাটি ভালো লাগল।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৭২. ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আসবো কিকরে?টিকিট নাই তো :(


কামাল ভাই,এত গান গায়ক সহ মনে রাখলেন কিভাবে?অবশ্য আপনার অপনেন্ট ও সেইরকম...জিততে দিলেন না নুশেরা আপু আপনাকে :D :)
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: দলে আসার জন্য টিকেট লাগে, জানতাম না! আসবা না এইজন্যে নানান হাঙ্কিপাঙ্কি শুরু করছো! :( :( X( X(

---------------------------------------------
আরে, আমি তো তাৎক্ষণিকভাবে ওই কয়েকটার কথা লিখেছি। চিন্তা করে লিখলে আরো কয়েকগুণ লিখতে পারতাম! আমার অপনেন্ট শক্তিশালী বটে, তবে শুধু কোয়ান্টিটি দেখলে তো হবে না, কোয়ালিটিও তো দেখতে হবে! আমার গানগুলার কোয়ালিটি অপনেন্টেরগুলোর চেয়ে অনেকগুণ বেশি! তুমিই বলো, ঠিক বলিনি?

৭৩. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৯
মেহবুবা বলেছেন: যেমন ইচ্ছে ভাবুন , কোন বারন নেই । তবে আপনার লেখা পেতে চাই , পড়তে চাই ।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: লিখবো তো! তবে, আমার বিরক্তিকর স্লো-ব্লগিং বোধহয় আর শেষ হবে না!...

আপনি কেমন আছেন মেহবুবা?

৭৪. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৮
অপ্‌সরা বলেছেন: চলে গেলেও নিঃশব্দে যাবো, কেউ টেরই পাবে না! এত বড়ো একটা প্ল্যাটফর্ম থেকে একজন সামান্য ব্লগারের প্রস্থানে কোথাও এতটুকু সাড়াও পড়বে না!

এই জীবনের নিয়ম ভাইয়া। আমি চলে গেলেও ঠিক এমনি হবে।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: হ্যাঁ, সেটাই...

কতোজন চলে গেলো ব্লগ থেকে, সবাই তো আর ঘোষণা দিয়ে যায়নি, নিঃশব্দে চলে যাওয়া ওই ব্লগারদের প্রস্থান কজন মনে রেখেছে।

হয়তো কখনো কারো কথা খুব মনে পড়ে, মিস করি তাদের, কিন্তু তার জন্য থেমে থাকছে না তো কিছু!

মানুষ মরে গেলেই কোনোকিছু থামে না, আর এ তো নিছক ব্লগ থেকে প্রস্থান!

আপনি অনেক পপুলার ব্লগার অপসরা, আপনি চলে গেলে সবাই অনেক বেশি মিস করবে আপনাকে।

৭৫. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫০
দুরের পাখি বলেছেন: পইড়া গেছিলাম অনেক আগেই ।

একটা প্রাচীন রেড ইন্ডিয়ান প্রবাদের কথা মনে পইড়া গেলো ।

" একটা জিনিস তদ্দিন পর্যন্ত বাঁচে, যদ্দিন পর্যন্ত ঐটারে মনে রাখা সর্বশেষ লোকটা বাঁচে "

কাউকে কাউকে আপনে টাচ কৈরা যাবেন, কাউরে হয়ত চেতাইয়াও দিয়া যাবেন । যদ্দিন তারা সেইসব না ভুলতাছে, ততদিন বিস্মৃতি নাই ।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: হা হা হা.. বিদায় দিয়া দিলেন নাকি ভাইটু!

প্রবাদ এবং শেষের কথাগুলো দারুণ ভালো লেগেছে...। বিস্মৃতি নাই...

