খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ কয়েক দাবিতে আগামী সোমবার (৭ ফেব্র"য়ারি ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার বিকাল ৬টা নাগাদ রাজধানীর মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিয়ে সংঘটিত ঘটনায় খালেদা জিয়াকে প্রধান আসামী করে মামলার প্রতিবাদে এ সমাবেশ করে বিএনপি।
আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারী স্থানীয়রা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে সোমবার। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মতিউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।
ওই ঘটনায় পুলিশ তিনটি মামলা করে যার আসামি সংখ্যা ১৮ হাজার। একই ঘটনায় মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন খালেদাকে প্রধান আসামি করে মুন্সীগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। ওই মামলায় আরো তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ প্রকল্প বাতিল ও এ সংক্রান্ত ঘটনায় খালেদা জিয়াসহ সবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, পুঁজিবাজার 'কেলেঙ্কারির' প্রতিবাদে সোমবারের এ হরতাল ডেকেছে বিএনপি।
বিএনপির অভিযোগ, দাবি আদায়ে স্থানীয়দের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংঘটিত ঘটনায় খালেদাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে।
মামলাকারীর অভিযোগ, গত ২৯ জানুয়ারি ঢাকায় আইনজীবী ফোরামের এক সভায় বিরোধীদলীয় নেতা খালেদা আড়িয়ল বিলে বিমানমন্দর নির্মাণ নিয়ে 'উস্কানিমূলক' বক্তব্য দেন। এ কারণে সোমবার পুলিশ হত্যাসহ সহিংসতার ঘটনা ঘটে।
মুলসুত্র: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



