somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় মারিয়া-০২

২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুঝতাম, তুমি আমাকে এড়িয়ে চলতে। আমি নানান উছিলায় তোমার কাছে যেতে চাইতাম। বিশেষ করে ডিপার্টমেন্টের অনুষ্ঠানগুলোতে। কিন্তু তোমার সেই বন্ধুগুলো (আমারও বন্ধু ছিল অবশ্য)...! যাক...

এক শরতের কথা বলি। পুরোনো, যেখানে আমাদের ক্লাশ হতো তার সামনে বিশাল মাঠ। শরতের কাশফুল ফুটেছে। কাশের উপর শিশির বিন্দু। অপূর্ব এক সকাল। জারুল গাছের সারির উপর দিয়ে কেবল সূর্য উঁকি দিচ্ছে। বেশ বাতাস বইছিল। সকাল সোয়া আটটায় ক্লাশ ছিলো। আমি একা এসে বসেছিলাম সিমেন্টর একটা বেদিতে। কিছুক্ষণ পরে সম্ভবত আটটা দশের বাসে তুমি এলে। এক ম্যাডামের ক্লাশছিলো। তিনি এলেন পশ্চিম পাড়া থেকে হেঁটে হেঁটে। আমাকে দেখে বললেন তার অফিসের চাবিটা নিয়ে আসতে। আমি উঠলাম। এই সময় তুমি এলে। তোমাকে আমার সাথে যাবার প্রস্তাব করতেই তুমি চললে আমার সাথে। চাবি নিয়ে আমরা ফিরে আসলাম। কিছুক্ষণের মধ্যেই শুরু হল ক্লাশ। আবার সেই আগের মতো আমাকে এড়িয়ে চলতে লাগলে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল।

আমার বন্ধুদের মধ্যে লিখনই ছিল খুব ঘনিষ্ঠ। সে আবার এক ব্যাচ সিনিয়র। তারপরেও তার সাথে আমার বন্ধুত্ব ছিল খুব দৃঢ়। এখনো আছে। তাকে বলতাম, আপনার বোন তো আমাকে পাত্তাই দেয় না। কবে যে কী করে ফেলবো! সে হাসতো। মাঝে মাঝে তোমার সাথে খুব নিভৃতে না হলেও, তোমার বন্ধুদের ছাড়া যখন ঘুরতে তুমি তখন কথা বলতে চাইতাম। কখনো কথাও হতো। কেমন আছিস, ভালো আছি- টাইপ কথা। তখন আমার মনের কথাটা তোমাকে বলার জন্য আকুলিবিকুলি করতো মনটা। সাহসে কুলাতো না। খুব মন খারাপ হতো। অন্য ব্নধুদের সাথে কথা বলার সময় তোমার বিষয়ে খোঁজ নিতাম। তারা একটা উত্তেজনার ভাব করতো। আমি না না করতাম আর মনে মনে লজ্জা পেতাম। অনিক ছিল সেই দলে। যে আবার তোমাকে খুব পছন্দ করতো। ফার্স্ট ইয়ারে ফিল্ডওয়ার্কের সময় তোমাদের মধ্যে এ্যাফেয়ার হয়ে গেছে এমন একটা কথা শুনে আমার অনিকের প্রতি ভী-ষ-ণ রাগ হয়েছিল। একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম তাকে 'হিট' করবো। লিখন দা আমাকে অনেক বুঝালো। আমিও বুঝলাম। অনেকদিন পরে অনিক আমাকে বলেছিলো যে, তোমার সাথে তার কোন 'ওই রকম' সম্পর্ক হয়নি। আমি খুব সুখি অনুভব করলাম। একটা পাথর নেমে গেল বুকের ভেতর থেকে। ...(ক্রমশ)
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×