'মানুষ মরে গেলে তবু মানব থেকে যায়'.... জী.দা।

৭৬. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৩
দুরের পাখি বলেছেন: খিক খিক । বিদায়তো আপনারে দেওনই যাইবো না । আপনেতো কৈলেন গোপনে পলাইবেন । তাই বিদায়ী মানপত্রের একটা খসড়া আগেভাগে কৈরা রাখাই ভালো ;)
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: 'বিদায়ী মানপত্রের একটা খসড়া!' হা হা হা..

সাধে কি আপ্নেরে লীনা বিটলা কয়? ;)

[আমি কই নাই কিন্তু, আবার গাল ফুলায়েন না! ;) ;) ]

৭৭. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২১
মুক্ত বয়ান বলেছেন: ভাইয়া.. আপনারে টিটকারি দিব!! খোঁচাইলেন নি আমারে!! :(

আর, একলব্য কই যাইতে চায় দলে দলে?? আমি আছি নি??
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫

লেখক বলেছেন: হ, একটা খোঁচা দিয়া দেখলাম আর কি! ;)

ও একলব্য, মুক্ত বয়ান তুমার দলে আছেনি? ;)

৭৮. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮
নুশেরা বলেছেন:

লেখক বলেছেন:
"আরে, আমি তো তাৎক্ষণিকভাবে ওই কয়েকটার কথা লিখেছি। চিন্তা করে লিখলে আরো কয়েকগুণ লিখতে পারতাম! আমার অপনেন্ট শক্তিশালী বটে, তবে শুধু কোয়ান্টিটি দেখলে তো হবে না, কোয়ালিটিও তো দেখতে হবে! আমার গানগুলার কোয়ালিটি অপনেন্টেরগুলোর চেয়ে অনেকগুণ বেশি! তুমিই বলো, ঠিক বলিনি?"

--- হৈতেছিল ছায়াছন্দের ভালমন্দ গানের কথা, তার মইদ্যে আইসা দিলেন কিছু চরম ভালমানুষী গানের কলি ঢুকায়া! একেবারে রসভঙ্গ যারে কয় X(

তারপরও কথা আছে। আপ্নে যেগুলি কোটাইছেন, সেইগুলি আমিও জানি (কেবল কপিক্যাট কইবেন দেইখা সেইগুলি আবার এগেইন পুনরায় রিপিট করিনাইক্কা)। তার বাড়তি আরও জানি যেগুলির ছিটাফোঁটা নমুনা দেখছেন। যাই হোক, মুরুব্বীর মানইজ্জত দেশ থিকা এখনো উইঠা যায়নাই, হের লাইগ্যা আপনেরেই ওয়াকওভার দিয়া দিলাম :D
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: পোলাপানে ওয়াকওভার দিলেই ময়মুরুব্বিরা সেইটা মাইনা নিবো ভাবলেন কেমনে! X( X( X(

নিজের পোস্টে গিয়া দেখেন, ঝাড়ির দিয়া আইছি, জান শুকায়া যাইবো! দেখার আগে পানি খায়া লয়েন! ;) ;)

৭৯. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আইলাম, দেখলাম।

কেমন আছেন? :)
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: কি দেখতে আইছিলা ছন্নবাবু? এইখানে তো কোনো সার্কাস চলতাছে না!!!! :( সার্কাস চলতাছে আরেকজনের পোস্টে, নাম কমু না, বুইঝা লও! ;)

৮০. ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৪
ফাহমিদুল হক বলেছেন: অভিনন্দন। পোস্ট যথারীতি ভালো।
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: থ্যাংকস!

আপ্নে যখন কইছেন, তাইলে মনে লয়, ভালোই স্যার! ;)

[আপনার খবর কি? দেশে আসবেন কবে? কেন যে বিদেশে গিয়া পইড়া রইছেন, মেজাজ খারাপ হয়! X( X(]

৮১. ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @মুক্ত বয়ান,ঐ সব দল আমাদের না রে ভাই।আমরা আছি হাততালি দেয়ার জন্য :(


@নুশেরা আপু এ্যান্ড কামাল ভাই,পোলাপানের মত কাইজা করেন ক্যান?
আমগো বিপদে ফেলানোর লাইগ্যা যাতে কোন দলে যাই সেইটাই না ঠিক করতে পারি !! :P

আপনেরা মারামারি কৈরেন না পিলিঝ
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: উনি আইছেন রেফারি হইতে! X( X(

তুমি যে কোন দলের লোক সেইটা অলরেডি ঘোষণা করছো, তা-ও অন্য পোস্টে গিয়া, তোমার সাথে কথা নাই! :( :( :(

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: X( X( X( X(

৮৩. ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৬
হামোম প্রমোদ বলেছেন:
মন্তব্য আর প্রতি মন্তব্য পড়তে পড়তে পড়তে মূল লেখা দেইখ্যা কি যে মন্তব্য করতে মন চাইছিলাম তাই ভূইল্লা গেছি গা...........


"........
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

" অনৌবা শতাব্দীগী ঙাল্লবা
থওয়ানমিচাক মরকশিদা, ঐসু
চৎনদ্রবা, মিয়াম্ন শিংথাবিদ্রবা অমনি.."


আপনার বর্ষপূর্তি উপলক্ষ্যে ঐ মহা (!) কষ্টটুকু করে গেলাম,

বাংলাদেশের ভাষা বৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসুন .........

Click This Link

১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: আপ্নেরে কমেন্ট করার আগে অন্যের মন্তব্য-প্রতিমন্তব্য দেখতে কইছে কে? X( X(

মহাকষ্টটুকুর জন্য অশেষ ধন্যবাদ! কিন্তু এটা কোন ভাষা ভাই?

৮৪. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আরে ভাইয়া আমি ত আপনার ই দলে.....ব্র্যাকেটে লিখলাম দেখলেন না?আপনি ত বুদ্ধিমান মানুষ,এই ট্রিকস টা বুঝলেন না? :D :P :)


৮৩ এর হামোম প্রমোদ ভাই এর ভাষা হোলো মণিপুরি।


১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: একবার এই দলে একবার ওই দলে...তুমার মতিগতির ঠিক নাইক্কা...
:( :( :(

৮৫. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৩৮
মুক্ত বয়ান বলেছেন: আরে ভাই, চেতেন ক্যান?? :(
১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: চেতুম না ক্যালা? রাজামশাইয়ের মতো আপ্নেরেও ভীমরতিতে ধরছে নাকি যে, এইসব মারামারিতে জনগণরে উৎসাহিত করবার লাগছেন?

X( X( X(

৮৬. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫০
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ভিন্ন প্রসঙ্গ....

তরুণ সাহিত্যিকদের নিয়া আপনার একটা না কয়টা যেন লিখা আছে.....লিংক টিংক দেয়া যাবে নাকি।

উপকার হইতো আরকি।
১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ওটার কোনো নেট ভার্সন নেই। আর ওটা শুধুমাত্র তরুণ লেখকদের নিয়েও নয়। 'বাংলা গল্পের উত্তরাধিকার' শিরোনামের ওই লেখায় আমি একশ বছরের বাংলা গল্পের আলোচনা করেছি, সেটার শেষাংশে তরুণতর লেখকদের প্রসঙ্গটাও এসেছে।

৮৭. ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৭
ফাহমিদুল হক বলেছেন: জুনেই দেখা যাবে আমাকে, ঢাকার রাজপথে @ আহমাদ মোস্তফা কামাল। এবার মেজাজ ঠাণ্ডা হোক।
১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: ওইসময় আমি মারাত্নক ব্যস্ত থাকবো, আর আপনি থাকবেন ফ্রি! :(
পাঙ্খা লাগায়া আমার সামনে দিয়া উইড়া বেড়াইবেন ভাইবা মেজাজ আরো বিলা হয়া গেল! X( X(

৮৮. ১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: 'বাংলা গল্পের উত্তরাধিকার' লেখাটা কোথায় ছাপা হয়েছে? পড়তে চাই।
১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: ওটা ছাপা হয়েছিলো গত বছরের ফেব্রুয়ারি-মার্চ জুড়ে সাপ্তাহিক কাগজ-এ মোট সাত পর্বের ধারাবহিক হিসেবে। এখন ওটা পাবেন কোথায়? ওটার কোনো অনলাইন ভার্সনও তো নেই!

৮৯. ১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৮
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: সাপ্তাহিক তো অনলাইনে পাওয়া যায়। ২০০৮এর ফেব্রুয়ারি-মার্চ তো। ওকে দেখি।

বিকল্প বলেন-খালি সমস্যা বললেতো হবে না।
৯০. ১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: 'সাপ্তাহিক কাগজে'র সাইট পেলাম না। সালাহ্‌ উদ্দিন, যদি পান, এখানে লিঙ্ক দিয়েন। পড়ার ইচ্ছা রইলো।
৯১. ১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: http://www.shaptahik.com/archaive.php


কাজেরটা নেই...আপনিও যদি পান আমাকে জানাবেন।
১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: আরে এই 'সাপ্তাহিক' না, 'সাপ্তাহিক কাগজ'- 'আমাদের সময়' হাউজ থেকে বেরুতো, ফরিদ কবীরের সম্পাদনায়।

পোলাপানরে কিছু বুঝাইতেও পারি না!... X(
সমাধান আমি দিমু কেম্নে? আপনে আছেন, ছন্ন আছে- সব এ যুগের পোলাপান, আপ্নেরা সমাধান খুঁইজা বাইর করেন!

৯২. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কামাল ভাই এত রাগ....যে সবার উপরে ঝাড়তেছেন,শুভ্র ভাই ও বাদ যান নাই

খিক খিক খিক


হুম.....আমার আবার একটু পালটি খাওয়ার স্বভাব আছে :D
নুশেরা আপুর ব্লগে একটি জাতীয় প্রশ্ন উত্থাপন করা হয়েছে :P


(অট আমার ব্লগ কী দোষ করলো ?)
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১২

লেখক বলেছেন: যাহারা পল্টি খায় তাহাদের জীবনে প্রেম হয় না--- বাণী চিরন্তনী। ;)

৯৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৭
ফাহমিদুল হক বলেছেন: হে হে, একটু ফ্রিই তো থাকবো। পয়লা জুনে জয়েন করবো কিন্তু ঢাবিতে সামারের বন্ধ। বারিধারাতেও বেড়াবো। আপনার ওখানে ঢুঁ মেরে আড্ডা-চা-র পরে আপনার কাজ পিছিয়ে দিয়ে আসবো খন। এই সুযোগ না দিতে চাইলে এখনই ফোন নম্বরটা জানান। আর দিতে চাইলে দরকার নাই।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: ব্লগে ফোন নম্বর দেয়া যাবে না! একটা মেইল করেন, আপনার মেইল অ্যাড্রেস হ্যাক হওয়ার পর আর মেইল করা হয়নি।

আড্ডায় আসেন, চা-টা খাওয়ানো হৈবেক! কিন্তু বিদেশ থেইকা যদি খালি হাতে ফেরেন, তাইলে কিন্তু খবর আছে... কি আনতে হইবো তা তো বুঝছেনই.. ;)

৯৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২১
রুবেল শাহ বলেছেন: উনিশশো চৌত্রিশের এবং অবসরের গান দুটোই একেবারে অন্য রকম কবিতার জীবনানন্দের.....................


কামাল ভাই এত আলস্য নিয়ে এত সুন্দর করে লেখা যায় তা হলে তো আমার এমন আলস্য চাই...............

ভাল থাকা হউক কামাল ভাই............ অনেক অনেক ভাল থাকবেন

শুভেচ্ছা হাল খাতার ...............

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আমি মরি আলস্যের জ্বালায়, আর উনি ওরকম আলস্যই চান! যাই কৈ! :(

আপনিও ভালো থাকবেন, রুবেল। নববর্ষের শুভেচ্ছা।

৯৫. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২২
মুক্ত বয়ান বলেছেন: @ একলব্য: বাণী চিরন্তনী পড়ছেন নি??

আমি এখনো পল্টি খাইনাই!! ;) আমি এখনো দলই নির্বাচন করি নাই!!! :)
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: যাহারা দল নির্বাচনে অত্যধিক কালক্ষেপন করে তাহারা সুবিধাবাদী, উহাদের প্রেম হইলেও তাহা অতিদ্রুত ভাঙ্গিয়া যায়!
--- বাণী চিরন্তনী। ;)

৯৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৭
কৌশিক বলেছেন: আপনার পোস্টে কেবল যদি আমার একার মন্তব্য করার অধিকার থাকতো তবে এতগুলা মন্তব্য আমি হয়তো একাই করতাম প্রিয় একজন ব্লগারকে অভিনন্দন জানিয়ে।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: চাপাবাজি কইরেন না! একটা মন্তব্য করলেন, তা-ও পোস্ট দেয়ার ১০ দিন পর! আর কইতেছেন এতগুলা আপ্নে একাই করতেন! X( X(
-----------------------------------------------

কবিদের আবেগ-প্রকাশ প্রতীকিই হয়, আক্ষরিক নয়-- জানি আমি সেকথা! জানি এ-ও, যা-ই করুন না কেন, আপনি শেষ পর্যন্ত কবিই।

অনেক ভালো লাগলো কৌশিক, আপনার মন্তব্য পেয়ে...

৯৭. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
রাশেদ বলেছেন: শুভ নববর্ষ আপনাকে।
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৯৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৮
ফাহমিদুল হক বলেছেন: আমাদের এক স্যার একবার বলেছিলেন, বাচ্চু তোমরা কি কেউ বিদেশে গিয়েছো? আমি ইন্ডিয়ায় গিয়েছি।

তো সেই বিদেশ থেকে একটা কিছু আনছিলাম, আমার কুঁড়েঘরে ধরে নিয়ে গিয়ে আপনাদের খাওয়াইছিলাম। মনে আছে?

এইবারে একটু দূরে, কিন্তু মোছলমানের দেশ। গ্যারান্টি দিতে পারিনা।
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: মনে আছে, মনে আছে। সেজন্যেই তো বললাম।

নানান অজুহাত দেখিয়ে ফাঁকি দেয়া চলবে না, স্যার। হাঙ্কিপাঙ্কি বাদ দেন.. নইলে ... X( X(

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

১০০. ১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৫
কঁাকন বলেছেন: আপনার উপন্যাস পড়লাম
"আগন্তুক"

ভালো লেগেছে

১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন, কষ্ট করে পড়ার জন্য এবং জানাবার জন্য...

১০১. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:২০
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: Click This Link

ঘুরে আসবেন ভাই। আপনার মন্তব্যের জন্য উতকর্ণ হয়ে আছি।
১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৪

লেখক বলেছেন: যাচ্ছি...

১০২. ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৬
আকাশচুরি বলেছেন: প্রিয় অ(স)চল জনাকে অনেক অনেক শুভেচ্ছা সাথে ভালোবাসা:)
২০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: আপনার শুভেচ্ছা নেয়া হবে না যদি আগামী তিনদিনের মধ্যে আপনি নতুন লেখা পোস্ট না করেন!

তবে, ভালোবাসা গ্রহণ করা হইলো! :)

১০৩. ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৭
তনুজা বলেছেন:
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে





হু , কিন্তু আপনি প্রোফাইল পিক চেঞ্জ করলেন কেন ? সহব্লগারের নিকে আপনার অবস্থান আমজনতার জন্য এক অতীব গৌরবের বিষয় , সেটা হঠাৎ কেড়ে নেবার কি হল

বুঝলাম আপনি আকাশ আর পাতাঝরা ডালপালা-- এবার দয়া করে স্বরূপে ফিরে আসুন
২০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: 'সহব্লগারের নিকে আপনার অবস্থান আমজনতার জন্য এক অতীব গৌরবের বিষয়' -- মিসফায়ার হলো নাকি তনুজা? মানে, কথাটা কি আমাকেই বলেছেন, নাকি অন্য কাউকে বলতে গিয়ে ভুলে এখানে বলে ফেলেছেন!


প্রোফাইল পিক চেঞ্জ করলে নামটাও চেঞ্জ হয়ে যায় নাকি? মানে, সহব্লগাররা কি আমাকে চায়, নাকি আমার ছবি চায়? :(

'আকাশ আর পাতাঝরা ডালপালা' আর হতে পারলাম কই, জীবন শুকিয়ে যাচ্ছে, তার প্রতীক এটা...

স্বরূপেই তো আছি... আবার কি রূপ ধরবো...


১০৪. ১৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কামাল ভাই, হালখাতার শিল্পের দর্শন সংখ্যায় আপনার সাক্ষাৎকার পড়লাম......আগেই পড়া উচিৎ ছিলো,আমি মাত্র দেখলাম

ভালো লেগেছে ভাইয়া...সরল অকপট....ভণ্ড দের ভিড়ে মানুষের মত.....বিপ্লব এর নামে আলগা কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম....

শেষে পলিটিসাইজ এর জায়গায় কিছুটা...আপনি এভাবেই বলেছিলেন না ওরা লিখেছে ?



(আর আমার লাল জামা ভাইটা কৈ গেলো?? :( )
২০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: লাল জামা ভাইটা কে? :(

১০৫. ২০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৪
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: মইরা গেলেন নাকি। আকাশ-টাকাশের ছবি দিয়া রাখছেন।


নাকি মরিবার হলো তার সাধ। তাই আকাশ ভাবতাছেন।
২০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: হ, মইরাই গেলাম প্রায়! কিন্তু আকাশ-টাকাশের ছবি সেইজন্যে দেই নাই!

খালি আকাশই দেখলেন, শুকনা ডালপালা দেখলেন না??? :(

১০৬. ২০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কামাল ভাই,ফিলোসোফি অফ আর্ট এর উপর বাংলায় কি কোনো বই আছে?আমি নেট এ যেগুলো দেখলাম সবই নান্দনিকতার দিক থেকে।সমাজচেতনার দৃষ্টিকোণ থেকে কিছু পেলাম না।


(আসলে এই ছবিটাও খারাপ না....)
২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: বই তো আছে, আমার পছন্দের বই নেই আর কি!

[তাহলে এই ছবিটাই থাক, নাকি বলো?]

১০৭. ২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
েজবীন বলেছেন: শুভ নববর্ষ .....:)
২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন। আপনাকেও শুভেচ্ছা।

১০৮. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২৯
একরামুল হক শামীম বলেছেন: নো হাঙ্কিপাঙ্কি ;)
নতুন পোস্ট চাই দ্রুত....

নতুন পোস্ট চাই...দিতে হবে দিতে হবে :)
২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: খাইছে, পোলাপান দেখি শ্লোগান দেয়া শুরু করছে! ;)

১০৯. ২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হুমম......বাংলা ভাষায় অন্যান্য সেক্টর এর কথা জানিনা,কিন্তু ইকনমিক্স এর একটাও পড়ার মত বই নাই।টেক্সট তো দূরের কথা,লিট্যারেলিও না।কলেজগুলোতে যা একেকটা বই পড়ানো হয়......দেখলে মেজাজ খারাপ হয়ে যায়।কী আর করা....!!


এমনি শুরু করা যায়,কিছু কাজে লাগবে...এমন নাম হলেই চলবে ভাইয়া।নেটে কিছু ইংলিশ বই পাচ্ছি,সেগুলোর টার্ম বুঝি না।


(আপাতত কিছুদিন থাক না হয় এটাই... :D )
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: তোমার এই কমেন্টটা আগে চোখে পড়েনি। খুব দুঃখিত ভাইয়া।

এই মুহূর্তে কোনো নাম মনে আসছে না, পরে কোনো এক সময় তোমার পোস্টে গিয়ে জানিয়ে আসবো...

১১০. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৪
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: ভাইয়া... বিলেটেড বর্ষপূর্তির শুভেচ্ছা! :(

এতোদিন খুব বাজেভাবে ব্যস্ত থাকায় ব্লগে আসতে পারি নি, এখন সবার বাসায় গিয়ে দেখছি কত কত কিছু মিস করে বসে আছি!

একটা বছরপূর্তীর লেখা যে এমন গুছিয়ে লিখতে পারে তিনি কিভাবে আলসে হয় ? ভাইয়া, আপনার মনে হতে পারে যে আপনি পোস্ট করেছেন তুলনামূলকভাবে অল্প কিন্তু আপনার কমেন্টগুলো-ও তো এক একটা পোস্ট মনে হয়। কারন আপনি কমেন্ট-ও করেন অনেক গুছিয়ে-বুঝিয়ে, সমালোচনা করে। তাতে পোস্ট লেখকদের বিশাল একটা উপকার হয়ে যায়। আর আপনার থেকেও সবাই অনেক চাপ পায় লেখার জন্য বা বই প্রকাশের জন্য! তো আপনার অবদানটাও কিন্তু বিশাল!

আর সবসময়ের প্রিয় কবির কাব্য দিয়ে শুরু করার কারনেই পোস্টটা অনেক স্পেশাল হয়ে গেল। লেখা তো গুছানো আগেই বলেছি। সবমিলিয়ে এ+ ক্যাটাগরি পোস্ট! :)
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: ব্যস্ততার অজুহাত দেখানোর জন্য মাইনাস! X( X( আসলে আমার পোস্টে আপনি কমেন্ট করতে চান না, এই সত্যি কথাটা বললে কী এমন ক্ষতি হয়?!? :(

১১১. ০৫ ই মে, ২০০৯ রাত ৮:১২
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: এভাবে আমাকে ব্লেইম দিলেন ভাইয়া !? :(( :(( :((

আমি এমন জঘন্য একটা জায়গায় পড়াশোনা করি ভাই! তার উপর এটা আমার ফাইনাল বছর, সেমেস্টার চললে কেমন পাগল-পাগল একটা অবস্থা হয়। গত ২-৩ মাস ব্লগে খুব কম-ই এসেছি... না চাইলেও ব্যস্ত থাকতে হয়! :( আমি এরপর থেকে আপনার সব পোস্টে এবং আগের পোস্টে আপনাকে এমন জ্বালাবো যে নিজেই পরে ভাববেন, "কেন যে কমেন্টের জন্য পাগল ক্ষেপালাম!"
০৭ ই মে, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ব্লেইম দিলাম কোথায়, যা সত্যি তাই তো বললাম!

সব দোষ পড়াশোনা আর ব্যস্ততা আর ইউনির ওপর চাপছে! :( আর উনি ধোয়া তুলসিপাতা!!!

-----------------------
পাগলটা খেপলেই খুশি আমি!

 

মোট সময় লেগেছে ১.৩৬৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম : ১৪ ডিসেম্বর, ১৯৬৯; মানিকগঞ্জ।

পৌষের কোনো এক বৃষ্টিভেজা মধ্যরাতে
এদেশের এক প্রত্যন্ত গ্রামে জন্ম হয়েছিলো আমার,
মায়ের কাছে শুনেছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই